/indian-express-bangla/media/media_files/2026/01/19/dev2-2026-01-19-15-39-25.jpg)
দেশু৭ নিয়ে উত্তেজনা...
গতকাল শুভশ্রী জানিয়েছিলেন দেব এবং তিনি লাইভে এসে একটা সারপ্রাইজ দেবেন। এবং, বাংলা সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা আগে ঘটেনি, একথা শুনিয়েছিলেন তাঁরা। তবে, আজ লাইভে এসে যে এভাবে সারপ্রাইজ দেবেন, কেউ কল্পনা করতে পেরেছিলেন? দুজনের পরনে নীল রঙের পোশাক, তাঁরা সোজাসুজি বেশ কিছু কথা বললেন।
তাঁর সঙ্গে এও জানালেন তাঁদের দেশু ৭ ছবির টাইটেল এবং ফুল কাস্ট তাঁরা পরের লাইভে এসে জানিয়ে দেবেন। কিন্তু, তাঁদের ছবি নিয়ে যে ধরণের প্রতিশ্রুতি তাঁরা দিলেন। দেবের কথায়, "এই ছবি ঘোষণা হওয়ার পর যেভাবে মানুষের আলোচনা বেড়েছে, আমার ঘুম উড়ে গিয়েছে। চাপের চটে আমি নাজেহাল।" কিন্তু, ভারতের কোনো ইন্ডাস্ট্রিতে যা হ্যনি, সেটা আজ হয়েছে।
দেব-শুভশ্রী জুটির ৭ নম্বর ছবি নস্টালজিয়া সৃষ্টি করেছে। এবং ছবি রিলিজ করছে ১৬ অক্টোবর। সবসময় ছবির অ্যাডভানস বুকিং শুরু হয় রিলিজের ৩দিন আগে। কিন্তু, এবার ছবি রিলিজের ১০ মাস আগে আজ থেকেই টিকিটের অ্যাডভানস বুকিং-র ঘোষণা করলেন দেব-শুভশ্রী। অভিনেতাকে বলতে শোনা গেল, এটা বাংলা ছবির সেলিব্রেশন। আমাদের চেষ্টা, এই ছবিকে বড় ইভেন্টের মত বানানো। যেমন বড় কনসার্টের টিকিট ১ বছর আগে থেকে বেরোয়, ঠিক সেরকম।"
দেব জানিয়ে দিলেন, এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টে কনভার্ট হবে। এবং তাঁর গোল্ডেন টিকিট আজ থেকেই পাওয়া যাবে। মাত্র ২০০০ টিকিটের শো। যেভাবে সেলিব্রেশন হচ্ছে। দেশু৭ নিয়ে তিনি আশাবাদী। তাই তো শো নিয়ে বেশ কিছু কথা বললেন। তিনি চান, এই প্রথম দিনের শো যেন সকলের কাছে ইউনিক এক্সপিরিয়েন্স হয়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us