/indian-express-bangla/media/media_files/2025/12/24/deb-2025-12-24-14-44-23.png)
যা বললেন দেব...
আগামীকাল রিলিজ করছে বেশ অনেকগুলি বাংলা ছবি। তাঁর মধ্যে সবথেকে বেশি আলোচনায় লহ গৌরাঙ্গের নাম রে এবং প্রজাপতি ২। তাঁর সঙ্গে সঙ্গে আবারও হিন্দি ছবির দাপটে বাংলা ছবি কোণঠাসা। ধুরন্ধর বেশ ভাল ব্যবসা করছে সর্বত্র। সেই কারণেই কি দেব সমাজ মাধ্যমে নিজের আক্ষেপের কথা জানালেন?
আগামী রিলিজের অ্যাডভানস বুকিং শুরু হয়েছে। প্রজাপতি ২ ছবি নিয়ে শুরু হয়েছে আবারও দোলাচল। এবং দেব আগেই জানিয়েছিলেন, লড়াই দিন দিন বাড়ছে তাঁর। এবং এত বছর ধরে যে বাংলা ছবি নিয়ে লড়াই করলেন, কিংবা প্রাইম টাইমে বাংলা ছবি যাতে হল পায়, সেই নিয়ে নানা আলোচনা হওয়ার পরেও দেবের প্রজাপতি ২ গতকাল সন্ধ্যে অবধিও হল পায়নি নবীনা সিনেমায়।
সেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। টিকিট নিতে গিয়ে ভক্তরা আশাহত হয়েছেন। যদিও বা দেখা গিয়েছে এবছরের মাঝামাঝি বাংলা সিনেমার হল পাওয়া নিয়ে নানা শোরগোল হয়েছে। একই সময় একই প্রযোজনা সংস্থা থেকে দুটি ছবি রিলিজ নিয়েও আলোচনা হয়েছে। তবে, দেব আক্ষেপের সুরে লিখেছিলেন সমাজ মাধ্যমে...
"এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তারপরও সিনেমাহলে আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমাহলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে।"
তাও আশা ছাড়েননি দেব। প্রজাপতি ২ এর অ্যাডভানস বুকিং শুরু হয়েছে। এবং আগামীকাল ছবি রিলিজ হলেই বোঝা সম্ভব এই ছবি কতটা জায়গা করতে পারল দর্শকদের মনে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us