Dev on Paglu: ‘এখন পাগলু দেখলে হাসি পায়’, সুপারহিট ‘পাগলু’ নিয়েই আত্মসমালোচনায় দেব!

টলিউডের বাণিজ্যিক ধারার সিনেমা নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও শিরোনামে অভিনেতা দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর পুরনো সুপারহিট ছবি পাগলু প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “ এখন পাগলু সিনেমা এখন দেখলে হাসি পায়। দর্শক ওটাকে ভালোবাসা দিয়েছে..."

টলিউডের বাণিজ্যিক ধারার সিনেমা নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও শিরোনামে অভিনেতা দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর পুরনো সুপারহিট ছবি পাগলু প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “ এখন পাগলু সিনেমা এখন দেখলে হাসি পায়। দর্শক ওটাকে ভালোবাসা দিয়েছে..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev

আত্মসমালোচনায় দেব...

টলিউডের বাণিজ্যিক ধারার সিনেমা নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও শিরোনামে অভিনেতা দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর পুরনো সুপারহিট ছবি পাগলু প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “এখন পাগলু সিনেমা এখন দেখলে হাসি পায়। দর্শক ওটাকে ভালোবাসা দিয়েছে, কিন্তু এখন কি দর্শক ওই সিনেমা দেখবে? কনটেন্ট এখন অনেক বেশি শক্তিশালী।”
দেবের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। কারণ, একসময় এই ছবিই ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছিলেন রাজীব কুমার বিশ্বাস। দেবের বিপরীতে ছিলেন জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক, সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রজতাভ দত্ত।

Advertisment

মুক্তির পর ‘পাগলু’ বক্স অফিসে ঝড় তোলে। দেব-কোয়েল জুটির রসায়ন, অ্যাকশন-কমেডির মিশেল আর গান সব মিলিয়ে ছবিটি হয়ে ওঠে তৎকালীন দর্শকের ‘ম্যাস এন্টারটেইনার’। বিশেষ করে ছবির টাইটেল ট্র্যাক তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

আরও পড়ুন: পলাশ মুচ্ছল বিতর্কে নতুন টুইস্ট! মানহানিকর মন্তব্যে আইনি লাগাম

Advertisment

মজার বিষয়,‘পাগলু’ নামটির পেছনেও আছে আরেক হিটের ছোঁয়া। দেব-কোয়েল জুটির আগের জনপ্রিয় ছবি বলো না তুমি আমার-এর বিখ্যাত গান লে পাগলু ডান্স থেকেই অনুপ্রাণিত হয়ে ছবির নামকরণ করা হয়। সেই গানের জনপ্রিয়তাই পরে আলাদা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে দেয় ‘পাগলু’ নামের।

আরও পড়ুন: পারফেক্ট প্রেম ভেবেই বড় ধাক্কা! প্রতারণার ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস করলেন শানায়া কাপুর

তবে সময় বদলেছে, এটাই এখন জোর দিয়ে বলছেন দেব। তাঁর মতে, দর্শকের রুচি এখন অনেক পরিণত, গল্প আর কনটেন্ট-নির্ভর সিনেমার চাহিদা বেড়েছে। আগে যেখানে ‘জুটি’ তৈরি করে ছবি বানানো হত, এখন নাকি উল্টো, “জুটি আগে তৈরি হয়ে গেছে, এখন সিনেমা তৈরি হচ্ছে।” অর্থাৎ,স্টার পাওয়ারের পাশাপাশি শক্তিশালী চিত্রনাট্যই এখন সাফল্যের আসল চাবিকাঠি এটাই বোঝাতে চেয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: শুটিং ফ্লোরে প্রেম! ভ্যালেন্টাইনস ডে-তে পরিণয়, রণজয়-শ্যামৌপ্তির বিয়েতে চমক

Tollywood superstar Dev tollywood news tollywood Entertainment News Today Entertainment News entertainment Dev