Devlina Kumar: 'পরের জন্মে আবার', চলে গেলেন কাছের মানুষ, শোকে আচ্ছন্ন দেবলীনা

যদিও অভিনেত্রী সমাজ মাধ্যমে যে পোস্ট করলেন সেখানে লিখছেন, শান্তিতে ঘুমোন, এমনটা কেউ লিখবেন না দয়া করে। যে মানুষটিকে হারিয়েছেন তিনি, পরজন্মেই আবার তাঁকে...

যদিও অভিনেত্রী সমাজ মাধ্যমে যে পোস্ট করলেন সেখানে লিখছেন, শান্তিতে ঘুমোন, এমনটা কেউ লিখবেন না দয়া করে। যে মানুষটিকে হারিয়েছেন তিনি, পরজন্মেই আবার তাঁকে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
deblina

চলে গেলেন কাছের মানুষ...

বছর শেষেই যেন দেবলীনা কুমারের জীবনে নেমে এল শোকের ছায়া। ২০২৫ শেষ হওয়ার আগেই যে কাছের মানুষকে হারাবেন তিনি, এমনটা হয়তো কল্পনাও করতে পারেননি। যদিও অভিনেত্রী সমাজ মাধ্যমে যে পোস্ট করলেন সেখানে লিখছেন, শান্তিতে ঘুমোন, এমনটা কেউ লিখবেন না দয়া করে। যে মানুষটিকে হারিয়েছেন তিনি, পরজন্মেই আবার তাঁকে...

Advertisment

অভিনেত্রীর কাকা পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাঁর কাকার নাম সুদীপ্ত কুমার। ত্রিধারা এলাকার বেশ চেনা মুখ। তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবং, অভিনেত্রী তাঁকে নিয়ে শোকাহত। তিনি কাকার সঙ্গে কাটানো সুন্দর কয়েকটি মুহূর্তের ছবি শেয়ার করলেন। দেবলীনা লিখছেন...

Randeep Hooda Lin Laishram Baby: দ্বিতীয় বিবাহবার্ষিকীতে জোড়া উদযাপন, দুই থেকে তিন হচ্ছেন রণদীপ-লিন

Advertisment

"মন ভারাক্রান্ত থাকলে বেশি কিছু লেখা মুশকিল হয়ে যায়। ভালো থেকো, পরের জন্মে আবার আমার 'কাকুমণি' হয়ে এসো। যখনই কেউ বলতো দেশপ্রিয় পার্কে কিছু দরকার, আমি বলতাম, "দাঁড়াও আমার কাকা আছে, বলে দিচ্ছি।" তারপরেই সেই কাজটা হয়ে যেতো ।" কাকার অভাব বেশ বুঝতে পারছেন তিনি। দেবলীনা এখানেই থামলেন না। তিনি আরও বলছেন...

"অগণিত স্মৃতি, কিন্তু শব্দের ঘাটতি পড়ছে। তোমার ফ্যাশন, ধুতির সংখ্যা এবং আরও অনেক কিছু নিয়ে তোমার এই উপদেষ্টা ‘ভাইজী’ হওয়াকে আমি খুব মিস করব। ভালোভাবে থেকো। তোমার সৃষ্টি করা শূন্যতা চিরকাল থেকেই যাবে…।" 

Anupam Kher: ৮ ঘণ্টা লাগাতার...! মাদকাসক্তির ভয়ঙ্কর রাত, ভাং খাওয়ার পর কী হয়েছিল অনুপমের সঙ্গে?

কী হয়েছিল তাঁর? 

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই বেশ অসুস্থ ছিলেন তিনি। শয্যাশায়ী ছিলেন অনেকদিন। তবে আর শেষরক্ষা হল না। শেষে তিনি চলে গেলেন সকলেক ছেড়ে। তাঁর চলে যাওয়ায় কুমার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রসঙ্গে দেবলীনা কুমারকে রাস ছবিতে দেখা গিয়েছিল কিছুদিন আগে। এছাড়াও বাংলা সিরিয়ালে বেশ চেনা মুখ তিনি। এমনকি, কাকা সুদীপ্ত কিন্তু ভাইজির সঙ্গে বেশ সক্রিয় থাকতেন ত্রিধারার দুর্গাপুজোয়।  

Entertainment News Devlina Kumar Tollywood Actress