/indian-express-bangla/media/media_files/2026/01/20/subh-2026-01-20-13-40-07.jpg)
ইতিহাস গড়ল এই ছবি...
/indian-express-bangla/media/media_files/2026/01/20/d1-2026-01-20-13-40-28.jpg)
বাংলা সিনেমার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। গতকাল লাইভে এসে তাঁরা নিজেদের নতুন ছবি নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন। এতবছর পর, দেবের সঙ্গে কেন ছবিতে রাজি হলেন তিনি?
/indian-express-bangla/media/media_files/2026/01/20/d2-2026-01-20-13-40-46.jpg)
দেশু ৭ ছবির নাম এখনও অধরা। কিন্তু ছবির পরিচালনায় মুখ্য ভুমিকায় থাকছেন দেব। এবং, অভিনেত্রী নাকি দেবের এক জোরাল লড়াইয়ে পাশে থাকবেন বলেই, ৩০ সেকেন্ডের মধ্যে ছবির গল্প না শুনেই রাজি হয়ে যান।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/d1-2026-01-20-13-41-05.png)
আর গতকাল তাঁদের লাইভে আসার পর, ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা আরও তুঙ্গে। তাঁর কারণ, কোনো ইন্ডাস্ট্রিতে আজ অব্ধি যা হয়নি, সেটাই ঘটেছে গতকাল। ছবি রিলিজ করবে ১৬ই অক্টোবর, অর্থাৎ পুজোয়। তাঁর ১০মাস আগেই ফার্স্ট ডে-র শোর অ্যাডভানস বুকিং শুরু হয়ে গিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/d4-2026-01-20-13-41-22.jpg)
সারা রাজ্য জুড়ে প্রায় ২০০০ সিটের টিকিট। এবং সেই টিকিট মুহূর্তেই সোল্ড আউট হয়ে যায়। বাংলা সিনেমার ইতিহাসে এই ক্রেজ বজায় রাখা খুব সহজ নয়। তবে দেব-শুভশ্রী যে পুজোয় কামাল করবেন, সেকথা বলাই যায়।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/d5-2026-01-20-13-41-38.jpg)
এদিকে, রাতের দিকে দেব-শুভশ্রী জানালেন টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ার কথা। অভিনেতা জানিয়েছিলেন তাঁরা চান, দর্শক যেন বাংলা সিনেমার উদযাপনে সামিল হয়। আর এবার হলও তাই।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/d3-2026-01-20-13-42-00.png)
গতকাল দুজনের পরনে ছিল নীল রঙের পোশাক। লাইভে এসে একে অপরের সঙ্গে খুনসুটি করেছেন। সঙ্গে, বেশ ঝলমলে আলোচনাও হয়েছে। তবে, তাঁদের কেমিস্ট্রি ছাপিয়ে গিয়েছে সকলকে।
/indian-express-bangla/media/media_files/2026/01/20/subh-2026-01-20-13-42-22.jpg)
সিনেমাহলের ভেতরে হাতে হাত রেখে দেব শুভশ্রী হেঁটে চললেন। দুজনের মুখে লেগে আছে হাসি। দেব সমাজ মাধ্যমে লিখলেন, "আবারও ইতিহাসের পাতায় নাম! #DeSu7 প্রথম দিনের প্রথম শোর ইভেন্টই অধিকাংশ থিয়েটারে কয়েক মিনিটের মধ্যেই হাউসফুল! শুধু তাই নয়, বাকি শোগুলিও ঝড়ের গতিতে ভরে উঠছে। মুক্তির এখনও ৯ মাস বাকি—এই ভালোবাসা সত্যিই অবিশ্বাস্য। এই যাত্রা তো সবে শুরু!"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us