/indian-express-bangla/media/media_files/2025/12/31/dev-2025-12-31-18-39-48.jpg)
কী বলছেন দেব?
/indian-express-bangla/media/media_files/2025/12/31/d1-2025-12-31-18-40-08.jpg)
দেব বনাম ইন্ডাস্ট্রি - এখন টলিপাড়ার গল্প যেন এরকমই। সেই যে কবে থেকে বাংলা সিনেমার মধ্যে লড়াই শুরু হয়েছে, এখনও থামছে না।
/indian-express-bangla/media/media_files/2025/12/31/d2-2025-12-31-18-40-23.jpg)
হিন্দি ছবির বাজারে যেখানে আলোচনা চলছিল বাংলা ছবির প্রাইম টাইম শো নিয়ে, সেখানে এখন বাংলা বনাম বাংলা, বা বলা উচিত দেবকে লক্ষ্য করেই যা নয় তাই হচ্ছে। এবং অভিনেতা এখন সরব হয়েছেন সেই বিষয়ে।
/indian-express-bangla/media/media_files/2025/12/31/d3-2025-12-31-18-40-43.jpg)
কিছুদিন আগেই তিনি জানিয়েছেন যে পুজোয় তাঁকে ছবি নিয়ে আসতে বারণ করা হয়েছে। যার সাপেক্ষেই অভিনেতা কমিটির কাছে দাবি করেছেন যেন দুটি কারণ তাঁকে বলে দেওয়া হয়। সেই অনুযায়ী তিনি প্রেস কনফারেন্স করবেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/31/d4-2025-12-31-18-40-59.jpg)
তবে, তিনি আরও জানিয়েছেন যে, এখন দেবের বিরুদ্ধেই সবাই লড়ছে। বিশেষ করে পুজোর সময় থেকেই শুরু হয়েছে এই গণ্ডগোল। দেব বনাম ইন্ডাস্ট্রির কথা বলতে গিয়েও তিনি, ক্রমেই হাসতে লাগলেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/31/d5-2025-12-31-18-41-17.jpg)
কিন্তু যেদিন থেকে প্রজাপতি ২ রিলিজ করেছে, সেদিন থেকেই এই ছবি দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। এবং হলে হলে হাউস্ফুল এই ছবি।
/indian-express-bangla/media/media_files/2025/12/31/d6-2025-12-31-18-41-34.jpg)
আর এই শীতে প্রজাপতি ২ বনাম লহ গৌরাঙ্গের নাম রে সিন। সেখানে লহ গৌরাঙ্গ ছবিতে তিন টাইম ল্যাপ্সকে ধরা হয়েছে। আর, প্রজাপতি ২ বলছে বাবা ছেলের গল্প।
/indian-express-bangla/media/media_files/2025/12/31/d7-2025-12-31-18-41-52.jpg)
দেব গতকাল বিনোদিনী থিয়েটারে প্রজাপতি ২ -র শো হাউস্ফুল দেখেই আনন্দে আত্মহারা। তিনি সেই ছবি শেয়ার করে লিখেছিলেন, ২০২৫ সালে আমার পরিবার এবং ফ্যানেদের ছাড়া যদি ভাল কিছু ঘটে থাকে তবে, সেটা এটা, হলে হল হাউস্ফুল বোর্ড দেখা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us