/indian-express-bangla/media/media_files/2025/12/31/dev-2025-12-31-18-39-48.jpg)
কী ঘটেছে সেদিন...
Dev-Cossipore Video: বাংলা ইন্ডাস্ট্রিতে যে তারকারা আছেন, তাঁদের মধ্যে অন্যতম দেব। এই অভিনেতা যে হারে সাফল্যের শিখরে উঠছেন, বা যে হারে ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে উন্মাদনা বাড়ছে, তা দেখার মত। শেষ কিছু সময়ে ভক্তদের মাঝে নানাভাবে ধরা দিয়েছেন। গতকাল তাঁর আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেও যা দেখা গেল...
গতকাল দেব, কাশীপুরে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে বন্ধু শ্রেয়া পান্ডের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা যায় তাঁকে। আর সেখানেই এক ভক্তের সঙ্গে কী এমন করলেন দেব, যে কেঁদে ভাসালেন সেই ভক্ত। এমনকি, স্টেজের সামনেই বসে পড়লেন সেই তরুণী। এর আগেও সেদিন বর্ধমানে দেবকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেক যুবতী-ই।
দেব গতকাল মঞ্চ থেকেই সকলের সঙ্গে সাক্ষাৎ সারেন। এবং সেখানেই একেবারেই পুরনো চেনা ফর্মে নাচতে দেখা যায় তাঁকে। স্টেজ কাঁপালেন দেব। তাঁর সঙ্গে নাচে মাতলেন বাকিরাও। এদিকে এক ভক্তের মন জয় করতে দেখা গেল তাঁকে। অভিনেতা মঞ্চে পাওয়া ব্যাচ এবং উত্তরীয় নিজের কাছে রাখলেন না। বরং, তিনি সোজাসুজি তা এক ভক্তকে দিয়ে দিলেন। মঞ্চের সামনে এগিয়ে গেলেন তিনি।
ডেকে পাঠালেন সেই তরুণীকে। এবং, সে সামনে আসতেই তাঁর হাতে ব্যাচ এবং উত্তরীয় তুলে দিলেন। এবং সেই সময়ে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলেন না সেই তরুণী। কেঁদেকেটে স্টেজের নীচেই বসে পড়লেন তিনি। এই দৃশ্য ভাইরাল সমাজ মাধ্যমে।
প্রসঙ্গে, দেবের সঙ্গে শুভশ্রীর নতুন ছবি আসছে এই পুজোয়। আজ সকালেই অভিনেত্রী জানিয়েছেন, তিনি এবং দেব আগামীতে একটি লাইভ ভিডিও নিয়ে আসছেন। সেখানে নানা প্রশ্নের উত্তর দেবেন তাঁরা। এমনকি, কিছু একটা ঘটে চলেছে, যা এই ইন্ডাস্ট্রিতে কেন, অন্য কোনও ইন্ডাস্ট্রিতে হয়নি। এখন শুধুই অপেক্ষায় সকলে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us