Dev-Subhashree: 'তুমি এলে বলেই', দেবের লড়াইয়ে পাশে থাকতে চান শুভশ্রী! ৩০ সেকেন্ডে বড় সিদ্ধান্ত নিলেন নায়িকা?

মজা করে দেবকে শুভশ্রী এও বললেন, তোমাকে তো ব্যান করা হচ্ছে। তাঁর সঙ্গে এও জানালেন, খোকাবাবু ছবির সময় অনেকেই শুভশ্রীকে নায়িকা হিসেবে মেনে নিতে পারছিলেন না।

মজা করে দেবকে শুভশ্রী এও বললেন, তোমাকে তো ব্যান করা হচ্ছে। তাঁর সঙ্গে এও জানালেন, খোকাবাবু ছবির সময় অনেকেই শুভশ্রীকে নায়িকা হিসেবে মেনে নিতে পারছিলেন না।

author-image
Anurupa Chakraborty
New Update
DEV1

কী বলছেন দেব-শুভশ্রী

দেব-শুভশ্রী জুটি এই প্রথমবার লাইভে। এবং পর্দায় তাঁদের খুনসুটি দেখার মত। দুজনের পরনে, নীল রঙের পোশাক। তাঁদের হাসি থামছে না। এবং, খেয়াল করলে দেখা যাবে দেব নিজের ছবি নিয়ে বেশ উত্তেজিত। যদিও, দেব শুভশ্রী জুটি পুজোয় আসছে শুনেই দর্শক উন্মাদ হয়ে গিয়েছিলেন। দুজনে এসে লাইভে জানালেন, তাঁরা লড়াই করতে প্রস্তুত। 

Advertisment

মজা করে দেবকে শুভশ্রী এও বললেন, তোমাকে তো ব্যান করা হচ্ছে। তাঁর সঙ্গে এও জানালেন, খোকাবাবু ছবির সময় অনেকেই শুভশ্রীকে নায়িকা হিসেবে মেনে নিতে পারছিলেন না। দেব তখন তাঁর পাশে দাঁড়িয়ে ছবি করেছিলেন। কিন্তু দেশু৭ কীভাবে হল? দেব শুভশ্রীকে রাজি করালেন কী করে? আদৌ কি বড়সর কাঠখড় পোড়াতে হল? 

দুজনে, লাইভে এসেই জানিয়ে দিলেন ৩১ ডিসেম্বর, ২০২৫-র গল্প। সবথেকে ইম্পরট্যান্ট রিলিজ এবছরের এই ছবি? শুভশ্রীকে মজা করে দেব বললেন, তোমায় কে বলল এটা আমার বিগ রিলিজ? তাঁর সঙ্গে সঙ্গেই অভিনেত্রী জবাব দিলেন, আমায় বলতে হচ্ছে না! সবাই জানে। যদিও, দেব তারপর সবটা সামলে নিলেন। অভিনেতাকে বলতে শোনা গেল সেই গল্প। দেবের কথায়... 

"আমি একদিন ভাবছিলাম, আমার অফিসের সবাই ভাবছিল, এটা হয়তো হবে না। কিন্তু, ভেবে দেখলাম, এমন একটা লড়াই সামনে, যার মুখে পড়ে, আমায় তোমার সাহায্য নিতে হবে। তুমি এলে বলেই এটা এত স্পেশ্যাল হল। তুমি ছাড়া সেটা সম্ভব হবে না।" তবে, দেব কিন্তু বছরের শুরুতেই নিজের ক্যালেন্ডার জানিয়ে দেন। এবারও তাই করেছেন। অভিনেতা বলছেন, "আমি প্রতিবার তাই করি। কিন্তু ২০২৫ সালে এমন কিছু হল, কমিটি তৈরি হল, এই সেই। আমি ভাবলাম যে, এমন কিছু করতে হবে, যাতে আমায় কেউ আটকাতে না পারে, কাউকে উত্তর দিতে না হয়। আমি ওকে ৩১ ডিসেম্বরে ফোন করি। ও তখন থাইল্যান্ডে। আমি জিজ্ঞেস করলাম, যে একটা ছবি করছি, তুমি করবে? ও জিজ্ঞেস করল, গল্প? আমি বললাম নেই। আর পরিচালক আমি। ও রাজি হয়ে গেল। শুধু জিজ্ঞেস করেছিল আমি ভাল পরিচালক নাকি?" কিন্তু দেবের প্রশ্ন ছিল অন্য। অভিনেত্রী হ্যাঁ কেন বললেন? 

যদিও, শুভশ্রী বলে বলে গোল দিলেন। ধুমকেতু রিলিজের পর, দেব বলেছিলেন শুভশ্রী খুব একটা ইনোসেন্ট না। সেই কথার রেশ ধরেই শুভশ্রী বলেছিলেন, "আমি ভাবলাম, যখন নট সো ইনোসেন্ট ফেসের কাছে দেবের ফোন এল, তখন বড় লড়াই সামনে। ওকে সঙ্গ দি না হয়। অনেক লড়াই তো ছোট থেকে লড়লে।" 

Dev Subhashree Ganguly Entertainment News Today