Arijit Singh-Dev: প্লে-ব্যাক ছাড়লেন অরিজিত, দুঃখে যা বললেন দেব

নায়কদের জীবনে গায়কদের ভুমিকা থাকে দারুণ। অরিজিৎ সিং যে কতজন নায়কের জীবন গড়ে দিয়েছেন, তা অনেকেই জানেন। তার গানের কারণে অনেক ছবি রিলিজের আগেই হিট হত।

নায়কদের জীবনে গায়কদের ভুমিকা থাকে দারুণ। অরিজিৎ সিং যে কতজন নায়কের জীবন গড়ে দিয়েছেন, তা অনেকেই জানেন। তার গানের কারণে অনেক ছবি রিলিজের আগেই হিট হত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arijit

কী বলছেন দেব?

অরিজিৎ দ্যা ম্যাজেশিয়ান! গতকাল রাতে এই মানুষটার প্লে-ব্যাক সঙ্গীত থেকে বিদায় যেন আলোড়ন ফেলে দিল। সিনেমায় আর গাইবেন না তিনি। এরপর থেকেই আলোচনা তুঙ্গে। গান-প্রেমীরা তার এই সিদ্ধান্তের আড়ালে কী ভাবনা রয়েছে, সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। কেউ কেউ তো দুঃখ প্রকাশ করেছেন রীতিমতো।  তবে, সিনেমার হিরোদের যে বড় ক্ষতি হয়ে গেল, এমন মন্তব্যও শোনা যাচ্ছে।

Advertisment

নায়কদের জীবনে গায়কদের ভুমিকা থাকে দারুণ। অরিজিৎ সিং যে কতজন নায়কের জীবন গড়ে দিয়েছেন, তা অনেকেই জানেন। তার গানের কারণে অনেক ছবি রিলিজের আগেই হিট হত। তবে, একথা স্বাভাবিক, অরিজিৎ যেভাবে সিনেমার গান ছাড়লেন, তাতে অনেকের ক্ষতি হবে। অনেক নায়কের জীবনে তার গান যেন অধরা রয়ে গেল।

AR Rahman controversy: 'দেশপ্রেম ঈমানের অর্ধেক', 'মা তুঝে সালাম' তৈরির নেপথ্যে ইসলামের কোন শিক্ষার কথা বলেন রহমান?

তবে, অরিজিৎ সিং কি নিজেকে শ্রেষ্ঠ রাখতেই এই কাজ করে বসলেন? তার প্লে ব্যাক সিঙ্গিং ছেড়ে দেওয়ায় সোজাসুজি দুঃখ প্রকাশ করলেন দেব নিজেও। তার জীবনের বেশ কিছু সেরা গান, গায়ক গেয়েছেন। দেবের ছবিতে নানা হিট দিয়েছেন গায়ক। এমনকি, কিছুদিন আগেও ক্ষণে গোরাচাঁদ গেয়েও মন জয় করেন, অরিজিত। তবে তিনি আর সিনেমার প্লে-ব্যাক করবেন না, এমনটা খবর পেতেই দেব বলছেন... 

"অরিজিত, ভাই তোমায় খুব মিস করব।" ব্যাকগ্রাউন্ডে বাজছে অবশেষে ভালবেসে চলে যাব। যদিও, দেবের শেষ কিছু ছবিতে অরিজিতের গান খুব একটা শোনা যায়নি। এদিকে, গায়ক সাফ জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করবেন তিনি। এখনও কিছু প্রতিশ্রুতি আছে, সেগুলো রাখতেই হবে তাকে।   

Dev Arijit Singh Entertainment News Today