Dev: তরুণীদের চোখের জলে ভিজল বর্ধমানের মঞ্চ, দেব বললেন, ‘পুরোনো সম্পর্ক ছিল’

সেখানে গিয়েই, দেব বর্ধমান নিয়ে এমন কিছু বললেন, বিশেষ করে এমন কিছু শোনালেন, যাতে চমকে যেতে হয়। এই ইন্ডাস্ট্রির বুকে নানা সম্পর্ক ভাঙে এবং গড়ে। সেরকমই এক সম্পর্কের সুবাদে দেবের সঙ্গে বর্ধমানের...

সেখানে গিয়েই, দেব বর্ধমান নিয়ে এমন কিছু বললেন, বিশেষ করে এমন কিছু শোনালেন, যাতে চমকে যেতে হয়। এই ইন্ডাস্ট্রির বুকে নানা সম্পর্ক ভাঙে এবং গড়ে। সেরকমই এক সম্পর্কের সুবাদে দেবের সঙ্গে বর্ধমানের...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
de2

কী বলছেন দেব?

Dev - Barddhaman: শীতকালীন আবহে তারকারা নানা জায়গায় শো করবেন , এই বিষয় যেমন স্বাভাবিক। ঠিক তেমনই তাঁদের দেখতে ভিড় জমান লাখে লাখে মানুষ। এবং খেয়াল করলে দেখা যাবে, সেই তারকা যদি দেব হন, তখন তাঁকে দেখতে যে মানুষ আরও উদগ্রীব হবেন, এও বেশ স্বাভাবিক। এবং ঠিক যেন সেটাই হল। দেব, গতকাল গিয়েছিলেন বর্ধমানে। 

Advertisment

সেখানে গিয়েই, দেব বর্ধমান নিয়ে এমন কিছু বললেন, বিশেষ করে এমন কিছু শোনালেন, যাতে চমকে যেতে হয়। এই ইন্ডাস্ট্রির বুকে নানা সম্পর্ক ভাঙে এবং গড়ে। সেরকমই এক সম্পর্কের সুবাদে দেবের সঙ্গে বর্ধমানের সম্পর্ক ছিল বেশ সুন্দর। দেব সেকথাই বললেন গতকাল সেখানে পৌঁছে। সঙ্গে তাঁকে দেখার পর যা পরিস্থিতি হল। 

Karan Aujla cheating: বিয়ে গোপন করেই পরকীয়া! প্রতারণার অভিযোগ করণের বিরুদ্ধে, স্ত্রীর পোস্টে আরও বিতর্ক?

দেব মানেই নানা বয়সের তরুনীদের মনে ঝড় ওঠে। তাঁকে দেখতে নানা প্রান্তের মানুষ ভিড় জমান। কখনও তাঁর দিকে গোলাপ ছুঁড়ে মারেন, আবার কখনও তাঁকে এক ঝলক দেখেই মূর্ছা যান। এবারও ঠিক তাই হল। দেব তখন মঞ্চ মাতাচ্ছেন। আর তাঁকে দেখে কেঁদে কেটে ভাসাচ্ছেন সামনে উপস্থিত মেয়েরা। সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। কেঁদে একসার তাঁরা। এমন অস্থিরতা যে, চোখের জলে নাকের জলে এক করলেন তাঁরা।

'বাপ কা মাল হ্যায়', আরডি বর্মণ কি সত্যিই বাবার সুর নকল করতেন?

এদিকে, দেব? সামনে এত মানুষ দেখে তিনি অভ্যস্ত। তবে, বর্ধমানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে কী শোনালেন তিনি? দেব হাসতে হাসতে বললেন, বর্ধমানের সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। সকলেই বুঝতে পারলেন যে কোন ইঙ্গিত করছেন তাঁরা যেই মজা করতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে দেব নিজেও খিলখিলিয়ে হেসে উঠে বললেন, এই ওসব না! এখন সম্পর্ক বেশ ভাল।"  

Dev Entertainment News Purba Bardhaman