Dev Visits Boroma: ‘এ বছরটা সহজ হবে না’, বড়মার মন্দিরে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের

বিশেষ করে প্রজাপতি টু রিলিজ করার পর থেকে, স্ক্রিনিং কমিটি থেকে ইম্পা সকলেই যেন দেবের বিরুদ্ধে চলে গেছেন। নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে তাঁর বিরুদ্ধে। বলা হয়েছিল যে পুজোর সময় নতুন ছবি আনতে পারবেন না।

বিশেষ করে প্রজাপতি টু রিলিজ করার পর থেকে, স্ক্রিনিং কমিটি থেকে ইম্পা সকলেই যেন দেবের বিরুদ্ধে চলে গেছেন। নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে তাঁর বিরুদ্ধে। বলা হয়েছিল যে পুজোর সময় নতুন ছবি আনতে পারবেন না।

author-image
Anurupa Chakraborty
New Update
dev1

কী বলছেন দেব?

শেষ কিছুদিন ধরে দেবের সময় একেবারেই ভালো যাচ্ছে না। যদিও বা বিষয়টা সময়ের কি না তাতে সন্দেহ আছে, গোটা ইন্ডাস্ট্রি এখন দেবের বিপক্ষে। এদের জন্য দেব চুরি করলেন, আর তারাই এখন দেবকে টার্গেট করে চলেছেন। দেব বনাম বাংলা ইন্ডাস্ট্রি- যে লড়াই শুরু হয়েছে, তা একেবারেই কাম্য নয়। ছবি রিলিজ নিয়ে স্ক্রিনিং কমিটির গঠন থেকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা, সব বিষয়ে দেব ছিলেন একেবারে এগিয়ে। এই মানুষটাকে এখন কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

Advertisment

বিশেষ করে প্রজাপতি টু রিলিজ করার পর থেকে, স্ক্রিনিং কমিটি থেকে ইম্পা সকলেই যেন দেবের বিরুদ্ধে চলে গেছেন। নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে তাঁর বিরুদ্ধে। বলা হয়েছিল যে পুজোর সময় নতুন ছবি আনতে পারবেন না। যদি সে সমস্ত ফাঁকা হুমকিতে দেব ভোলার নয়। কিছুদিনের মধ্যে জানিয়ে দেন, এবছরের পূজোর সবথেকে বড় রিলিজ তিনি করতে চলেছেন। দেব শুভশ্রী জুটি ব্যক করছে দুর্গাপুজোর সময়। সেই ছবি যে গোটা পূজা দর্শককে মাতিয়ে রাখবে, কিংবা বক্স অফিসে রেকর্ড ব্রেকিং পারফর্ম করবে তা বলাই যায়। এবং এরপর থেকে দর্শক মহলে চূড়ান্ত উন্মাদনা। 

Dev: 'আজ তারাই কাল', দেবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র! রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা?

দিন দুয়েক আগে, টলিপাড়ার সমস্ত সদস্যরা মিলে, অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন সমাজ মাধ্যমে কটুক্তি এবং শ্লীলতা হানি সম্পর্ক বিষয়ক পদক্ষেপ নেওয়ার জন্য তাও আবার লালবাজারে। উপস্থিতি ছিল না দেবের। এবং ফেডারেশনের মাথা স্বরূপ বিশ্বাস, দেবের নাম শুনতেই রেগে যান। কারণ হিসেবে আগে হাইলাইট করা হয়েছিল, পুজোর সময় যখন রঘু ডাকাত বনাম রক্তবীজ ২ লড়াই চলছে, তখন দেবের ভক্তরা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর স্ত্রী জিনিয়া সেনকে, যা নয় তাই বলে সম্বোধন করেন। অশ্লীল ভাষায় নানান মন্তব্য করেন তাকে। যে কারণেই এতদিন পর ইম্পা নতুন করে পদক্ষেপ নিয়েছে। এবং দেবের দিকে নানান ধরনের অভিযোগ ছুঁড়ে দেওয়া হচ্ছে। 

Dev-Subhashree: স্ক্রিনিং কমিটির বাধা পেরিয়ে পুজোয় দেশু জুটির প্রত্যাবর্তন, কী এমন বললেন শুভশ্রী?

এইসব ঝামেলা থেকে মুক্তি পেতেই কি তবে নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে এলেন দেব? বেলা গরাতেই তিনি হাজির হলেন প্রজাপতি টু এর গোটা টিমের সঙ্গে। সঙ্গে ছিলেন, পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায় চৌধুরী, অনুমেঘা এবং জ্যোতির্ময়ী। দেব বড়মার সামনে দাঁড়িয়ে, এ বছরের জন্য আগাম আশীর্বাদ চেয়ে নিলেন। তাকে লাল রঙের একটি শাড়ি উপহার দিলেন দেব। অভিনেতাকে বলতে শোনা গেল...

আমি এমনিতে খুবই ঠাকুর ভক্ত। কিন্তু বড় মার জন্য আমার মনে আলাদাই রকমের শ্রদ্ধা রয়েছে। আমি যা যা তার কাছে চেয়েছি সেটাই পেয়েছি। সেই কারণেই বছরের শুরুতে তার কাছে আশীর্বাদ নিতে এলাম। কারণ যা বুঝতে পারছি, এ বছরটা খুব একটা সহজ হবে না আমাদের জন্য। প্রজাপতি টু মায়ের আশীর্বাদে খুব ভালো চলছে। পাশাপাশি তিনি বলেন, দেব শুভশ্রী কে নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না। দর্শকদের যে উন্মাদনা আমাদেরকে নিয়ে রয়েছে সেটা কিছুদিন বজায় থাক। পরে নিশ্চয়ই জানাবো।

Dev Naihati Boroma