Dev-Mamata Banerjee: নিয়ম মানতে বাধ্য দেব? বিধানসভার আগেই মুখ্যমন্ত্রীকে নিয়ে খোলা বক্তব্য অভিনেতার

গতকালের ইভেন্টে সেই বিষয়েও মুখ খোলেন অভিনেতা। তাঁর স্পষ্ট বক্তব্য... “আমাকে একা ডাকা হয়নি, আরও অনেকে নোটিশ পেয়েছেন। আমি নিয়ম মেনেই গিয়েছি। আমাদের দেশের নিয়ম-কানুন মানতেই হবে।"

গতকালের ইভেন্টে সেই বিষয়েও মুখ খোলেন অভিনেতা। তাঁর স্পষ্ট বক্তব্য... “আমাকে একা ডাকা হয়নি, আরও অনেকে নোটিশ পেয়েছেন। আমি নিয়ম মেনেই গিয়েছি। আমাদের দেশের নিয়ম-কানুন মানতেই হবে।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
1714639238_dev-1

কী বলছেন দেব?

 দেবের প্রজাপতি ২ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। একদিকে বক্স অফিসে অন্য ভাষার ছবির ঝড়, অন্যদিকে বাংলার নিজস্ব ছবি হিসেবে হলমুখী দর্শককে ফিরিয়ে এনেছে দেবের এই প্রজেক্ট। গতকাল ছবির বিশেষ স্ক্রিনিং–এ হাজির হয়ে দেব স্পষ্ট জানিয়ে দিলেন- “এই সাফল্য বাংলা ছবির, বাংলা ভাষার।”

Advertisment

তবে গত কয়েক মাস দেবের জন্য একেবারেই সহজ ছিল না। ইন্ডাস্ট্রির ভেতরেই দেব বনাম একটি বড় অংশ—এমন বিতর্ক ছড়িয়ে পড়েছিল। তার সঙ্গে স্ক্রিনিং কমিটির চাপ, নানারকম প্রক্রিয়া ও বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে।   তবুও দেব পিছিয়ে যাননি। বরং তাঁর আমন্ত্রণে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন স্ক্রিনিং–এ। সম্প্রতি তাঁকে SIR প্রসঙ্গে ডাকা নিয়ে চলছিল নানা জল্পনা। গতকালের ইভেন্টে সেই বিষয়েও মুখ খোলেন অভিনেতা। তাঁর স্পষ্ট বক্তব্য... 

বাসচালকের ছেলে থেকে সুপারস্টার, বাড়ি থেকে পালিয়েই সাফল্যের গল্প লিখলেন অভিনেতা

“আমাকে একা ডাকা হয়নি, আরও অনেকে নোটিশ পেয়েছেন। আমি নিয়ম মেনেই গিয়েছি। আমাদের দেশের নিয়ম-কানুন মানতেই হবে। এখনো নোটিশ হাতে পাইনি, তবে আসার কথা আছে। আমার মনে হয়, ১৪ তারিখ আমার হিয়ারিং হওয়ার কথা।” এদিকে গতকাল নিজের রাজনীতি কেরিয়ার এবং আসন্ন বিধানসভা নিয়েও মুখ খুললেন দেব। 

Dev-Jisshu: 'আমাকে কোলে করে আনবে দেব?' যীশুর মন্তব্যে নতুন চর্চা...

রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দেব

দেবের কথায়, এখন নির্বাচনের সময় যা হবে সব রাজনীতি। আমি যা বলব সেটা নিয়েও রাজনীতি হবে। আমি ১২ বছর ধরে রাজনীতি করছি। আমি আজ অবধি এমন কোনও মন্তব্য রাখিনি যেটা আমার দলের সম্মান নষ্ট করে। আমি এমন কিছু বলতে চাই না,  আমার দেশের সংবিধানে যেটা কালো দাগ হোক। আমি আবারও চাই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসুক। এটার মধ্যে কোনও দ্বিমত নেই। 

Dev CM Mamata banerjee