/indian-express-bangla/media/media_files/2026/01/02/desu-2026-01-02-20-15-01.jpg)
পুজোয় দেব-শুভশ্রী ম্যাজিক...
টলিপাড়ার অন্দরে কান পাতলেন নানান ধরনের গুজব শোনা যায়। তারকাদের মধ্যে যেমন বাকবিতণ্ডা লেগেই থাকে, ঠিক তেমনই আবার কিছু কিছু ক্ষেত্রে, তাদের বন্ধুত্বের সম্পর্ক বেশি নজর কাড়ে। তবে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে সম্পর্ক বন্ধুত্ব গড়িয়ে একটু বেশি হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে অনেকবছর তাঁদের মুখ দেখাদেখি বন্ধ ছিল। এবার সেসব ঘটনা অতীত।
কথায় বলে কত কিছুই তো ঘটে, সব কি আর মনে রাখতে আছে! গত বছর জুন জুলাই মাস নাগাদ, হঠাৎ করে দেব জানান ধূমকেতু ছবি রিলিজ করছে প্রায় দশ বছর পর। দেব শুভশ্রী জুটি ব্যাক করছে দশ বছর পর বড় পর্দায়। যে ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল বছর দশেক আগে, তার পরবর্তী পোস্ট প্রোডাকশনের কাজ হওয়ার পর, গত বছর ধুমকেতু আলোড়ন ফেলে সিনেদুনিয়ায়। দেব এবং শুভশ্রী জুটি, যেন মানুষের জীবনে আলাদা উন্মাদনা এনে দেয়। তখনই কানাঘুষো, নানাভাবে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা কি আবার একসঙ্গে কাজ করবেন?
Dev-Khadaan 2: স্ক্রিনিং কমিটির ষড়যন্ত্র, 'খাদান ২' নিয়ে অবশেষে বড় আপডেট দিলেন দেব
ধুমকেতু ছবির প্রয়োজন রানা সরকার জানিয়েছিলেন, এই ছবি যদি পঞ্চাশ কোটি ক্লাবে পৌঁছয়, তবে ধুমকেতু টু বানানোর প্ল্যানিং তাদের রয়েছে। তবে গতকাল থেকেই দেব তার ভক্তদের সারপ্রাইজ দেওয়া শুরু করেছেন। এ বছরটা ছবি রিলিজের মধ্যেই কাটাবেন তিনি। বাইক এম্বুলেন্স দাদা আসছে ১৫ই আগস্ট। টনিক টু আসছে বছরই। যে ভক্তরা খাদান ২ এর অপেক্ষায় ছিলেন, দেব জানিয়ে দেন তারা বড় আকারেই আসছেন। তাই ধৈর্য ধরতে হবে। তবে আজ...
OTT Release: জানুয়ারী পড়তেই রিলিজের ছড়াছড়ি! OTT-তে কী কী দেখবেন?
অভিনেতা এক রকম ঝটকা দিয়েছেন তার ভক্তদের। পুজোয় দেব শুভশ্রীর সিনেমা আসছে। এবং এই ছবি কোন পুরনো ছবি নয়। এই ছবি একেবারেই নতুন ছবি। দুর্গাপুজোয় রিলিজ করতে চলেছে দেব এবং শুভশ্রীর নতুন ছবি। দেবের ৫১ তম ছবির, নায়িকা শুভশ্রী। অভিনেতা, সমাজ মাধ্যমে সে সুখবর দিয়েছেন। তিনি লিখছেন... এ বছরে দুর্গাপুজোতে টেম্পারেচার শুধুই বাড়বে। একটা হাইঅক্সটেন থ্রিল এবং রোমান্টিক সিনেমার জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে। সেই কেমিস্ট্রি আপনারা আবার দেখতে পাবেন যা আপনারা সব সময় ভালবেসেছেন।
আর এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের উন্মাদনার শেষ নেই। কেউ যেন ভাবতেই পারেননি এমন কিছু ঘটতে পারে। দেব এবং শুভশ্রী জুটি দুর্গাপুজোয়, বক্স অফিস কাঁপাবে সে কথা নিঃসন্দেহে স্বীকার করা যায়। এবং ভক্তরা, উন্মাদনার চোটে এমনই বলছেন, নতুন বছরের শুরুতে এ সারপ্রাইজ টা পুরো ধুমকেতুর মতোই এলো।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us