/indian-express-bangla/media/media_files/2026/01/04/subha-2026-01-04-11-12-47.png)
Desu: যা বললেন শুভশ্রী?
Desu Back in Pujo: কিছুদিন আগেই দেব-শুভশ্রী এক দারুণ খবর দিয়েছেন। আবারও ১০ বছর পর তাঁদের জুটি কামব্যাক করছে। দেশু জুটি ধুমকেতুর পর, নতুন ছবি নিয়ে আসছেন। ধুমকেতুর শুটিং শেষ হয়েছিল বছর দশেক আগে। এবং, তারপর ঘটে গিয়েছে নানা ঘটনা। দেব এবং শুভশ্রীর পথ হয়েছে আলাদা। তবে, ২০২৫ আবারও অনেক স্বপ্ন পূরণ করেছে। দেশু জুটির সব ভক্তদের কাছে সেই ঘটনা ছিল এক আবেগঘন সময়।
Dev-Subhashree: নতুন বছরেই ধুমকেতুর মত উড়ে এল সারপ্রাইজ, দেব-শুভশ্রী একসঙ্গে দিলেন বড় খবর
দেশু - মানেই এক প্রজন্মের কাছে ভালবাসা। ধুমকেতুর প্রচারে দেব-শুভশ্রী একসঙ্গে হাজির হন। প্রকাশ্য স্টেজে তাঁদের কেমিস্ট্রি আবারও নজর কাড়ে। শুধু তাই নয়, তখন তাঁদের নানাভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে, আবারও তাঁদের একসঙ্গে দেখা যাবে কিনা। তখন নানা ইঙ্গিত দিলেও, বা দেব-শুভশ্রীর মধ্যে বাক-বিতণ্ডা হলেও সেইসব আজ অতীত। দেশু ফিরছে পুজোয়। যদিও বা ইন্ডাস্ট্রির স্ক্রিনিং কমিটির তরফে দেবকে পুজোয় ছবি আনতে বারণ করা হয়েছিল, কিন্তু তিনি দমার পাত্র না। তাই তো, সোজাসুজি বড় ছবির ঘোষণা করে বসেছেন।
আর শুভশ্রী? তিনি বর্তমানে লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিনোদিনী ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন। কিন্তু, তাঁর পাশাপাশি হল ভিজিটের সময় দেবের সঙ্গে নতুন ছবি নিয়ে কী বলছেন? অভিনেত্রীর চোখেমুখে আলাদাই উচ্ছ্বাস। তিনি আনন্দে আত্মহারা এই ছবি নিয়ে। কিন্তু এখনই এই ছবি নিয়ে কিছু বলতে তিনি নারাজ। শুভশ্রীর কথায়, "আমরা এখন কিছু বলব না। সকলের থেকে প্রতিক্রিয়াটুকু নি। তাঁদের ভালবাসায় একটু মেতে নি।"
Shakti Kapoor: অভিনেত্রীর ওড়না ধরে টানাটানি! রেগে আগুন শক্তির বাবা-মা, 'আপনারাই আমাকে এই মুখ'
আর কী বলছেন তিনি?
শুভশ্রী বলছেন, "আমি আর দেব এটাই দেখলাম যে ১০ বছর পরেও যে অনুষ্ঠানটা হল, সেখানে মানুষ দারুণ ভালবাসা দিয়েছেন। কিংবা ধুমকেতুর পরেও মানুষ যে ভালবাসা দিয়েছেন, সেটা দেখে বিশ্বাস করতেই হবে যে মানুষ আমাদের একসঙ্গে দেখতে চান। এমনকি, তিনি এও বলছেন, "এখনই তিনি জানাতে চান না যে কমার্শিয়াল ছবি নাকি আর্ট ফিল্ম। কারণ, সবটা নিয়ে সকলে খুব আগ্রহী।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us