/indian-express-bangla/media/media_files/2025/09/02/dipika-2025-09-02-17-41-59.jpg)
যা হচ্ছে তাঁর সঙ্গে...
Dipika Kakkar: ক্যান্সারের মতো কঠিন ও দীর্ঘমেয়াদি রোগের মানসিক ধাক্কা সামলানো কতটা কঠিন হতে পারে, তা খুবই স্পষ্টভাবে ব্যাখ্যা করলেন ‘সসুরাল সিমর কা’- খ্যাত অভিনেত্রী দীপিকা কক্কর। চিকিৎসার পথে তিনি এগোচ্ছেন স্থিরভাবে, এবং সাম্প্রতিক সব মেডিকেল রিপোর্টও স্বাভাবিক এসেছে। তবুও উদ্বেগ ও মানসিক অস্থিরতা তাঁকে প্রতিদিন অন্যভাবে আক্রান্ত করছে। নিজের সাম্প্রতিক ইউটিউব ভ্লগে স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে কথা বলতে গিয়ে দীপিকা সেই অভিজ্ঞতাই খুলে ধরলেন।
তিনি জানান, ক্যান্সারের চিকিৎসা শারীরিক দিক থেকে যেমন কঠিন, মানসিকভাবে তা তার থেকেও অনেক বেশি চ্যালেঞ্জিং। “প্রতিদিনের অনুভূতি আলাদা,”- এমনটা বলেন দীপিকা। তার কথায়, “কিছু দিন সত্যি মনে হয় সব ঠিক হয়ে যাবে, ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখা যায়। আবার কিছু দিন মনে হয় বুকের ভিতর একটা অজানা ভয় হুহু করে বাড়ছে। রিপোর্ট সব ঠিক থাকলেও, হৃদয়ের সেই আতঙ্কটাকে পুরোপুরি সরানো যায় না।”
Girija Oak: ১০০ জনের সামনে রোমান্স? ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য গিরিজা ওকের
উদ্বেগ কীভাবে আচমকা দখল নেয়, কীভাবে তা শরীরের প্রতিক্রিয়াকে বদলে দেয়, সে বিষয়ে তাঁর চিকিৎসক ড. সোমনাথ এবং ড. ইমরান শেখ বিস্তারিতভাবে তাঁকে বুঝিয়েছেন। দীপিকার কথায়- "মাথা বলে সব ঠিক আছে, কিন্তু মন মাঝে মাঝে মানতে চায় না। এই অস্বস্তিটাই সবচেয়ে বড় লড়াই।”
দীপিকা নিজের শারীরিক পরিবর্তনের কথাও অকপটভাবে তুলে ধরেন। তাঁর থাইরয়েড লেভেল ওঠানামা করছে, হরমোনের পরিবর্তনে শরীর দুর্বল বা অস্বস্তিকর লাগে। তিনি বলেন, "আমার ত্বক অস্বাভাবিকভাবে শুষ্ক হয়ে গেছে, হাত ফেটে যাচ্ছে। নাক, কান, গলা- সব জায়গায় যেন চাপ জমে থাকে। প্রতিদিন ঘুম থেকে উঠেই নতুন নতুন উপসর্গের মুখোমুখি হচ্ছি।"
Ditipriya Roy: জিতুকে নিয়ে মন্তব্যে অনীহা! টেলি অ্যাকাডেমি পুরষ্কার জিতে বিস্ফোরক দিতিপ্রিয়া
দীপিকা জানান, কখনও কখনও মন ভেঙে পড়তে চায়, মনে হয় আর পারছি না। কিন্তু তখন নিজেকেই কঠিনভাবে মনে করিয়ে দিতে হয়- থেমে গেলে চলবে না। তাঁর কথায়- "জীবনে সবসময়ই দুটো পথ থাকে। ভয়ের কাছে হার মেনে গুটিয়ে যাওয়া, অথবা সাহস করে সামনে এগিয়ে যাওয়া। আর আমি দ্বিতীয় পথটাই বেছে নিচ্ছি। কারণ লড়াই থামালে চলবে না।"
শেষে তিনি তাঁর ভক্ত-সমর্থকদের উদ্দেশে বলেন, কঠিন সময়ে ধৈর্য আর মানসিক শক্তিই সবচেয়ে বড় অস্ত্র। "কোনও বাধা স্থায়ী নয়। শুধুমাত্র হাল না ছাড়লেই জয় সম্ভব। তাই আপনারা সকলেই নিজের শক্তিতে ভর করে এগিয়ে যান।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us