Raj Chakraborty: দেবের সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী, সোজাসুজি কী ইঙ্গিত দিলেন রাজ?

Raj Chakraborty: গতবছর দেব এবং শুভশ্রীর ছবি ধুমকেতু রিলিজ করে। এবং সেই ছবি বক্স অফিসে বড় হিট করে। ধুমকেতু ছবির কারণেই বাংলা ছবি গতবছর যেন লাভের মুখ দেখে।

Raj Chakraborty: গতবছর দেব এবং শুভশ্রীর ছবি ধুমকেতু রিলিজ করে। এবং সেই ছবি বক্স অফিসে বড় হিট করে। ধুমকেতু ছবির কারণেই বাংলা ছবি গতবছর যেন লাভের মুখ দেখে।

author-image
Anurupa Chakraborty
New Update
shubh

কী বছেন রাজ...

দেব-শুভশ্রীকে পর্দায় একসঙ্গে জুটি হিসেবে পরিচয় করিয়েছিলেন যিনি, তিনি রাজ চক্রবর্তী। চ্যালেঞ্জ ছবির মাধ্যমে তাঁদের কেমিস্ট্রি সকলের নজরে আসে। তারপর সেই জুটি সকলের নয়নের মণি হয়ে ওঠে। কিন্তু, মাঝখানে ব্যক্তিগত কারণেই   তাঁদের মধ্যে নানা বাক-বিতন্ডা রূপ নেই ভয়ঙ্কর মনোমালিন্যে। দীর্ঘ ১০ বছর তারা সিনেমা করেননি। 

Advertisment

গতবছর দেব এবং শুভশ্রীর ছবি ধুমকেতু রিলিজ করে। এবং সেই ছবি বক্স অফিসে বড় হিট করে। ধুমকেতু ছবির কারণেই বাংলা ছবি গতবছর যেন লাভের মুখ দেখে। এবং, দেব-শুভশ্রী বহুবছর পর একসঙ্গে ক্যামেরার সামনে আসেন। তারপরেও নানা জলঘোলা হয়েছে। কিন্তু, তাতে কী? দুজনের মধ্যে বাকবিতণ্ডা এখন অতীত। তাঁরা সমাজ মাধ্যমে, জানিয়েছেন এবছর পুজোয় দেব-শুভশ্রী আসছেন তাঁদের নতুন ছবি নিয়ে। আর এই প্রসঙ্গে দেব শুভশ্রী দুজনেই জানিয়েছেন... 

Rudranil Ghosh birthday: বিশেষ দিনে বিশেষ কাজ, বিতর্ক ছাপিয়ে জন্মদিনে মানবিক রুদ্রনীল

তাঁরা এখনই এই নিয়ে কিছুই বলতে চান না। বরং, দর্শকদের ভালবাসায় তাঁরা মগ্ন। সেটাই উপভোগ করতে চান তিনি। এদিকে, গতকাল রাজ চক্রবর্তী গিয়েছিলেন লহ গৌরাঙ্গের নাম রে দেখতে। সেখানেই দেশু জুটির নতুন ছবি নিয়ে কী বলছেন রাজ? পরিচালকের কথায়... 

Hina Khan: শ্বাস নিতে কষ্ট! ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের মাঝেই হঠাৎ কী হল হিনার?

"দেশু জুটি নিয়ে ওরাই কথা বলুক। আমি তো আমার নতুন ছবি হোক কলরব নিয়ে ব্যস্ত। আমি কী করে বলব ছবি নিয়ে। আমি তো ছবির অংশ নয়। আমি একেবারেই পরিচালনা করছি না।" এদিকে সেই ছবি কে ডিরেক্ট করছে জানতে চাইলেই রাজ একজনের নাম বলে দেন। সোজাসুজি তিনি জানিয়ে দেন, এই ছবি নাকি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি।  যদিও এই ঘটনা খুব সত্যি নাকি মিথ্যে তা সময় বলবে। তবে, শুভশ্রী জানিয়েছিলেন, কৌশিক গাঙ্গুলি বেশ উত্তেজিত এই ছবি নিয়ে। 

Dev Raj Chakraborty Entertainment News Today