Sayak Chakraborty: 'ওকে ভালোবাসলে ওর বিয়েতে নাচতাম না', দেবলীনার সংসার ভাঙছেন সায়ক! স্পষ্ট জবাব অভিনেতার

Sayak Chakraborty: বন্ধুর বিয়ে ভাঙার পেছনে এক বড় কারণ সায়ক নিজেই? দেবলীনার সঙ্গে মাঝেমাঝেই তাঁকে নানা ভ্লগে দেখা যায়। এবং, এরপরেও তাঁকে নিয়ে এত শোরগোল?

Sayak Chakraborty: বন্ধুর বিয়ে ভাঙার পেছনে এক বড় কারণ সায়ক নিজেই? দেবলীনার সঙ্গে মাঝেমাঝেই তাঁকে নানা ভ্লগে দেখা যায়। এবং, এরপরেও তাঁকে নিয়ে এত শোরগোল?

author-image
Anurupa Chakraborty
New Update
sayok

যা বললেন সায়ক...

Debolina nandy-Sayak: সমাজ মাধ্যমে এখন একটাই আলোচনা। গায়িকা দেবলীনা নন্দী - যিনি কিছুদিন আগেই আত্মহননের পথ বেছে নেন তাঁকে নিয়ে সায়ক চক্রবর্তীর নানা ভিডিও ভাইরল। বন্ধুর বিপদের দিনে, পাশে দাঁড়ানোই কি তবে কাল হয়ে দাঁড়াল সায়কের? সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে নানা শোরগোল। 

Advertisment

বন্ধুর বিয়ে ভাঙার পেছনে এক বড় কারণ সায়ক নিজেই? দেবলীনার সঙ্গে মাঝেমাঝেই তাঁকে নানা ভ্লগে দেখা যায়। এবং, এরপরেও তাঁকে নিয়ে এত শোরগোল? আজ বেলা গড়াতেই নিজের ক্লারিফিকেশন দিতে এলেন সায়ক। দেবলীনাকে গতকাল দেখতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আরেকটি ভিডিও বানান। 

Debolina Nandy: সংসার বাঁচাতে চুপ ছিলেন! দেবলীনা হাসপাতালে, তাঁর মা প্রকাশ্যে আনলেন বড় সত্যি

মধু- যার জন্য নতুন একটা জীবন পেলেন তিনি, সায়ক গতকাল দেবলীনাকে বলেন, যেন তাঁকে ধন্যবাদ জানিয়েই কিছু বলেন। আর এরপরই শুরু হয়েছে নানা গণ্ডগোল। সায়ক আজ একটি ভিডিও করে জানান, যারা ভাবছেন ওর সম্পর্ক বা বিয়ে ভাঙার নেপথ্যে আমি, তাঁদের একটি কথা বলতে চাই, আমি যদি ওকে অন্যভাবে ভালবাসতাম, তাহলে ওর বিয়েতে গিয়ে নাচতাম? তাহলে তো বিয়েটা ভাঙার চেষ্টা করতাম। নিশ্চয়ই ওরকম কিছু প্ল্যানিং থাকত। ও আমার বন্ধু, এর বেশি আর কিছু পাতাবেন ন দয়া করে।" 

এখানেই শেষ না। এমনও ট্রোল করা হচ্ছে তাঁকে নিয়ে, যে ডিভোর্স যেখানে তিনি সেখানে। টেনে আনা হয়েছে তাঁর দাদা-বউদির ডিভোর্স প্রসঙ্গেও। সায়কের কথায়, আমি কারওর সম্পর্কের মধ্যেই ঢুকিনি। তাঁদের পাশে থাকা অর্থ এরকম কিছু না। যদিও, সায়ক সোজাসুজি জানান দেবলীনা যা করেছেন সেটা ভুল। এভাবে ভিডিও করে সকলের সামনে এটা করা ঠিক হয়নি তাঁর। 

Border 2: ভারত-বংলাদেশ দ্বন্দ্ব তুঙ্গে, 'বর্ডার ২' রিলিজের আগেই বরুণকে বড় প্রশ্ন পাকিস্তানির

অভিনেতার কথায়, "এভাবে লাইভ করে জীবন শেষ করার কথা বলা উচিত হয়নি তাঁর। এতে অনেক মানুষ একই কাজ করতে পারেন। এমন একটা পদক্ষেপ নেওয়ার আগে, লাইভ করে এসে বললাম এটা ঠিক না। সমস্যা হচ্ছে, আইনি পদক্ষেপ নেওয়া বা চিকিৎসকের সঙ্গে কাউন্সিল করা উচিৎ, কিন্তু জীবন শেষ করার কথা একদম ভাবা উচিত না।" 

Entertainment News Today Sayak Chakraborty