/indian-express-bangla/media/media_files/2026/01/10/debolina-nandy-2026-01-10-15-09-18.jpg)
'দুটো পরিবার' নিয়ে সুন্দর করে বাঁচতে ছেয়েছিলেন দেবলীনা! Photograph: (File)
জনপ্রিয় গায়িকা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। ২০২৪ সালের ডিসেম্বর ধুমধাম করে প্রবাহ নন্দীকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই রূপকথার সম্পর্কে ফাটল ধরেছে, যা এখন গড়িয়েছে থানা এবং হাসপাতাল পর্যন্ত।
আত্মহত্যার চেষ্টা ও চাঞ্চল্যকর ঘটনা
সম্প্রতি বৈবাহিক কলহের জেরে দেবলীনা ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার গুরুত্ব বুঝে তিনি অচৈতন্য অবস্থায় বন্ধুকে ফোন করেছিলেন। এরপর তাঁকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণে বেঁচে গেলেও এই ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করে। গায়িকার দিদিও সোশ্যাল মিডিয়ায় প্রবাহের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন।
মস্তিষ্কে জটিল সার্জারি, চিকিৎসকদের তত্ত্বাবধানে বাংলাদেশের অভিনেত্রী
পুলিশের দ্বারস্থ ও আইনি পদক্ষেপ
হাসপাতাল থেকে ফেরার পর দেবলীনা আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন। গত ২২ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানায় স্বামী প্রবাহ নন্দী এবং তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 498A (বধূ নির্যাতন) ধারায় মামলা রুজু করেছে। মানসিক ও শারীরিক নির্যাতনের নিরিখে দায়ের করা হয়েছে মামলা। গায়িকার দাবি, বিয়ের পর থেকেই তাঁর ওপর লাগাতার মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়েছে। নোটিশ পাওয়ার পর প্রবাহ, তাঁর মা-বাবাকে নিয়ে থানায় হাজিরা দেন। পুলিশ জানিয়েছে, তাঁরা তদন্তে সহযোগিতা করছেন।
Ziaul Faruq Apurba: তৃতীয় বিয়ের ৫ বছরের মাথায় নতুন ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করালেন অপূর্ব
প্রসঙ্গে, পুলিশের সহায়তায় দেবলীনা তাঁর গয়না, আসবাবপত্র এবং বিয়ের অন্যান্য সামগ্রী (স্ত্রীধন) ইতিমধ্যেই ফেরত পেয়েছেন। তবে, পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত চালাচ্ছে। এবং, এই মুহূর্তে কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে, সম্প্রতি দেবলীনা একটি নতুন ফ্ল্যাট কিনেছেন, যা তাঁদের সম্পর্কের দূরত্ব আরও স্পষ্ট করে দিয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর সিঁথিতে সিঁদুর না থাকায় অনুরাগীদের মনে বিচ্ছেদের জোরালো প্রশ্ন জেগেছে। যদিও ডিভোর্সের মামলা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে জানা গেছে দেবলীনা ইতিমধ্যেই প্রবাহের কাছে খোরপোশ (Alimony) দাবি করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us