Rudranil Ghosh-Dev: 'আপনাদের ঘরেও আগুন লাগবে', নিজে বয়কটের শিকার, আজ দেব প্রসঙ্গে ঠোঁটকাটা রুদ্রনীল

দেব এ বছর শুরুর দিকে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়ে জানান, তিনি জানেন এই বছরটা খুব একটা সহজ হবে না তার জন্য। সে কারণেই আগাম মায়ের আশীর্বাদ নিতে এসেছেন।

দেব এ বছর শুরুর দিকে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়ে জানান, তিনি জানেন এই বছরটা খুব একটা সহজ হবে না তার জন্য। সে কারণেই আগাম মায়ের আশীর্বাদ নিতে এসেছেন।

author-image
Anurupa Chakraborty
New Update
WhatsApp Image 2026-01-06 at 3.14.50 PM (1)

দেবকে নিয়ে যা বললেন রুদ্র?

শেষ কিছুদিন ধরেই, ইন্ডাস্ট্রিতে কোনঠাসা করা হচ্ছে দেবকে। বাংলা ছবির অন্যতম মেগাস্টার, দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত, এবং দেব তথাকথিত সিনেমা নিয়েই ভাবতে ভালোবাসেন। সেই মানুষটাকে নিয়েই এখন স্ক্রিনিং কমিটির নানান ধরনের প্ল্যানিং, এবং প্লটিং। দেবের প্রজাপতি টু রিলিজ করার পর থেকেই, বিশেষ করে এই ছবির বক্স অফিস সাফল্য দেখার পর থেকেই টলিপাড়ার স্ক্রীনিং কমিটির তরফে নানান ধরনের আপত্তি আসছে। 

Advertisment

দেব এ বছর শুরুর দিকে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়ে জানান, তিনি জানেন এই বছরটা খুব একটা সহজ হবে না তার জন্য। সে কারণেই আগাম মায়ের আশীর্বাদ নিতে এসেছেন। এমনকি দেবকে এও বলা হয় স্ক্রিনিং কমিটির তরফে, যে তিনি যেন এ বছর পূজোয় নতুন কোন রিলিজ না করেন। এদিকে সমস্ত, ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দেব এবং শুভশ্রী আসছেন পূজার সময় বড় পর্দায়। উচ্ছাস তুঙ্গে তার ভক্তদের। ফলে দেব কাউকে পরোয়া করেন না এ কথা বারবার প্রমাণিত। কিন্তু দেব শুধু একা নয়, এর আগে এই ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়েছেন বহু মানুষ। বহু তারকাকে এক ঘরে করে দেওয়া হয়েছে। 

Hina Khan: শ্বাস নিতে কষ্ট! ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের মাঝেই হঠাৎ কী হল হিনার?

তাদের মধ্যে অন্যতম নাম রুদ্রনীল ঘোষ। বাংলা সিনেমার এক অনবদ্য অভিনেতা রুদ্রনীল, তিনি বছরের পর বছর বাড়িতে বসে থেকেছেন কোনো রকম কাজ না করে। তার বিরুদ্ধে টেকনিশিয়ানদেরকে উস্কে কালো ব্যাচ পরিয়ে হাঁটানো হয়েছে বলেও, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছিলেন অভিনেতা। আজ যখন নিজের সহকর্মী দেব কে কোণঠাসা হতে দেখছেন, তখন তার কী মতামত? ফোনের ওপার থেকে আজকে বার্থডে বয় বললেন...

"আমার নিজের যেটা মনে হয়, একটা বড় ভুল হচ্ছে। তাঁরা নিজেদের ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। সিনেমার সংখ্যা কমছে এতে এরকম এক অবস্থায় যদি নিয়ম কানুন শিথিল করা যায়। রাজনীতির বাইরে গিয়ে, যদি মানুষের পেটের ভাতের কথা চিন্তা করা যায়। মানুষকে বলব, নিজেদের খারাপ বুদ্ধি থেকে বেরিয়ে আসুন। এটা কারওর ব্যক্তিগত জায়গা নয়। এই ইন্ডাস্ট্রিতে অনেক আনুষাঙ্গিক জীবিকা চলে। এরা ভুল ধারণার শিকার। নিজেদের ব্যক্তিগত মনোমালিন্যকে, অনির্বাণ বা দেব কিংবা রুদ্রনীল হতে দেবেন না। নিজেদের রাজনৈতিক পার্থক্যকে চরিতার্থ করার জায়গা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি না। যারা এসব করছেন, একদিন এসব করতে করতে সব শেষ হবে। তখন আর বয়কট করার জন্য লোক পাবেন না।" 

Rudranil Ghosh birthday: বিশেষ দিনে বিশেষ কাজ, বিতর্ক ছাপিয়ে জন্মদিনে মানবিক রুদ্রনীল

পেটের দায়ে একসময় ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা রুদ্রনীলের বিরুদ্ধে কালো ব্যচ করে হেঁটেছিলেন। রুদ্র আরো বললেন, যাঁরা এখন স্বঘোষিত ভাবে বয়কটের আওতায় পড়েছেন, বা যারা যত ভুলভাল নিয়ম বানিয়েছেন, তাঁদের শুধু জীবিকার দায়ে সমর্থন করছেন, তাঁরা যদি আমার সঙ্গে হওয়া অন্যায়ের একটু প্রতিবাদ করতেন, সত্যিটা বলতেন, আজ এই অপশক্তি এত বেড়ে উঠত না। তবুও বলব, সময় আছে, শুধরে যান। সবাইকে বলছি, যারা ভাবছেন নিজেকে বাঁচিয়ে ফেললাম, বেঁচে গেলাম, আপনাদের ঘরেও আগুন লাগবে। মান সম্মান যদি হারাতে হয় আপনাদের, তবে অন্তরআত্মার মৃত্যু। সকলকে বোঝান। যারা বোঝানোর জায়গায় আছেন। বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর কথা বলছি, এদিকে সিনেমা রিলিজ করতে দিচ্ছে না। কিসব নিয়ম। সিনেমায় পয়সা দিচ্ছে না মানুষ শুধু ভয়ের চোটে। মানুষ আজকাল বলছে, আপনারা নিজেদের পাশে দাঁড়ান না, আমরা সিনেমার পাশে দাঁড়াব? যারা ভুল করছেন তারা শুধরে নিন। কোন ছবি এই সময় রিলিজ করবে, কত কোটির বাজেটে সিনেমা তৈরি হবে, কে স্ক্রিনিং কমিটি? কারা তারা? এসব ভুলভাল যত। যারা জেগে ঘুমোচ্ছেন, সজাগ হন।"

Dev Rudranil Ghosh Entertainment News