/indian-express-bangla/media/media_files/2026/01/09/mamata-2026-01-09-17-49-15.jpg)
অভিনেতাকে নিয়ে কী বললেন মমতা?
Actor MP Dev: দেব, শেষ কিছুদিন ধরেই তিনি আলোচনায়। একে তো প্রজাপতি ২ ছবির কারণে, তিনি ইন্ডাস্ট্রির কটাক্ষের শিকার হয়েছেন। স্ক্রিনিং কমিটির কারণে, দেবের শো নিয়ে নানা অশান্তি হয়। দেব জানিয়ে দিয়েছিলেন, এই বছর তাঁর কাছে সহজ হবে না। তবে, শুধু সিনেমা নয়, রাজনীতির মঞ্চেও দেবকে নিয়ে বড্ড বড় আলোচনা।
দেব, যিনি সুপারস্টার, তিনি কিন্তু রাজনীতির মঞ্চে বেশ জনপ্রিয় নাম। ১২ বছর ধরে দেব রাজনীতি করছেন। কিন্তু অভিনেতার কথায়, তিনি কোনদিন এমন কিছু বলেন নি, যাতে তাঁর দলের ওপর চাপ আসে। দেবকে SIR-প্রসঙ্গে ডাকা হয়েছিল। এবং, তিনি প্রজাপতি ২ ছবির স্পেশ্যাল স্ক্রিনিং উপলক্ষে জানিয়েছিলেন, "দেশের আইন তিনি মেনে চলেন। এমন কিছু করবেন না, যাতে দেশের আইন লঙ্ঘন হয়।"
Ankush Hazra Exclusive: সিসিটিভিতে ধরা পড়ল মুখোশধারী হামলাকারী! 'এভাবে ছবি রিলিজ করা যায় না', ক্ষোভে ফেটে পড়লেন অঙ্কুশ
অভিনেতা এমনও জানিয়েছিলেন, ১৪ তারিখ তাঁকে ডেকে পাঠানো হবে, এমনটাই শুনেছেন তিনি। তবে, দেব মুখ্যমন্ত্রীর যে প্রিয় পাত্র, সেকথা আজ আবারও একবার প্রমাণিত হল। কেন? অভিনেতা আজ ইডি-র বিরুদ্ধে প্রতিবাদ যাত্রার মঞ্চে হাজির ছিলেন। যাদবপুর বাসস্ট্যান্ড থেকে হাঁটা শুরু করেছিলেন। শেষে মঞ্চে গিয়ে হাজির হন। আর সেখানেই দিদি দেব-কে ডেকে দাঁড় করালেন স্টেজে। তারপর?
টুপি মাথায় স্টেজে ছিলেন দেব। SIR-নিয়ে কথা বলতে গিয়েই দেবকে ডেকে পাঠালেন সামনে। নেত্রীর কথায়, "দেব সামনে এসো। কতবছর ধরে টলিউডে সিনেমা করছে ও? ৩ বারের এমপি! ওকে নাকি ডেকে পাঠিয়েছে। ভাবা যায়। লজ্জা! লজ্জা! লজ্জা! বিজেপিকে ধিক্কার।" এদিকে, মাননীয়া দিদি যখন এই কথাগুলি বলছেন, পাশে দাঁড়িয়ে দেব। তিনি কী যে করবেন, সেটা যেন ভেবে পেলেন না। মুচকি হাসিতেই সময় পার করলেন তিনি।
প্রসঙ্গে, এবছর দেবের তিনটি ছবি রিলিজ। বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং টনিক ২ -এর ঘোষণা আগেই হয়েছিল। তবে, পুজোয় ব্যক করছে দেশু জুটি। কিন্তু ছবির নাম ঘোষণা হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us