Entertainment Latest Highlights: 'হিংসা, অভিমান ও রাগ মানুষকে ভেতর থেকে ক্ষয় করে', জীবনের যাত্রা পথে দেবের বার্তা

Entertainment Latest Live News Updates: 'এই পথে কেউ যদি অতিরিক্ত লাগেজ বা মানসিক বোঝা নিয়ে হাঁটে, তবে সে খুব বেশি দূর এগোতে পারে না। কিন্তু যে নিজের মন হালকা রাখতে পারে, সে অনেকটা পথ অতিক্রম করতে সক্ষম হয়।'

Entertainment Latest Live News Updates: 'এই পথে কেউ যদি অতিরিক্ত লাগেজ বা মানসিক বোঝা নিয়ে হাঁটে, তবে সে খুব বেশি দূর এগোতে পারে না। কিন্তু যে নিজের মন হালকা রাখতে পারে, সে অনেকটা পথ অতিক্রম করতে সক্ষম হয়।'

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Dev

অতীত ভুলে এগোনোর বার্তা দেবর

Entertainment Latest Live News Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের অভিজ্ঞতা ও মানসিক ভারমুক্ত থাকার গুরুত্ব নিয়ে খোলামেলা কথা বলেন দেব (Dev)। তিনি বলেন, মানুষ যত বেশি অতীতের বোঝা বয়ে বেড়ায়, ততই তার পথ চলা কঠিন হয়ে ওঠে। তাঁর মতে, হিংসা, অভিমান ও রাগ- এই তিনটি অনুভূতি ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না, কখন এই নেতিবাচক আবেগ তাকে দুর্বল করে ফেলেছে। তাই এগিয়ে যেতে হলে সবার আগে অতীতের কষ্ট, ক্ষোভ ও মান-অভিমান ভুলতে শেখা জরুরি।

Advertisment

দেব জীবনকে এক দীর্ঘ যাত্রাপথের সঙ্গে তুলনা করে আরও বলেন,এই পথে কেউ যদি অতিরিক্ত “লাগেজ” বা মানসিক বোঝা নিয়ে হাঁটে, তবে সে খুব বেশি দূর এগোতে পারে না। কিন্তু যে নিজের মন হালকা রাখতে পারে, সে অনেকটা পথ অতিক্রম করতে সক্ষম হয়। তাই নিজেকে এগিয়ে নিতে হলে রাগ, হিংসা ও অভিমান ঝেড়ে ফেলে ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে এগোনো উচিত।

  • Feb 19, 2026 20:14 IST

    Debolina Nandy: 'আমি বস্তির মেয়ে নই', দাম্পত্য কলহে জেরবার! কেন একথা বললেন দেবলীনা?

    জনপ্রিয় গায়িকা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবনে নেমে এসেছে গভীর অস্থিরতা। গত বছরের ডিসেম্বর মাসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সেই বিয়ে যেন ছিল এক রূপকথার শুরু। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে পড়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিষয়টি আর শুধুই পারিবারিক অশান্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি.. গড়িয়েছে থানা-পুলিশ এবং চিকিৎসার পর্যায় পর্যন্ত।



  • Feb 19, 2026 19:23 IST

    TRP: বেঙ্গল টপারে বড়সড় পালাবদল! তৃতীয় স্থানে ‘পরশুরাম’, টপ ফাইভে কারা?

     বাংলা সিরিয়ালের অন্দরে কান পাতলে ঠিক কি গল্প শোনা যাচ্ছে? প্রত্যেক ধারাবাহিকের স্বামী স্ত্রীর মধ্যে দেদার ঝগড়া এবং অশান্তির রেশ। কোন স্ত্রী বলছেন যে আমাকে বিয়ে করার দরকার কি ছিল? আবার কেউ বলছেন তুই আমার কাছ থেকে তোকে আঁশ বটি দিয়ে কুটবো। বাংলা সিরিয়ালে যেন এক সাংঘাতিক অবস্থা। কোথাও মনের ভালোলাগা উজাড় করে বলা সম্ভব নয়, আবার কোথাও পরিবারের যাঁতা কলে জীবন জেরবার। TRP - র দিকে খেয়াল রাখলেও, বেশ বদল লক্ষ্য করা যাচ্ছে। 



  • Advertisment
  • Feb 19, 2026 17:21 IST

    রোহিত-রণবীর ইস্যুতে সরব ফিল্ম সংস্থা, দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকের দাবি

     মুম্বইয়ের চলচ্চিত্র জগতে আবারও অশান্তির ছায়া। সম্প্রতি পরিচালক রোহিত শেঠি-র বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা এবং অভিনেতা রণবীর সিং-কে চাঁদাবাজির হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসতেই, শীর্ষস্থানীয় ফিল্ম সংস্থাগুলি জরুরি বৈঠকে বসে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ-এর সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন।



  • Feb 19, 2026 16:37 IST

    The Kerala Story 2: দ্য কেরালা স্টোরি ২–কে নিশানা কেরলের মুখ্যমন্ত্রীর

    কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আসন্ন সিনেমা ‘দ্য কেরালা স্টোরি ২’–এর ট্রেলার প্রকাশ্যে আসতেই কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি এই ছবিটিকে ‘সাম্প্রদায়িক এজেন্ডার ধারাবাহিকতা’ বলে অভিহিত করে জানান, যেভাবে কেরলের মানুষ প্রথম ছবি ‘দ্য কেরালা স্টোরি’ প্রত্যাখ্যান করেছিল, একইভাবে এই সিক্যুয়েলকেও প্রত্যাখ্যান করবে।



  • Feb 19, 2026 16:01 IST

    Jeet Ganguly: কাজহীন সময়! অকপট স্বীকারোক্তি সুরকারের

    জিৎ গাঙ্গুলি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি সব সময় কাজ করতে চেয়েছি এবং চাই। কিন্তু আমার কাছে কাজ আসেনি। যেটা সত্যি আমি সেটা বলছি, এবং এই ফেজটা যখন চলছিল, আমি খুব ডিপ্রেস ছিলাম। 



  • Feb 19, 2026 14:55 IST

    Shah Rukh Khan: 'তাঁদের কারণেই আমি শাহরুখ খান', কাকে কৃতিত্ব দিয়েছিলেন বলি কিং?

    মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে-এ ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। জানা গেছে, ন্যূনতম মস্তিষ্কে রক্তক্ষরণের পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রবীণ এই চলচ্চিত্র ব্যক্তিত্বের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই, বলিউড মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একাধিক তারকা হাসপাতালে গিয়ে খান পরিবারের পাশে দাঁড়ান।



  • Feb 19, 2026 13:58 IST

    Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে শুরু চিত্রনাট্যের কাজ শুর!

    গত বছরের পাহেলগাম হামলার রক্তাক্ত স্মৃতি এখনও তাজা। সেই ঘটনাকে ঘিরেই এবার বড় পর্দায় ফিরতে চলেছে এক বিতর্কিত অথচ বহুল আলোচিত অধ্যায়। শোনা যাচ্ছে, বিবেক অগ্নিহোত্রী তাঁর পরবর্তী ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছেন ‘অপারেশন সিঁদুর’। 



  • Feb 19, 2026 12:40 IST

    Sohini Sarkar: মানুষের নয়, শহরের প্রেমে সোহিনী!

    ভ্যালেন্টাইনস ডে-র আবহ শেষ হতেই যেন এক অন্যরকম প্রেমের রঙে ধরা দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। তবে এ প্রেম কোনও মানুষের সঙ্গে নয়, শহর, সংস্কৃতি আর মুহূর্তের সঙ্গে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে তাঁকে দেখা গেল বেনারসের অলিগলি, ঘাট আর রঙিন জনজীবনের ভিড়ে ডুবে যেতে।



  • Feb 19, 2026 12:01 IST

    Mrunal Thakur: লুকস কমপ্লেক্সে ভুগতেন মৃণালের প্রেমিক!

    বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর ও দক্ষিণী তারকা ধানুশকে ঘিরে বিয়ের গুঞ্জন এখনও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যদিও এই জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন মৃণাল। পাশাপাশি অভিনেত্রী জানান, তাঁর এক প্রাক্তন প্রেমিকের নিরাপত্তাহীনতা তাঁকে বিস্মিত করেছিল। তাঁর প্রেমিক ভেবেছিলেন তিনি নাকি সুদর্শন অভিনেতাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই ভাবনা থেকেই তিনি নাকি হঠাৎ জিমে যাওয়া শুরু করেন, ১৫–১৭ কেজি ওজন কমিয়ে ফেলেন। 



  • Feb 19, 2026 11:20 IST

    Soham Chakraborty: নির্বাচনের আগে আইনি জটে সোহম চক্রবর্তী

    বিধানসভা নির্বাচনের মুখে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম। 



  • Feb 19, 2026 10:46 IST

    Mimi Chakraborty: মিমি চক্রবর্তী বনাম তনয় শাস্ত্রী সংঘাত চরমে

    তনয় শাস্ত্রী জেল থেকে বেরিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিস পাঠিয়েছেন। শুধু তাই নয়, অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক বাবদ দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকাও ফেরত চাওয়া হয়েছে নোটিসে।



entertainment Entertainment News