Dev: 'আজ তারাই কাল', দেবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র! রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা?

গতকাল দেব নিজের জীবনের অন্যতম বড় খবর দিয়েছেন। তিনি এবং শুভশ্রী আবারও আসছেন বড়পর্দায়। এবং এই ছবি রিলিজ করতে চলেছে পুজোয়। সেই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মত।

গতকাল দেব নিজের জীবনের অন্যতম বড় খবর দিয়েছেন। তিনি এবং শুভশ্রী আবারও আসছেন বড়পর্দায়। এবং এই ছবি রিলিজ করতে চলেছে পুজোয়। সেই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মত।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dev1

কী বললেন দেব?

যাদের জন্য দেব চুরি করলেন, তারপর নাকি চোর তকমা তাঁকেই দেওয়া হল? শেষ কিছুদিন ধরে যেন দেব বনাম ইন্ডাস্ট্রি - এমনটাই দেখা যাচ্ছে। তবে, এই দেবের জন্যই একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিনিং কমিটি গঠন করেন। আর সেই কমিটি-র তরফেই এবার দেবকে টার্গেট করে অনেক কিছুই বলা হচ্ছে। এমনকি গতকাল যখন লালবাজারে ইন্ডাস্ট্রির অনেকেই সমাজ মাধ্যমে কটূক্তি সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, সেখানে দেব ছিলেন না। এবং, অভিনেতার নাম উঠতেই রীতিমতো রেগে যান স্বরূপ বিশ্বাস।

Advertisment

এদিকে, গতকাল দেব নিজের জীবনের অন্যতম বড় খবর দিয়েছেন। তিনি এবং শুভশ্রী আবারও আসছেন বড়পর্দায়। এবং এই ছবি রিলিজ করতে চলেছে পুজোয়। সেই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মত। যেখানে, দেবকে পুজোয় ছবি রিলিজ করতে বাধা দেওয়া হয়েছিল, সেখানে দেব পুজোতেই মোক্ষম ছবি আনতে চলেছেন তিনি। এছাড়াও খেয়াল করলে দেখা যাবে, দেব এই বছর তিনটে ছবিই রিলিজ করছেন। যাত্রা শুরু করছেন, বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবি দিয়ে। এছাড়াও টনিক-২ রিলিজ করছেন তিনি এবছর। 

Dev-Subhashree: নতুন বছরেই ধুমকেতুর মত উড়ে এল সারপ্রাইজ, দেব-শুভশ্রী একসঙ্গে দিলেন বড় খবর

এদিকে, দেবের বিরুদ্ধে কি সত্যিই ইন্ডাস্ট্রি জুড়ে ষড়যন্ত্র চলছে? নাকি দেব-কে আটকানোর চেষ্টা করা হচ্ছে, লাগাতার বক্স অফিস ব্রেক করার জন্য? কিন্তু দেব-শুভশ্রী জুটি যে কামাল কিছু করবে, একথা অস্বীকার করার নয়। এবং ধুমকেতুর বক্স অফিস রেকর্ড দেখলেই বোঝা সম্ভব, ১০ বছর পুরনো ছবি যদি এই কেমিস্ট্রির ম্যাজিক ধরে রাখতে পারে, তাহলে তাঁদের নতুন ছবি কী করতে পারে, তা সময়েই বোঝা যাবে। 

তবে, চারিদিকে প্রশংসার মাঝে দেব নিজের বিরুদ্ধে গড়ে ওঠা অসন্তোষ এবং ষড়যন্ত্র নিয়ে কথা বললেন। তিনি সোজাসুজি সমাজ মাধ্যমে লিখলেন, "আমি এতটাই কাঙ্গাল, যে চোখ বন্ধ করে ধোঁকা খেয়ে নি। এতকাল যাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে সব ঝড় সামলেছি, আজ তারাই 'কাল' হয়ে আমার ঘর ভাঙতে চাইছে। মুখের সামনে মুখোশ থাক, তবু চাইবো বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক।" 

Dev Entertainment News Entertainment News Today