/indian-express-bangla/media/media_files/2025/12/25/dev1-2025-12-25-12-21-48.png)
দেবের ৫০তম ছবি হিসেবে আসছে ব্যাড?
আজ ২৫শে ডিসেম্বর। আজকের দিনটা যেমন যিশু জন্মদিবস উপলক্ষে সেলিব্রেট করে সারা দেশ। ঠিক সেরকমই, বাঙালির এবং বাংলার একদল সিনে প্রেমিক এর কাছে এইদিন তাদের স্বপ্নের নায়ক দেবের জন্মদিন হিসেবেও বেশ গুরুত্ব রাখে। যারা দেব কে প্রচন্ডমাত্রায় ভালোবাসেন, আজকের দিনটা তাদের কাছে আরও বেশি করে সেলিব্রেশন করার মত।
প্রতিবছরের মতো নিজের জন্মদিনের দিন দেব এবার যে সারপ্রাইজ টা দিয়ে দিয়েছেন। কুড়ি বছর কমপ্লিট করেছেন ইন্ডাস্ট্রিতে। অগ্নি শপথ দিয়ে শুরু হয়েছিল পথ চলা। তারপর কিছু বছরের অপেক্ষার পর আই লাভ ইউ দিয়ে ফিরলেন বড় স্ক্রিনে। সেদিনের পর আর পিছে ফিরে তাকাতে হয়নি। রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ থেকেই, দেবকে আরো বেশি করে ভালবাসতে শুরু করল মানুষ। একের পর এক ছবি, কোনোটা সুপার ডুপার হিট কোনটা ব্লকবাস্টার এটা আবার কোনটা বক্স অফিসে ভালো খাতা খুলতে না পারলেও, দেবের জনপ্রিয়তা কিন্তু একেবারেই কমেনি।
Ayan Mukherjee: কলকাতায় অয়ন মুখোপাধ্যায়, ঘুরে দেখলেন কোন কোন জায়গা? দেখুন তো চেনেন?
আর তিনি যেন আজকের বিশেষ সময়ের জন্য অপেক্ষা করছিলেন এত বছর ধরে। এত বছরে নানান ধরনের চরিত্র তাকে দেখা গিয়েছে। কখনো ব্যোমকেশ হয়েছেন, কখনো বা তাকে দেখা গিয়েছে বাঘা যতীনের ভূমিকায়। কখনও বা রঘু ডাকাত, আবার কখনও তিনি একেবারেই কমার্শিয়াল চরিত্রে। তবে নিজের জীবনের ৫০ তম ছবি হিসেবে যাকে তিনি বেছে নিয়েছেন, বা যে মানুষটির গল্প তিনি বেছে নিয়েছেন, তাকে ভারতের বাইক এম্বুলেন্স দাদা বলে, চেনেন বেশিরভাগ। দেবের ৫০ তম ছবির নাম, #BAD অর্থাৎ, বাইক এম্বুলেন্স দাদা। সমাজসেবী করিমুল হকের জীবনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। দীপ সকাল-সকাল এই ছবির পোস্টার সকলের সামনে এনে চমকে দিয়েছেন বেশিরভাগকে।
যে পোস্টারটা তিনি শেয়ার করেছেন, এখানে লেখা - বাস্তব জীবনের এক নায়কের অনন্য গল্প, মানুষের পাশে থাকার গল্প - “বাইক অ্যাম্বুলেন্স দাদা”, অনুপ্রাণিত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের অসাধারণ জীবনকথা থেকে।" ৫০ তম ছবি হিসেবে দেব যে বিষয়টিকে পছন্দ করেছেন, তাতে আপ্লুত দেবের ভক্তরা। প্রত্যেকেই ভীষণ খুশি। ব্যাকগ্রাউন্ডে বাজছে দেশের জাতীয় সংগীত। এবং এই ছবিটি যে অসাধারণ কিছু হতে চলেছে বাংলা ছবির মাইলস্টোন হিসেবে, তা বলা সম্ভব।
কে এই করিমুল হক? পশ্চিম বাংলার এই মানুষটি, নিজের বাইককেই কাজে লাগিয়ে বিনে পয়সায়, অন্তত সাত হাজার মানুষের জীবন বাঁচিয়েছেন। হয়ে উঠেছেন সকলের প্রিয় বাইক অ্যাম্বুলেন্স দাদা। পেয়েছেন পদ্মশ্রী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us