Dev: 'সম্মান কামাতে সবাই পারে না', একথা কেন বললেন দেব?

দীর্ঘ ২০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। তাঁর অগণিত ভক্ত তাঁকে দেখতে উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি করেন। কিন্তু, অভিনেতা যে কোনও কাজ-ই ফলোয়ার বাড়াতে করেন না...

দীর্ঘ ২০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। তাঁর অগণিত ভক্ত তাঁকে দেখতে উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি করেন। কিন্তু, অভিনেতা যে কোনও কাজ-ই ফলোয়ার বাড়াতে করেন না...

author-image
Anurupa Chakraborty
New Update
dev2

আর কী কী বললেন দেব?

আমি বাংলার ডিজিটাল যোদ্ধা - এই অনুষ্ঠানে হাজির ছিলেন অনেকেই। তাঁর মধ্যে অন্যতম দেব। আর সমাজ মাধ্যমে বেজায় সক্রিয় এই মানুষটিকে দেখতে এদিক ওদিক থেকে মানুষ জড়ো হন। ভক্তদের সঙ্গে বেশ সুন্দর সম্পর্ক রয়েছে তাঁর। এবং দিনের পর দিন তাঁর ভক্ত সংখ্যা কেবল বাড়ছে। 

Advertisment

দীর্ঘ ২০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। তাঁর অগণিত ভক্ত তাঁকে দেখতে উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি করেন। কিন্তু, অভিনেতা যে কোনও কাজ-ই ফলোয়ার বাড়াতে করেন না, সেকথাই সাফ জানালেন সেদিন। তারকাদের কথা শুনতে সকলেই বেশ ভালবাসেন। আর যদি সেটা দেব হন, তাহলে তো কথাই নেই। অভিনেতা যা যা বললেন, তা সত্যি শেখার মত। 

উদয়পুরে রাজকীয় বিয়ে: নূপুর শ্যানন ও স্টেবিন বেনের তিন দিনের গ্র্যান্ড সেলিব্রেশন

দেবকে বলতে শোনা গেল, "ফলোয়ার বাড়ানোর জন্য কোনোদিন কোনও কাজ করবেন না। সোশ্যাল মিডিয়া হোক বা জীবনে হোক, ফলোয়ার যেন উদ্দেশ্য না হয়। সম্মান অর্জন করাই যেন আসল কাজ হয়। জীবনে সবসময় চেষ্টা করবে, যেন সম্মান বাড়ে। ফলোয়ার সবার থাকে, সম্মান সকলের থাকে না। যার সম্মান আছে, তার ফলোয়ার দরকার নেই।" দেব এখানেই থামলেন না। জীবনের পাঠ পড়ালেন সকলকে।

অভিনেতার কথায়, "নিজেদের সম্মান থাকলে সবসময় কলার তুলে ঘুরে বেড়াবে। দেবের থেকে যদি জানতে চাও, তাহলে বলব ফলোয়ারের পিছনে না দৌড়ে, সাফল্য আর সম্মান অর্জন করো, ফলোয়ার এমনিই আসবে।" 

রজঃস্বলা অবস্থায় শুটিং! স্তব্ধ ইউনিট! আজও পার্বতীর কাছে দুঃস্বপ্ন সেদিনের ঘটনা..

প্রসঙ্গে, এবছর দেবের তিনটি ছবি রিলিজ করার কথা। বাইক অ্যাম্বুলেন্স দাদা- ছবির মাধ্যমে এবছরের ফিল্মি যাত্রা শুরু করছেন তিনি। এছাড়াও, পুজোয় আসছে দেশু জুটির নতুন ছবি, এবং ক্রিসমাসে আসছে টনিক ২। 

Dev Entertainment News Today tollywood