Dev: ১৪ তারিখ হিয়ারিং! দেশু প্রসঙ্গে অন্যদের প্রশ্ন না করতে অনুরোধ দেবের, আর কী কী বললেন?

শেষ কিছু মাসে দেবের সঙ্গে নানা ঘটনা ঘটেছে। এঁকে তো ইন্ডাস্ট্রি বনাম দেব ইস্যু। স্ক্রিনিং কমিটির চাপে দেবের ওষ্ঠাগত প্রাণ। তাও তিনি দমার নয়। বরং, গতকাল দেবের আমন্ত্রণে হাজির হয়েছিলেন অনেকেই।

শেষ কিছু মাসে দেবের সঙ্গে নানা ঘটনা ঘটেছে। এঁকে তো ইন্ডাস্ট্রি বনাম দেব ইস্যু। স্ক্রিনিং কমিটির চাপে দেবের ওষ্ঠাগত প্রাণ। তাও তিনি দমার নয়। বরং, গতকাল দেবের আমন্ত্রণে হাজির হয়েছিলেন অনেকেই।

author-image
Anurupa Chakraborty
New Update
SnapInsta.to_608679670_18526381222070779_6437299230243502581_n

কী বলছেন দেব?

দেবের প্রজাপতি ২ নিয়ে আলোচনা সবদিকেই। কারণ, ধুরন্ধর ঝড়ে যনখ কাবু বক্স অফিস ঠিক তখন দেবের এই ছবি বাংলা ছবি হিসেবে দর্শককে টেনে নিয়ে এসেছে সিনেমাহলে। তাই এই উচ্ছ্বাস এবং উন্মাদনা সঙ্গে এই জয় যে বাংলা ছবির এবং বাংলা ভাষার, সেকথা গতকাল প্রজাপতি ২ -এর স্ক্রিনিং উপলক্ষে হাজির হয়েই জানিয়েছেন দেব। 

Advertisment

তবে শেষ কিছু মাসে দেবের সঙ্গে নানা ঘটনা ঘটেছে। এঁকে তো ইন্ডাস্ট্রি বনাম দেব ইস্যু। স্ক্রিনিং কমিটির চাপে দেবের ওষ্ঠাগত প্রাণ। তাও তিনি দমার নয়। বরং, গতকাল দেবের আমন্ত্রণে হাজির হয়েছিলেন অনেকেই। সেখানেই দেব নানা প্রশ্নের উত্তর দিলেন। কিছুদিন আগেই তাঁকে SIR - প্রসঙ্গে ডাকা হয়। এবং সেই নিয়েই গতকাল তিনি বলেন, "আমায় তো একা না, আরও অনেককেই ডেকে পাঠানো হয়েছে। আমি গিয়েছি। এই নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। আমার দেশের যা নিয়ম কানুন আছে, সেগুলো মানতে আমায় হবেই। এখনও নোটিশ আসেনি আমার কাছে, তবে আসার কথা আছে। এবং আমার মনে হয় ১৪ তারিখ আমার হিয়ারিং হবে।"  

Aditya Dhar-Vicky Kaushal: উরি চরিত্রের নামেই ছেলেকে ডাকছেন ভিকি! আহ্লাদে আটখানা ছবির পরিচালক আদিত্য ধর

দেশু প্রসঙ্গে সরব দেব 

অভিনেতা দেশু নিয়ে নিজেও বেজায় এক্সাইটেড। এবার পুজোয় দেব আসছেন শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে। ফলে এই ছবি যে বক্স অফিসে কামাল করবে, সেকথা বলাই যায়। তবে আগে থেকেই দেব এমন কিছু নোটিশ করেছেন যাতে তিনি সংবাদ মাধ্যমকে সতর্ক হতে বললেন। দেবের কথায়, "আমি সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই অন্য কোনও ছবির প্রিমিয়ারে গিয়ে কোনও পরিচালক বা প্রযোজক বা অভিনেতাকে দেশু নিয়ে জিজ্ঞেস করো না। আমার সত্যি খুব খারাপ লাগছে। বিষয়টা বোকা বোকা লাগছে। আমাদের জিজ্ঞেস করো। আমায় বা শুভশ্রীকে জিজ্ঞেস করো। এর বাইরে কাউকে না। 

Sreeleela: ২৪ বছরেই তিন সন্তানের মা! শ্রীলীলার গল্প প্রকাশ্যে

ছাপিয়ে যাবে সব ছবিকে দেশুর ৭ নম্বর ছবি?

দেব সোজাসুজি জানালেন এই ছবি আর বাকি ৫টা ছবিকে ছাপিয়ে যাবে। বিশেষ করে দর্শক-মহল থেকে যে ধরণের ভালবাসা আসছে, এতে দেবের দায়িত্ব বাড়ছে। সেইভাবেই স্ক্রিপ্ট লেখা হচ্ছে। 

Dev Entertainment News Today SIR