Debolina Nandy: জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে আবার মঞ্চে ফিরলেন দেবলীনা নন্দী

দেবলীনার কণ্ঠে প্রথম গান শুরু হতেই যেন মুহূর্তে বদলে যায় পরিবেশ। তাঁর গলায় ছিল আত্মবিশ্বাস, ছিল আবেগের গভীরতা, আর ছিল জীবনে ফিরে আসার দৃঢ়তা। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি মুগ্ধ করে রাখেন উপস্থিত দর্শকদের।

দেবলীনার কণ্ঠে প্রথম গান শুরু হতেই যেন মুহূর্তে বদলে যায় পরিবেশ। তাঁর গলায় ছিল আত্মবিশ্বাস, ছিল আবেগের গভীরতা, আর ছিল জীবনে ফিরে আসার দৃঢ়তা। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি মুগ্ধ করে রাখেন উপস্থিত দর্শকদের।

author-image
Naikun Nessa
New Update
Debolina-Nandy

দেবলীনা নন্দীর মঞ্চে ফেরা...

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর (Debolina Nandy) নাম ঘুরপাক খাচ্ছে। দেবলীনা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয় তীব্র জল্পনা, উদ্বেগ ও নানা রকম মন্তব্য। কেউ সহানুভূতিশীল, কেউ আবার কৌতূহলী, কেউ বা অযথা সমালোচনায় মুখর।বিনোদন জগতের একজন পরিচিত মুখের সঙ্গে এমন ঘটনা জড়িয়ে পড়ায় বিষয়টি দ্রুতই ভাইরাল হয়ে যায়।

Advertisment

হাসপাতালে ভর্তি হওয়ার পর দেবলীনাকে নিয়ে উদ্বেগ বাড়তে থাকে তাঁর অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে তাঁরা দ্রুত আরোগ্য কামনা করেন। অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দেন, আবার অনেকে প্রশ্ন তোলেন একজন সফল শিল্পীর জীবনেও কেন এমন অন্ধকার মুহূর্ত আসে? 

আরও পড়ুন: সাধারণেই অসাধারণ! বন্ধুর বিয়েতে আলিয়া-রণবীরের স্টাইল চর্চায়, একসঙ্গে বড় পর্দায় ফিরছেন তারকাজুটি!

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর দেবলীনা গতকাল প্রথম মঞ্চে ফেরা ছিল একেবারেই অন্য রকম। পাইকপাড়ার মোহিত মঞ্চে ১৫ জানুয়ারি রাত ছিল একেবারেই বিশেষ। হাজার হাজার দর্শক সেদিন ভিড় জমান  দেবলীনাকে এক নজর দেখবেন ও তাঁর কণ্ঠে গান শুনবেন বলে। পুরো মঞ্চ চত্বর জুড়ে ছিল উচ্ছ্বাস, আবেগ আর অপেক্ষার উত্তেজনা। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই দর্শকদের করতালিতে ভরে ওঠে মোহিত মঞ্চ। দেবলীনার কণ্ঠে প্রথম গান শুরু হতেই যেন মুহূর্তে বদলে যায় পরিবেশ। তাঁর গলায় ছিল আত্মবিশ্বাস, ছিল আবেগের গভীরতা, আর ছিল জীবনে ফিরে আসার দৃঢ়তা। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি মুগ্ধ করে রাখেন উপস্থিত দর্শকদের।

আরও পড়ুন: মঞ্চে সিরাজ-লুৎফুন্নেসা! ‘সিরাজ এবং’ কবে কোথায় দেখতে পাবেন জেনে নিন

শো-তে দেবলীনাকে আবেগপ্রবণ দেখালেও তাঁর কণ্ঠে ছিল দৃঢ়তা ও আত্মবিশ্বাস। দর্শকরাও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকের চোখে জল, অনেকের মুখে উৎসাহের হাসি এই মুহূর্তটা যেন শুধু দেবলীনাকে ঘিরে নয়, বরং মানসিক লড়াই করা প্রত্যেক মানুষের জন্য এক ধরনের অনুপ্রেরণা হয়ে ওঠে। তাঁর উপস্থিতি প্রমাণ করল, ভেঙে পড়ার পরেও আবার উঠে দাঁড়ানো সম্ভব। দেবলীনাকে মঞ্চে ফিরে আসতে দেখে অনেকেই নতুন করে সাহস পেয়েছেন, নতুন করে বিশ্বাস করতে শিখেছেন যে অন্ধকার যতই গভীর হোক, আলোয় ফেরার পথ সবসময় খোলা থাকে।

আরও পড়ুন: হার্ভার্ডে কফি আড্ডায় হিরণের চমক, একজন মানুষ, চারটি জগৎ!

Entertainment News Today Entertainment News entertainment Debolina Nandy