Dhurandhar-Ranveer Singh: '২৬/১১ দৃশ্য দর্শককে কাঁপিয়ে', রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে স্পষ্ট বক্তব্য দানিশের

ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দানিশ বলেন, “এটা খুবই সাবজেক্টিভ বিষয়। এমন অনেক কিছু থাকে যা কেউ পছন্দ করবে, আবার কেউ করবে না। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বা ২৬/১১-এর মতো ঘটনাগুলি গবেষণার বাইরে নয়।

ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দানিশ বলেন, “এটা খুবই সাবজেক্টিভ বিষয়। এমন অনেক কিছু থাকে যা কেউ পছন্দ করবে, আবার কেউ করবে না। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বা ২৬/১১-এর মতো ঘটনাগুলি গবেষণার বাইরে নয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dhurandhar-still-13-2025-12-02-15-34-36

যা জানা গেল এই প্রসঙ্গে...

‘ধুরন্ধর’ ছবিতে কুখ্যাত গ্যাংস্টার উজাইর বালোচের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন, অভিনেতা দানিশ প্যান্ডর। সম্প্রতি ছবিটি নিয়ে হৃতিক রোশনের মন্তব্য ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দানিশ। তিনি স্পষ্ট করেছেন, সিনেমা নিয়ে মতামত সবসময়ই ব্যক্তিগত বা বিষয়গত হয়, তবে ‘ধুরন্ধর’ কোনওভাবেই হালকা ভাবে তৈরি নয়; বরং বিস্তৃত গবেষণার উপর ভিত্তি করেই ছবিটি নির্মিত হয়েছে।

Advertisment

ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দানিশ বলেন, “এটা খুবই সাবজেক্টিভ বিষয়। এমন অনেক কিছু থাকে যা কেউ পছন্দ করবে, আবার কেউ করবে না। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বা ২৬/১১-এর মতো ঘটনাগুলি গবেষণার বাইরে নয়। ২৬/১১ মুম্বই হামলা সত্যিই ঘটেছিল, এবং ছবিতে যে ভয়েস নোট ও ঘটনার পুনর্নির্মাণ দেখানো হয়েছে, তা একদিকে রোমাঞ্চ জাগায়, আবার অন্যদিকে একজন মানুষ হিসেবে আপনাকে ভীষণভাবে বিচলিত করে।”

তিনি আরও ব্যাখ্যা করেন, ছবিতে ২৬/১১ হামলার দৃশ্যগুলি দর্শকের মনে তীব্র আবেগের জন্ম দেয়। দানিশের কথায়, “সেই সময় অসংখ্য মানুষ নানাভাবে ভুগছিলেন। তখন মিডিয়ার পর্দার আড়ালে, কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন, সেটা আমরা বুঝতে পারিনি। ছবিতে ব্যবহৃত ভয়েস নোটগুলো, সেই যন্ত্রণাকে সামনে নিয়ে আসে। যেকোনও মানুষ, স্বাভাবিকভাবেই সহানুভূতিশীল হয়ে পড়বেন।”

Nora Fatehi: মদ্যপ চালকের ধাক্কা! গুরুতর বিপদের শিকার নোরা ফাতেহি

‘ধুরন্ধর’-এ রণবীর সিং অভিনয় করেছেন ভারতীয় গুপ্তচর হামজার ভূমিকায়, যিনি পাকিস্তানের করাচিতে একটি বিপজ্জনক মিশনে যান। বিশেষ করে ২৬/১১ হামলার নেপথ্য সত্য জানার দৃশ্যে, রণবীরের অভিনয় দানিশকে গভীরভাবে নাড়া দেয়। তিনি স্মৃতিচারণ করে বলেন, "শট শেষ হতেই, আমি মনিটরের সামনে থেকে উঠে গিয়ে, রণবীরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। তার চোখে অপরাধবোধ, যন্ত্রণা আর ‘সেই দিন এই ঘটনাটা থামানো যেত’- এই অনুভূতিগুলো স্পষ্ট ছিল। তিনি চরিত্রটাকে অসাধারণভাবে জীবন্ত করে তুলেছিলেন।" 

রণবীরের কাজের নৈতিকতা নিয়েও প্রশংসা করেন দানিশ। তাঁর মতে, "রণবীর অত্যন্ত নিরাপদ ও নিঃস্বার্থ অভিনেতা। একজন সুপারস্টার হয়েও তার একমাত্র লক্ষ্য থাকে, দৃশ্যটাকে আরও ভাল করা। দিনরাত পরিশ্রম করেন, যা আমাদের সকলের শেখা উচিত।" 

Actor Sreenivasan: চলে গেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি, শ্রীনিবাসনের প্রয়াণে স্তব্ধ চলচ্চিত্রজগৎ

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ‘ধুরন্ধর’ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে দানিশ বলেন, "আসল কারণ আমি জানি না। তবে যদি সংযুক্ত আরব আমিরাত বা উপসাগরীয় দেশগুলিতে ছবিটি মুক্তি পেত, তাহলে বক্স অফিসে এটি আরও বড় সাফল্য পেত। আশা করছি খুব শিগগিরই সেই বাজারগুলিও খুলবে।" 

Ranveer Singh Entertainment News Today Bollywood Actor