Dev-SIR: ফর্ম ফিলাপের নামে আর কী কী করলেন? SIR- করতে গিয়েই দেবের বক্তব্য ভাইরাল..

Dev-SIR: দেব দ্যা সুপারস্টারের কাছে, এহেন ভিড় একেবারেই মাথাব্যাথার বস্তু না। তবে, অভিনেতা গতকাল এসআইআর ফর্ম ফিলাপ করতে গিয়ে যে ভালবাসা পেয়েছেন...

Dev-SIR: দেব দ্যা সুপারস্টারের কাছে, এহেন ভিড় একেবারেই মাথাব্যাথার বস্তু না। তবে, অভিনেতা গতকাল এসআইআর ফর্ম ফিলাপ করতে গিয়ে যে ভালবাসা পেয়েছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev- khadaan

Dev: কী এমন বললেন দেব?

 দেব গতকাল গিয়েছিলেন শুনানিতে। তাঁকে দেখতে গোটা স্কুল জুড়ে বহু মানুষের ভিড়। কাতারে কাতারে লোক এসেছিলেন একঝলক বাংলার সুপারস্টারকে দেখতে। এমনকি, স্কুলের ব্যাল্কনি থেকেুও তাঁকে দেখার ভিড় ছিল সাংঘাতিক।

Advertisment

দেব দ্যা সুপারস্টারের কাছে, এহেন ভিড় একেবারেই মাথাব্যাথার বস্তু না। তবে, অভিনেতা গতকাল এসআইআর ফর্ম ফিলাপ করতে গিয়ে যে ভালবাসা পেয়েছেন, তাতে অবাক হতে হয়। যখন ফর্ম ফিলাপ করছেন দেব তখনও আশপাশের মানুষের হাসি ধরছে না। এদিকে, অভিনেতা আগেই জানিয়েছিলেন, দেশের আইনের বাইরে গিয়ে তিনি কিছুই করবেন না। তাই, তাঁকে যখন ডাকা হয়েছে তিনি যাবেন। 

Celina Jaitly: সন্তানদের মগজ ধোলাই করছেন প্রাক্তন স্বামী! আবারও বিস্ফোরক সেলিনা

এখানেই শেষ না। দেব শুধু একজন অভিনেতা না, বরং একজন রাজনীতিবিদ বটে। তাই তো, সেদিন মুখ্যমন্ত্রী বলেন, ও তিনবারের এমপি, এতবছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ওকেও ডেকেছে। কিন্তু, গতকাল দেবের সঙ্গে যা হয়েছে। অভিনেতা নিজের দায়িত্ব সেরে বেড়িয়ে সেসব প্রসঙ্গেই জানালেন।  

Dev: 'সম্মান কামাতে সবাই পারে না', একথা কেন বললেন দেব?

একে তো তিনি প্রশ্ন তুললেন, এই সম্পূর্ণ বিষয় কেন যে একবছর আগে হল না, আমি এটাই ভাবি। তাঁর সঙ্গে তিনি এমনও বললেন ভেতরে তাঁর সঙ্গে ঠিক কী কী হয়েছে। অভিনেতার কথায় ভেতরেও ফ্যান ফলোয়ারদের সামলাতে বেশ মজা পেয়েছেন তিনি। দেব বললেন, "ভেতরে অনেকগুলো ছবি তুলেছি, প্রচুর অটোগ্রাফ দিয়েছি। আর কিছু ফর্মে সই করেছি।" 

প্রসঙ্গে, এবছর দেবের তিনটি ছবি রিলিজ করার কথা। বাইক অ্যাম্বুলেন্স দাদা- ছবির মাধ্যমে এবছরের ফিল্মি যাত্রা শুরু করছেন তিনি। এছাড়াও, পুজোয় আসছে দেশু জুটির নতুন ছবি, এবং ক্রিসমাসে আসছে টনিক ২। 

Entertainment News Dev