/indian-express-bangla/media/media_files/2026/01/29/dev-2026-01-29-14-48-34.png)
কেন বেরলেন দেব?
গতকাল সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভার পর, দেব সোজাসুজি হাজির হন ইম্পার বৈঠকে। যেখানে অভিনেতাকে বেশ পরেই যোগ দিতে দেখা যায়, বেশ তাড়াতাড়ি সেখান থেকে বেড়িয়ে যেতে দেখা যায়। গতকাল ইম্পার বৈঠকে এই বছরের ক্যালেন্ডার জানিয়ে দেওয়া হয়। কখন কোন ছবি রিলিজ করবে সেই বিস্তারিত তালিকা ঘোষণা করা হয়। তবে দেব বেশ তাড়াতাড়িই সেখান থেকে বেড়িয়ে আসেন।
সেই ভিডিও ভাইরাল হয় দ্রুত গতিতে। দেবের জীবনের অন্যতম স্বপ্নপুরন হয়েছে গতকাল। ঘাটাল মাস্টারপ্ল্যানের শুভ সূচনা হয়েছে। তারপর ইম্পার বৈঠকে এসেই দেব জানিয়ে দেন, দেব তাঁর নিজের ক্যালেন্ডার মতাবেক আসছেন পুজোয়। দেশু জুটি আসবেই। এবং দেব যখন বৈঠক ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন, তখন বেশ অন্যরকম দেখতে লাগছিল তাঁকে। সহসা কারওর সঙ্গে কথা বলতে চাননি তিনি। বরং, নিজের মত করেই বেড়িয়ে যান।
Arijit Singh: ৪০ টাকার খাবারের রেস্তোরাঁ ‘হেশেল’, অরিজিতের মানবিক দিক দেখার মত...
যদিও, দেব সেখানে পৌঁছেই বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম দুই সুপারস্টারের সঙ্গে ভালভাবেই সাক্ষাৎ করেন। পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর জিৎ-কে আলিঙ্গন করেন তিনি। বড়দের সম্মান করতে যে ভুল হয় না তাঁর, একথাই যেন আবার প্রমাণিত হল। এরপর তিনি সোজাসুজি নিস্পাল সিং এবং স্বরূপ বিশ্বাসের পাশে গিয়ে বসেন। যদিও যখন প্রসেনজিত চট্টোপাধ্যায়কে পরে সম্মাননা দেওয়া হয়, তখন দেব উপস্থিত ছিলেন না।
সকলের প্রিয় বুম্বাকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানান জিত। সঙ্গে ফুলের তোড়া থেকে মিষ্টি আরও নানা উপহার দেওয়া হয়। কিন্তু দেব ছিলেন না সেখানে। ধারণা করা হচ্ছে, অভিনেতা তাঁর ২০ বছর উদযাপন করতেই বেড়িয়ে গিয়েছিলেন। কেক কেটে বান্ধবী রুক্মিণীর সঙ্গেই সেই উদযাপনে সামিল হন তিনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us