/indian-express-bangla/media/media_files/2026/01/08/diff-2026-01-08-12-51-38.jpg)
চিনের সিনেমা দিয়ে শুরু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
চিনের সিনেমা দিয়ে শুরু হতে চলেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে উদ্বোধনী অনুষ্ঠান হবে ১০ জানুয়ারি। চিনের পরিচালক চেন শিয়াং-এর ‘দ্য জার্নি টু নো এন্ড’ (The Journey to No End) সিনেমা দিয়ে উৎসবটি শুরু হবে। এই ছবিটি এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Dhaka International Film Festival 2026) বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এবারের উৎসবে বিশেষ আকর্ষণ ‘চায়নিজ ফিল্ম উইক’ চিনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করে মোট ১৫টি চিনা ছবি দেখানো হবে। এতে চিনের আধুনিক ও বিভিন্ন ঘরানার সিনেমা আছে। সব মিলিয়ে ৭০টির বেশি দেশ থেকে ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হবে। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এই উৎসবের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনের উৎসবটি।
আরও পড়ুন: সরস্বতী পুজোয় বড় চমক! ফিরছেন কাকাবাবু, মুক্তি পাচ্ছে ‘বিজয়নগরের হীরে
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ (Bangladesh) প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে ৯টি দেশীয় সিনেমা। ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’,‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’।
আরও পড়ুন: উরি চরিত্রের নামেই ছেলেকে ডাকছেন ভিকি! আহ্লাদে আটখানা ছবির পরিচালক আদিত্য ধর
‘দ্য জার্নি টু নো এন্ড’ (The Journey to No End) ছবিটি পরিচালনা করেছেন চেন শিয়াং (Chen Xiang)। সিনেমাটিতে ভবিষ্যতের একটি সমাজের চিত্র রয়েছে, যেখানে জলবায়ু সংকট এবং প্রযুক্তির অত্যধিক নির্ভরতা মানুষকে প্রভাবিত করেছে। প্রধান চরিত্র চেন কি (Chen Qi) তাঁর মায়ের সন্ধানে এবং নিজের অস্তিত্বের অর্থ খুঁজতে একটি যাত্রা শুরু করে। পথে সে পরিত্যক্ত শহর এবং বিধ্বস্ত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে বয়ে যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us