/indian-express-bangla/media/media_files/2026/01/02/desu-2026-01-02-20-15-01.jpg)
পুজোয় দেব-শুভশ্রী ম্যাজিক...
দেব-শুভশ্রীর নতুন ছবির নাম ঘোষণা হতে চলেছে আজ? পুজোয় তাঁদের ৭ নম্বর ছবি আসছে। এর আগেও, গতবছর তাঁদের দশ বছর আগের ছবি ধুমকেতু দারুণ তোলপাড় ফেলেছে। সেই ছবি বক্স অফিসে তুলকালাম ফেলে দেয়। এবং এই বছর তাঁদের কারেন্ট ছবি আসছে। সেই নিয়েই উন্মাদনা তুঙ্গে।
দেব এবং শুভশ্রী তাঁদের ছবি নিয়ে বেশ সাসপেন্স ক্রিয়েট করেছেন। তাঁদের ছবির নাম আপাতত, দেসু৭। কিন্তু আজ হয়তো বা, সেই ছবির নাম ঘোষণা হতে পারে। কিন্তু শুভশ্রী গতকাল ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন, তারপরেই চুপ মেরে গিয়েছেন। দেবের সঙ্গে তাঁর ছবি মানেই এমন কিছু হতে চলেছে, যা আগে হয়নি। দুপুর ২টোর সময় থেকে লাইভ করবেন তাঁরা।
SRK-King: ৪৫ দিনের ব্যবধান রেখে ‘রামায়ণ’ এড়াল ‘কিং’? কবে রিলিজ করছে শাহরুখের ছবি?
এদিকে, শুভশ্রী গতকাল আক্ষেপ করে বলেন, দেব ২০ বছরের সেলিব্রেশনে শুভশ্রীকে আমন্ত্রণ জানাননি। এখানেই শেষ না। অভিনেত্রী আরও বলেন, সকলের প্রশ্নের উত্তর দেবেন। তবে, সোজাসুজি আর কিছু জানাতেই নারাজ তিনি। এমনকি, গতকাল রাতেও শুভশ্রীকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, তিনি কী জানালেন?
অভিনেত্রী যেন পুরো বিষয়টাই এড়িয়ে গেলেন। তিনি কেবল বাই বলেই চলে গেলেন। এদিকে, দেব? তিনিও একেবারেই চুপ মেরে আছেন। আদৌ আজ কী ঘোষণা হবে, সেই নিয়েই সন্দেহ আছে। প্রসঙ্গে, দেবকে পুজোয় ছবি রিলিজ করতে বারণ করা হয়েছিল। কিন্তু, সেই আগুনে জল ঢেলে দিয়ে, সব কিছুই মিথ্যে প্রমাণ করে দেশু৭ নিয়ে আসছেন তিনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us