Shah Rukh Khan: 'এত সিগারেট খেয়ো না', শাহরুখকে কেন সতর্ক করেছিলেন দেব সাহেব?

শাহরুখ খানও, দেব আনন্দের কাছ থেকে একটি মূল্যবান শিক্ষা পেয়েছিলেন, যা তিনি বহুবার উল্লেখ করেছেন। ২০১৮ সালে এশিয়ান গেমসের, ভারতীয় প্যারালিম্পিক দলের বিদায় অনুষ্ঠানে শাহরুখ জানান...

শাহরুখ খানও, দেব আনন্দের কাছ থেকে একটি মূল্যবান শিক্ষা পেয়েছিলেন, যা তিনি বহুবার উল্লেখ করেছেন। ২০১৮ সালে এশিয়ান গেমসের, ভারতীয় প্যারালিম্পিক দলের বিদায় অনুষ্ঠানে শাহরুখ জানান...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srk-dev-anand

কী এমন বলেছিলেন তিনি শাহরুখকে?

দেব আনন্দ এবং শাহরুখ খান- দুই প্রজন্মের দুই কিংবদন্তি তারকা, কিন্তু তাদের মধ্যে মিল খুঁজলে অবাক হতে হয়। দু’জনেই ছিলেন তাঁদের সময়ের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক হিরো এবং দু’জনের জীবনদর্শনেও ছিল অবিরাম উৎসাহ ও অদম্য কর্মস্পৃহা। ৬০ বছর বয়সেও শাহরুখ নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন, অন্যদিকে দেব আনন্দ ২০১১ সালে ৮৮ বছর বয়স পর্যন্ত অভিনয় ও পরিচালনা চালিয়ে গেছেন। সম্প্রতি দেব আনন্দের ঘনিষ্ঠ বন্ধু মোহন চুরিওয়ালা, এই দুই তারকার মধ্যে ঘটে যাওয়া কিছু অজানা মুহূর্তের স্মৃতি শেয়ার করেছেন, যা সত্যিই আকর্ষণীয়।

Advertisment

চুরিওয়ালা প্রথম যে ঘটনা স্মরণ করেন তা ২০০৯ সালের এক পার্টির। ব্যবসায়ী অনিল আম্বানির আয়োজিত ওই অনুষ্ঠানে, দেব আনন্দ দেখেন, শাহরুখ খান একই সারিতে বসে ধূমপান করছেন। ধোঁয়া ছাড়তে ছাড়তেই শাহরুখ সামনের দিকে সামান্য ঝুঁকে পড়ছিলেন। দেব সাহেব তখন স্নেহভরা কণ্ঠে বলেন, “শাহরুখ, বন্ধু তুমি এত সিগারেট খাও কেন? তুমি এত ভাল একটা ছেলে। এটা খাওয়া ছেড়ে দে।” শাহরুখ হাসতে হাসতে বলেন, “আমি চেষ্টা করব, স্যার।” চুরিওয়ালার মতে, শাহরুখ দেব সাহেবকে গভীর সম্মান করতেন। তাঁর পরামর্শকে গুরুত্ব দিতেন।

Celina Jaitly: সন্তানদের মগজ ধোলাই করছেন প্রাক্তন স্বামী! আবারও বিস্ফোরক সেলিনা

এরপর তিনি স্মরণ করেন, লন্ডনের এক পাঁচতারা হোটেলের ঘটনা। দেব আনন্দ কফি খাচ্ছিলেন, আর ঠিক তাঁর পিছনের টেবিলে বসেছিলেন গৌরী খান ও সুজান খান। তারা দেব আনন্দকে দেখে উচ্ছ্বসিত হয়ে তাঁর কাছে এগিয়ে এলে, দেব সাহেব প্রথমে তাঁদের চিনতে পারেননি। চুরিওয়ালা পরিচয় করিয়ে দিলে তিনি আন্তরিকভাবে বলেন, “তোমাদের কে না চিনতে পারে? কেমন আছো?” এরপর গৌরী ও সুজান তৎক্ষণাৎ শাহরুখকে ফোন করে জানায় যে দেব আনন্দ তাঁদের চিনতে পেরেছেন এবং তাঁর সাথে দেখা হয়েছে- যা শুনে শাহরুখও আনন্দে আত্মহারা। চুরিওয়ালার ভাষায়, “রেস্তোরাঁয় বেশ নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল।”

Dev-SIR: ফর্ম ফিলাপের নামে আর কী কী করলেন? SIR- করতে গিয়েই দেবের বক্তব্য ভাইরাল..

শাহরুখ খানও, দেব আনন্দের কাছ থেকে একটি মূল্যবান শিক্ষা পেয়েছিলেন, যা তিনি বহুবার উল্লেখ করেছেন। ২০১৮ সালে এশিয়ান গেমসের, ভারতীয় প্যারালিম্পিক দলের বিদায় অনুষ্ঠানে শাহরুখ জানান, তিনি ব্যর্থতাকে কখনও দীর্ঘ সময় ধরে মন থেকে জায়গা দেন না। প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে কাজ করলেও, তিনি অনুশোচনায় সময় নষ্ট করেন না। তাঁর কথায়, দেব আনন্দ একবার বলেছিলেন, "তোমাকে দেখলে মনে হয় যদি তুমি কাজ থামিয়ে দাও, তাহলে তুমি হারিয়ে যাবে।" এই কথাটি শাহরুখের মনে গভীরভাবে গেঁথে যায়।

শাহরুখ বলেন, এই শিক্ষা তাঁকে জীবনের প্রতিটি মুহূর্তে, সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। কোনও সিনেমা সফল হলে, তিনি তার গৌরবে ডুবে থাকেন না, আর ব্যর্থতা এলেও হতাশ হন না। বরং তিনি নতুন কাজে ঝাঁপিয়ে পড়েন। 

Entertainment News Today Dev Anand shah-rukh-khan