/indian-express-bangla/media/media_files/2026/02/04/deb-2026-02-04-16-53-14.png)
মন কাড়লেন দেব...
অভিনেতা দেব তিনি অভিনয় জগতে যতটা নাম করেছেন, তাঁর থেকেও বেশি মানুষ হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেশি। দেব দ্যা মেগাস্টার, তিনি যেমন লড়াকু, ঠিক তেমনই বাস্তবে তিনি বেশ কর্তব্যপরায়ণ। আর গতকাল রাতে ঠিক তেমনটাই দেখা গেল।
কাছের মানুষের পাশে দাঁড়াতে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর প্রোডাকশনে খুব স্বল্প মানুষ কাজ করেন। তাঁদের একেবারেই নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। তাই তাঁদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন আর সেই নিমন্ত্রন রক্ষা করতে যাবেন না, এও আবার হয় নাকি? গতকাল রাতেই দেব তাঁর এক সহকর্মীর বোনের বিয়েতে হাজির হয়েছিলেন। যদিও তাঁর পোশাক বিয়েবাড়ির মত ছিল না। কিন্তু তাঁর উপস্থিতি সেই পরিবেশকে আরও সুন্দর করে তোলে।
দেব গাড়ি থেকে নামতেই, সকলে তাঁকে ঘিরে ধরেন। আর অভিনেতা ভেতরে প্রবেশ করতেই যেন সমস্ত আলো ঝলমলে পরিবেশ তখন তাঁকে ঘিরেই। আর সুপারস্টারকে দেখতে তখন ভিড় জমেছে দারুণ। এমনকি, নতুন জামাই অভিনেতাকে একবার দেখবেন বলেই বিয়ের নিয়ম ছেড়ে উঠে এসেছেন। বাংলা বির মেগাস্টারকে সামনে থেকে দেখার সুযোগ কেউ হাতছাড়া করে? দেবকে সামনে পেয়েই পায়ে হাত দিয়ে প্রণাম করেন নতুন বর-কণে।
ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। ঠিক তাঁর পরের মুহূর্তেই নিজের অফিসের পরিবারের মানুষটির সঙ্গে আন্তরিকভাবেই সময় কাটান। এই ভিডিও ভাইরাল হতেই কেউ বলছেন এই যে সকলকে কাছের মনে করে তাঁদের বাড়িতে আপনি যান, এতেই আপনি অনন্য। আবার কেউ কেউ গতকাল সেসময় সামনে থেকে দেখেছেন দেবকে। তাঁরা বলছেন, এমন চারমিং মানুষ দুটো দেখিনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us