Dev: ‘২০২৬-এ পুজোয় ছবি আনবে না’, দেবের বিস্ফোরক অভিযোগ স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে!

দেবের প্রজাপতি ২ - নবীনা হলে শো না পেতেই অভিনেতা সমাজ মাধ্যমে আক্ষেপের কথা জানান। সেই থেকেই শুরু হয়েছে আরও ঝামেলা। দেব জানান, তাঁকে নাকি ...

দেবের প্রজাপতি ২ - নবীনা হলে শো না পেতেই অভিনেতা সমাজ মাধ্যমে আক্ষেপের কথা জানান। সেই থেকেই শুরু হয়েছে আরও ঝামেলা। দেব জানান, তাঁকে নাকি ...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dev- khadaan

Dev: কী এমন বললেন দেব?

  বেশ কিছুদিন ধরেই দেবের সঙ্গে দোনামনা চলছে স্ক্রিনিং কমিটির। এবং অভিনেতাকে সেদিন প্রকাশ্যেই আক্রমণ করা হয় ফেডারেশনের তরফে। অভিনেতা বলেছিলেন, সব প্রযোজকদের সুযোগ দেওয়া উচিত প্রাইম টাইমে ছবি রাখার জন্য। এবং এই প্রাইম টাইম নিয়েই শুরু হয়েছিল সবটা। হিন্দি ছবির চাপে, বাংলা ছবি শো পাচ্ছে না।

Advertisment

জানানো হয়েছিল ফেডারেশন এবং স্ক্রিনিং কমিটির তরফে যে হিন্দি ছবির বাজার ভাল থাকলেও ফেস্টিভালের সময় ৩টির বেশি বাংলা ছবি রিলিজ করতে পারবে না। এবং নানা হলে ভিন্ন ছবি প্রাইম টাইমে শো পাবে, এমনই আলোচনার মাধ্যমেই জানানো হয়েছিল। তবে, দেবের সঙ্গে যে এখন স্ক্রিনিং কমিটির বাদানুবাদ চলছে, সেই নেপথ্যে রয়েছে আরও বড় ঘটনা। 

রেখার উড়ন্ত চুম্বনে আবেগঘন মুহূর্ত, অমিতাভের নাতি অগস্ত্যর জন্য বিশেষ স্ক্রিনিং ‘ইক্কিস’-এর

দেবের প্রজাপতি ২ - নবীনা হলে শো না পেতেই অভিনেতা সমাজ মাধ্যমে আক্ষেপের কথা জানান। সেই থেকেই শুরু হয়েছে আরও ঝামেলা। দেব জানান, তাঁকে নাকি স্ক্রিনিং কমিটির তরফে এমন একটি কথা বলা হয়, যাতে তিনি চমকে ওঠেন। অভিনেতা কী জানালেন?

পুজোয় দেবের ছবি থাকছে না?

অভিনেতার কথায়, স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, ফেস্টিভ্যাল টাইমে যে বাংলা ছবি রিলিজ করবে, ৩টি বাংলা ছবি এটা যে তাঁরা সিদ্ধান্ত নেবেন, আরেকটা কথা বলি? বলা হয়েছে, ২০২৬ সালে দেব যেন পুজোয় কোনও ছবি নিয়ে না আসে। আমার মুখের সামনে বসে বলল। তুমি পুজোতে ছবি নিয়ে আসবে না এটা বলে দেওয়া হল। আমি বললাম, দুটো কারণ দেখাও। আমায় প্রেস কনফারেন্স করে বলতে হবে যে কেন নতুন ছবি আনছি না। একটু লিখে দাও যে এই কারণে আসতে পারবে না। কোনও কারণ দাও, তাহলে আমি মেনে নেব। আমি অনেককেই জিজ্ঞেস করলাম যে পুজোয় না এলে কি খুশি হবে? তাঁরা বলল না। 

স্ক্রিনিং কমিটি প্রসঙ্গে?

আমরা যে এত স্ক্রিনিং কমিটি নিয়ে কথা বলছি এটা কার জন্য? আমার জন্য। আমি সেই মানুষ যে বাংলা ছবির প্রাইম টাইম পাওয়া উচিত সেকথা বলেছিলাম। দিদিকে গিয়ে আমি বলেছিলাম যে সমস্যা হচ্ছে। উনি অর্ডার পাশ করলেন। সেই কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হল। এখন সেই কমিটির মিটিং-এ ভাবা হচ্ছে দেবকে কী করে আটকানো যায়। 

Dev Cine Federation