/indian-express-bangla/media/media_files/2026/02/03/dev-2026-02-03-16-47-58.jpg)
কী বলছেন দেব?
পুজোয় আসছে দেব-শুভশ্রী। এমনকি, এই জুটি যেদিন থেকে জানিয়েছেন যে তাঁরা একসঙ্গে এই পুজোয় ছবি রিলিজ করছেন, সেদিন থেকে উন্মাদনা তুঙ্গে। খেয়াল করলে দেখা যাবে, শুভশ্রী জানান দেবের সব লড়াইয়ে সঙ্গে থেকেছেন, তাই এখন যেন ফেডারেশন বনাম অভিনেতার লড়াই চলছে, তখন তিনি না থেকে পারেন।
দেব এবং শুভশ্রী সেদিন লাইভে এসে জানিয়ে দেন, তাঁদের ক্যালেন্ডার ওয়াইস একসঙ্গেই পুজোয় আসবেন তাঁরা। এবং তাঁদের ছবি রিলিজ করবে ১৬ই অক্টোবর। তাঁর প্রথম দিনের শো ভোর সাড়ে সাতটায়, এবং প্রায় ২০০০ টিকিট বিক্রি হয়েছে নিমেষেই। এই নিয়েও কম জলঘোলা হয়নি। টলিউডের তরফে এমনও প্রশ্ন করা হয়েছে, এই কাজ আদৌ সম্ভব? ছবি রিলিজের ১০ মাস আগে অগ্রিম টিকিট বুকিং এই নিয়েই নানা প্রতিবাদ হয়? এমনকি বুক-মাই শো থেকে দেবের কাছে এও জানানো হয় যে কারা তাঁর বিরুদ্ধে কাজ করছেন।
Arijit Singh: 'অরিজিৎ-কে নিলে ভাল হয় না?' জিয়াগঞ্জের ছেলেকে ভুলে কার ওপর বেশি ভরসা করেছিলেন অমল?
তবে, গতকাল তাঁরা সমাজ মাধ্যমে এক ঘোষণা করেছেন। দেব এবং শুভশ্রীর সেই ছবি বেশ ভাইরাল। দেবের হাতে হাত রেখে, দুজনে দারুণ মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন। দেবের বাহুডোরে ধরা দিলেন শুভশ্রী। এবং জানালেন যে টিকিট কেটেছেন দর্শকরা, প্রথম দিনের জন্য সেগুলি কবে থেকে পাওয়া যাবে? কী জানাচ্ছেন তাঁরা?
দেব এবং শুভশ্রী জানালেন প্রথম দিনের প্রথম শোয়ের গোল্ডেন টিকিট মিলবে ৫ তারিখ থেকেই। এবং দেব বলছেন, #DeSu7 ফার্স্ট ডে – ফার্স্ট শো ইভেন্টের জন্য গোল্ডেন টিকিট সংগ্রহ শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে! যে সিনেমা হলে আপনি বুকমাইশোর মাধ্যমে টিকিট বুক করেছেন, অনুগ্রহ করে সেই হলে গিয়ে আপনার বুকমাইশো বুকিং কিউআর কোড দেখিয়ে গোল্ডেন টিকিট সংগ্রহ করুন। দ্রুত সংগ্রহ করুন এবং এই বিশেষ অভিজ্ঞতার অংশ হয়ে উঠুন!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us