/indian-express-bangla/media/media_files/2026/01/07/madan-2026-01-07-20-50-24.png)
যা বললেন মদন...
Debolinaa Nandy-Madan Mitra: বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন দেবলীনা নন্দী। গায়িকার জীবনে এমন এক পরিস্থিতি এখন যা নিয়ে সবদিকেই চর্চা। কেউ এমনও বলছেন, তাঁর স্বামী প্রবাহের কথাও শোনা উচিত। আবার কেউ কেউ এমনও বলছেন, দেবলীনার নিজের উচিত ছিল না এই বিষয়কে সমাজ মাধ্যমে আনার।
কেউ কেউ তাঁর রেজিস্ট্রির ঘটনা নিয়েও নানা সমালোচনা করছেন। প্রবাহের বাড়ি থেকে যে রেজিস্ট্রি করতে দেওয়া হয়নি, তবে আশীর্বাদের দিন কোন কাগজে সই করেছিলেন তাঁরা, এমনও জোড় চর্চায়। তবে, আজ দেবলীনাকে দেখতে গিয়েছিলেন, মদন মিত্র। সেখানে গিয়ে কী বললেন তিনি? দেবলীনার শরীর এখন কেমন আছে?
Iman Chakraborty: ঠান্ডায় ত্রাহি ত্রাহি, পাহাড়ে গিয়ে কাকে আদরে ভরালেন ইমন?
মদন মিত্রের কথায়, "এখন ও ভাল আছে। চিকিৎসক অতনু পাল, উনি আমারও চিকিৎসক। ওনার সঙ্গে কথা বললাম। যেটুকু বললেন যে মানসিক চাপ যেন না নেয়। ফটোশুট বা ফোন ঘাঁটা এগুলো কম। ফিজিক্যাল ফিটনেস হয়তো করে দেবে। মানে, গান গাওয়া এসব। তবে মেন্টাল ডিপ্রেশন- কোনওদিন কমবে না, যদি না ফোন থেকে দূরে থাকে। বাকি তো একজন ভাল শিল্পী। আশা করব ভাল হয়েছে।
যদিও মদন মিত্র সাফ জানিয়েছেন তিনি গায়িকার পারিবারিক বিষয়ে বা ব্যক্তিগত ক্ষেত্রে হস্তক্ষেপ করেননি। তাঁর কারণ হিসেবে মদন মিত্র বলছেন, "আমি ওর ব্যক্তিগত বিষয় নিয়ে কোনওকথা বলিনি। তাঁর কারণ, আমি একজন সামাজিক কর্মী। চিকিৎসা নিয়েই কথা হয়েছে। আর সত্যি বলতে গেলে আমি করবই বা কেন? ওর মা ছিলেন, দিদি ছিলেন, তাঁরাও আমায় এই নিয়ে কিছু বলেননি।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us