Dev-Subhashree: দেব-শুভশ্রী বিতর্কে ইতি? অভিনেতার মন্তব্যে নতুন বার্তা

এবছর ধুমকেতু রিলিজ করার সঙ্গে সঙ্গেই যেমন তাঁদের জুটিরা আনন্দে মেতে ওঠেন, ঠিক তেমনই, বেশ কিছু মন্তব্যের খাতিরে, দেশুর মধ্যে আবারও বিবাদ গড়ে ওঠে।

এবছর ধুমকেতু রিলিজ করার সঙ্গে সঙ্গেই যেমন তাঁদের জুটিরা আনন্দে মেতে ওঠেন, ঠিক তেমনই, বেশ কিছু মন্তব্যের খাতিরে, দেশুর মধ্যে আবারও বিবাদ গড়ে ওঠে।

author-image
Anurupa Chakraborty
New Update
WhatsApp Image 2025-08-05 at 1.22.27 PM

শুভশ্রীকে নিয়ে যা বললেন দেব...

রিলিজ করেছে দেবের নতুন ছবি প্রজাপতি ২। এবং, গতকাল থেকেই এই ছবির শো হাউসফুল। দেবের ছবি নিয়ে তাঁর ভক্তদের সবসময়্য উন্মাদনা থাকে। গতকাল হলে হলে সেই একই দৃশ্য দেখা গিয়েছে। এবং দেবের সঙ্গে সঙ্গেএ রিলিজ করেছে শুভশ্রী অভিনীত লহ গৌরাঙ্গের নাম রে-ও। 

Advertisment

সৃজিতের পরিচালনায় এই ছবি, প্রজাপতি ২-র সঙ্গে মোকাবিলা করতে না পারলেও, দেব-শুভশ্রী কিন্তু আজও আলোচনায় আছে। এবছর ধুমকেতু রিলিজ করার সঙ্গে সঙ্গেই যেমন তাঁদের জুটিরা আনন্দে মেতে ওঠেন, ঠিক তেমনই, বেশ কিছু মন্তব্যের খাতিরে, দেশুর মধ্যে আবারও বিবাদ গড়ে ওঠে। কিন্তু, কিছুদিন আগে যখন পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশনে দেব শুভশ্রী আবারও মুখোমুখি হলেন, তখন কী কথা হল সেই নিয়ে দেবকে অনেকেই প্রশ্ন করেছেন। 

Kailash Kher: ব্যারিকেড ভেঙে কেলেঙ্কারি! গায়ক কৈলাশ খেরের কনসার্টে বিশৃঙ্খলা..

অভিনেতা জানান, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখানে বাকবিতণ্ডা জিইয়ে রেখে কোনও লাভ আছে বলে, তিনি মনে করেন না। দেবের কথায়, আমিই নিজে এগিয়ে ওকে ম্যাডাম কী অবস্থা জিজ্ঞেস করে কথা বললাম। যদিও, অভিনেতা জানতেন না যে নতুন ছবির জন্য, শুভশ্রী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রসঙ্গে জানতেই দেব বলেন...

"আমি জানিও না, যে আমায় ও শুভেচ্ছা জানিয়েছে। এটাই বলতে চাইছি, যে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি। জীবন খুব আনপ্রেডিক্টেবেল হয়ে গিয়েছে। এখানে যুদ্ধ, ওখানে প্লেন ক্র্যাশ- এত রাগ অভিমান নিয়ে কী করব। সিনেমা নিয়ে ভাবব না কী করব? আমাদের সব সমস্যা মিটে গিয়েছে। ও ওর মত ভাল কাজ করছে, আমিও চেষ্টা করছি ভাল কাজ করার। ওর আর আমার রাস্তা কোথাও ক্রস করে না। দুজনেই ভাল পথে এগিয়ে যাক, এটাই ভাল।" 

Dev Subhashree Ganguly Entertainment News Today