Dev: 'বাঙালি কাঁকড়ার জাত...', প্রকাশ্যে এ কী বললেন দেব?

এক সময় এই ইন্ডাস্ট্রির স্বার্থেই দেব এগিয়ে এসেছিলেন। ছবি মুক্তির জটিলতা হোক বা স্ক্রিনিং কমিটি গঠন, এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসা—প্রতিটি ক্ষেত্রেই দেব ছিলেন অগ্রণী ভূমিকার মুখ।

এক সময় এই ইন্ডাস্ট্রির স্বার্থেই দেব এগিয়ে এসেছিলেন। ছবি মুক্তির জটিলতা হোক বা স্ক্রিনিং কমিটি গঠন, এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসা—প্রতিটি ক্ষেত্রেই দেব ছিলেন অগ্রণী ভূমিকার মুখ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SnapInsta.to_608679670_18526381222070779_6437299230243502581_n

কী বলছেন দেব?

 শেষ কিছুদিন ধরে দেবের সময় যে ভালো যাচ্ছে না, তা বলাই বাহুল্য। তবে প্রশ্ন উঠছে- এটা কি শুধুই সময়ের খারাপ দিক, নাকি ইন্ডাস্ট্রির একাংশ পরিকল্পিতভাবেই দেবকে কোণঠাসা করতে চাইছে? আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে স্পষ্টই মনে হচ্ছে, দেব বনাম বাংলা ইন্ডাস্ট্রি যে সংঘাত তৈরি হয়েছে, তা মোটেও কাম্য নয়, কিন্তু বাস্তব।

Advertisment

এক সময় এই ইন্ডাস্ট্রির স্বার্থেই দেব এগিয়ে এসেছিলেন। ছবি মুক্তির জটিলতা হোক বা স্ক্রিনিং কমিটি গঠন, এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসা—প্রতিটি ক্ষেত্রেই দেব ছিলেন অগ্রণী ভূমিকার মুখ। অথচ আজ সেই মানুষটিকেই যেন একঘরে করার চেষ্টা চলছে। যাদের জন্য একদিন তিনি লড়েছিলেন, সেই অংশেরই একাংশ এখন তাঁর বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।

বিশেষ করে ‘প্রজাপতি ২’ মুক্তির পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্ক্রিনিং কমিটি থেকে শুরু করে ইম্পা সব মহলেই দেবের বিরুদ্ধে অদৃশ্য চাপ তৈরি হয়েছে বলে ইন্ডাস্ট্রির অন্দরমহলের দাবি। এমনকি শোনা গিয়েছিল, দুর্গাপুজোর সময় নতুন ছবি মুক্তি পেতে দেব নাকি বাধার মুখে পড়বেন। কিন্তু দেব যে এই ধরনের ফাঁকা হুমকিতে দমবার পাত্র নন, তা আবারও প্রমাণ হয়ে যায়।

Dev Visits Boroma: ‘এ বছরটা সহজ হবে না’, বড়মার মন্দিরে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের

কিছুদিনের মধ্যেই তিনি ঘোষণা করেন—এবারের পুজোর সবচেয়ে বড় রিলিজ আসছে তাঁর হাত ধরেই। দেব–শুভশ্রী জুটি ফিরছে বড় পর্দায়। এই ঘোষণার পর থেকেই দর্শকমহলে তুঙ্গে উত্তেজনা। বক্স অফিসে ছবিটি যে রেকর্ড ভাঙবে, তা অনেকেই ধরে নিয়েছেন। স্বাভাবিকভাবেই এই উন্মাদনাই যেন আরও কিছু মহলকে অস্বস্তিতে ফেলেছে।

এরই মধ্যে দিন দুয়েক আগে টলিপাড়ার বিভিন্ন সংগঠনের সদস্যরা লালবাজারে গিয়ে সামাজিক মাধ্যমে কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগ জানাতে যান। সেই প্রতিনিধিদলে দেবের উপস্থিতি ছিল না। উল্টে ফেডারেশনের শীর্ষস্তরের একাধিক সদস্য দেবের নাম উঠলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। কারণ হিসেবে তুলে ধরা হয়, পুজোর সময় ‘রঘু ডাকাত’ বনাম ‘রক্তবীজ ২’-এর লড়াই চলাকালীন দেবের কিছু উগ্র ভক্ত শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেনকে সামাজিক মাধ্যমে অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন। এদিকে, এবছর সহজ হবে না, এমনটা ভেবে নিয়েই গতকাল তিনি বড়মার কাছে যান। সেখান থেকে বেরিয়েই তিনি বাঙালিদের নিয়ে কী বলেন? দেবের কথায়...

Dharmendra: 'এটা আমাদের ঘরের ব্যক্তিগত বিষয়', ধর্মেন্দ্রকে ঘিরে জল্পনায় মুখ খুললেন হেমা

"এটাই বলব, বাঙালি শুধু কাঁকড়ার জাত নয়। বাঙালি বিপ্লবীর জাত। বাংলার মানুষ ভাল থাকুক। তাঁরা নিজেদের উন্নতি করুক। তাঁরা যেন নিজেদের সাফল্যের পথে এগিয়ে যায়। ব্যাস! এটুকুই কামনা করব। বাংলা ছবি এগিয়ে যাক, এটাই চাই।" 

Dev Entertainment News Today