Debolina Nandy: 'মেয়েদেরই কেন সব...?' দিনের পর দিন ভয়ঙ্কর মানসিক নির্যাতন! নিজেকে শেষ করার সিদ্ধান্ত দেবলীনার?

সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের জীবনের অজানা কষ্ট, মানসিক চাপ এবং ভেঙে পড়ার অভিজ্ঞতার কথা, প্রকাশ্যে তুলে ধরেন গায়িকা। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নীরবে এক গভীর মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের জীবনের অজানা কষ্ট, মানসিক চাপ এবং ভেঙে পড়ার অভিজ্ঞতার কথা, প্রকাশ্যে তুলে ধরেন গায়িকা। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নীরবে এক গভীর মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pou

সকলেই রেগে আগুন দেবলীনার সঙ্গে যা ঘটল...

গায়িকা দেবলীনা নন্দী, যাঁর কণ্ঠের মাধুর্য, প্রাণবন্ত হাসি আর সহজ-সরল উপস্থিতি দীর্ঘদিন ধরেই শ্রোতাদের মন জয় করেছে। কখনও মঞ্চে তাঁর গান, আবার কখনও ঘরোয়া ভ্লগে পাশের বাড়ির মেয়ের মতো স্বাভাবিক উপস্থিতি-  সব মিলিয়ে বাইরে থেকে দেখলে তাঁর জীবন যেন সাফল্য আর সুখের গল্পেই মোড়া। কিন্তু সেই চেনা ছবিটাই এবার ভেঙে দিলেন দেবলীনা নিজেই।

Advertisment

সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের জীবনের অজানা কষ্ট, মানসিক চাপ এবং ভেঙে পড়ার অভিজ্ঞতার কথা, প্রকাশ্যে তুলে ধরেন গায়িকা। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নীরবে এক গভীর মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

Dev: 'বাঙালি কাঁকড়ার জাত...', প্রকাশ্যে এ কী বললেন দেব?

২০২৪ সালে পেশায় একজন পাইলটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবলীনা। বাইরে থেকে সেই সম্পর্ককে রূপকথার মতো মনে হলেও, বাস্তবে তা তাঁর জীবনে প্রবল চাপের কারণ হয়ে দাঁড়ায় বলে দাবি করেন তিনি। লাইভে দেবলীনা জানান, স্বামীর পরিবারের লাগাতার প্রত্যাশা ও চাপ তাঁকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলছিল। একসময় তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে সংসার আর নিজের মায়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা বলা হয়। 

গায়িকার অভিযোগ, তাঁর গানের কেরিয়ার নিয়েও শ্বশুরবাড়ির আপত্তি ছিল। পাশাপাশি তাঁর মাকে ঘিরেও নানা মন্তব্য ও অসন্তোষের কথা উঠে আসে। লাইভে দেবলীনা প্রশ্ন তোলেন- কেন বিয়ের পর একজন মেয়েকেই, পরিবার আর পেশার মধ্যে বেছে নিতে বলা হয়, কেন ছেলেদের ক্ষেত্রে সেই চাপ থাকে না। তিনি জানান, তাঁর মায়ের শিক্ষা, চেহারা ও স্বভাব নিয়ে কটাক্ষ করা হয়েছে, যা তাঁকে গভীরভাবে আঘাত করেছে।

Joyjit Banerjee: গুজব নয় বাস্তব, শ্রেয়ার সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করলেন জয়জিৎ

দেবলীনা স্পষ্ট করে বলেন, যে মা তাঁর জীবনের ভিত গড়ে দিয়েছেন, তাঁকে ত্যাগ করার কথা তিনি কোনওভাবেই ভাবতে পারেন না। দুই পরিবারকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে জানান তিনি।

লাইভের শেষদিকে আবেগতাড়িত হয়ে গায়িকা বলেন, তিনি আসলে দীর্ঘদিন ধরেই ভালো নেই। সবসময় ভালো থাকার ভান করে চলেছেন, জীবনের সুন্দর মুহূর্তগুলোই শুধু ভাগ করে নিয়েছেন। কিন্তু সেই ভান ধরে রাখার শক্তি তাঁর আর নেই। তিনি জানান, একটি সীমার পর মানুষের সহ্যশক্তি ভেঙে যায়—আর সেই সীমা তিনি বহু আগেই অতিক্রম করে ফেলেছেন। এদিকে অভিনেত্রী-গায়িকার, নাকে মুখে নল লাগানো অবস্থায় ছবি প্রকাশ্যে এনেছেন সায়ক। তিনিই হাসপাতাল থেকে তাঁর আপডেট দিয়ে বলেন, এখন আগের থেকে একটু ভাল আছেন তিনি। যদিও এর পরবর্তীতে গায়িকা কোনও আইনি পদক্ষেপ নেবেন কিনা তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে সে সময় বলবে। 

tollywood tollywood news Entertainment News Today