/indian-express-bangla/media/media_files/2026/01/08/jissu-dev-2026-01-08-15-31-04.png)
কী বললেন যীশু?
Dev-Jisshu: অভিনেতা দেব এখন বেশ আলোচনায়। একের পর এক ছবি রিলিজ থেকে একের পর এক বিতর্ক। সঙ্গে নানা ধরণের ঘটনা, কখনও ফেডারেশনের সঙ্গে অশান্তি আবার কখনও আবার ছবি রিলিজ নিয়ে তর্ক-বিতর্ক। খেয়াল করলেই দেখা যাবে দেব বেশ বড়মাত্রায় ইন্ডাস্ট্রির কারণে কোণঠাসা হতে শুরু করেন।
এবার খেয়াল করলে দেখা যাবে, গতকাল প্রজাপতি ২-র স্পেশ্যাল স্ক্রিনিং- উপলক্ষেই হাজির হয়েছিলেন অনেকে। দেবের খাদান ছবির সুপারহিট ভিলেন এবং অভিনেতা যীশু এসেছিলেন। সেখানেই তাঁকে খাদান ২ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি কী উত্তর দিলেন?
Dev: ১৪ তারিখ হিয়ারিং! দেশু প্রসঙ্গে অন্যদের প্রশ্ন না করতে অনুরোধ দেবের, আর কী কী বললেন?
খাদান ২ নিয়ে আলোচনা...
দেব জানিয়েছেন, ২০২৭ সালে ক্রিসমাসে আসতে চলেছে এই ছবি। এবং খাদান ২ ছবিটি আরও বড়মাপের হতে চলেছে। এবং কানাঘুষো খবর, কোয়েল নাকি খাদান ২ ছবিতে থাকতে চলেছেন। এই প্রসঙ্গেই দেবের বক্তব্য, স্ক্রিপ্ট লেখা চলছে। যদি কোয়েল এই ছবিতে স্ক্রিপ্ট শুনে হ্যাঁ বলে, তবে কোয়েল-ই থাকবে।
যীশুর কী বক্তব্য?
যীশু সোজা জানিয়েছেন, তিনি এই নিয়ে কিছুই বলতে চান না এখন। কারণ খাদানে তিনি মারা গিয়েছেন। তাই ফিরে আসার কোনও সুযোগ নেই। যদিও খাদান রিলিজ করার পর দেবকে যীশু এমনই বলেছিলেন তিনি ছাড়া খাদান ২ যেন না হয়। কিন্তু সেটা সম্ভব না এমনটাই বললেন যীশু। সঙ্গে আরও বললেন, "এই ছবিতে আমার পুনর্জন্ম হয়েও লাভ নেই। তাহলে দেবের বাচ্চা হয়ে ফিরতে হবে। কিন্তু, ও নিশ্চয়ই চাইবে না আমায় কোলে করে নিয়ে আসতে। আমারও সেটা ভাল লাগবে না।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us