/indian-express-bangla/media/media_files/2026/01/16/mru-2026-01-16-15-28-33.jpg)
সত্যিই বিয়ে করছেন তাঁরা?
২০২২ সালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে, ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে খবরের শিরোনামে আসেন অভিনেতা ধনুশ। দীর্ঘ সম্পর্ক ভেঙে গেলেও, প্রাক্তন দম্পতি যথেষ্ট পরিপক্বতার সঙ্গে দুই ছেলের সহ-পালনের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন। তবে ধনুশের ব্যক্তিগত জীবন, এরপরও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে যায়নি। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের প্রায় দুই বছর পর থেকেই অভিনেত্রীর ম্রুনাল ঠাকুরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়।
গত বছর ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে ধানুশ ও ম্রুনালকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই, প্রেমের গুজব আরও জোরালো হয়। ধনুশের “তেরে ইশক মে” ছবির কাজ শেষ হওয়ার পরও তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে বলে, দাবি করছে অনলাইনের বেশ কিছু অনুরাগী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি যাচাই না করা পোস্টে দাবি করা হয়েছে- ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির বিশেষ দিনে, পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুবান্ধবকে নিয়ে অত্যন্ত ব্যক্তিগত একটি অনুষ্ঠানে ধানুশ ও ম্রুনাল বিয়ে করতে চলেছেন।
AR Rahman: মুসলিম হয়েও রামায়ণের সঙ্গীত রচয়িতা, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়েছি', বিস্ফোরক রহমান
কী জানা যাচ্ছে?
এই খবর রীতিমতো তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়া এবং ভারতীয় শোবিজ মহলে। যেখানে দুই তারকার সম্ভাব্য বিয়ে হয়ে উঠেছে বিনোদন জগতের বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু। তবে ধানুশের ঘনিষ্ঠ এক সূত্র ডেকান হেরাল্ডকে জানিয়েছে- এই খবর “সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন।” অভ্যন্তরীণ ব্যক্তি স্পষ্টভাবে বলেন, “এগুলোতে দয়া করে বিশ্বাস করবেন না।” অন্যদিকে ধানুশ বা মৃণাল— দু’জনের কেউই এখনো পর্যন্ত প্রকাশ্যে এই গুজবের সত্যতা স্বীকার বা অস্বীকার করেননি।
Border film actress: ‘বর্ডার’-এর ফুলবতী রয়ে গেলেন নিভৃতে, ‘অ্যায় যায়ে হুয়ে লামহো’-র নীরব নায়িকা আজ কোথায়?
যদিও এর আগেই নিউজ১৮-কে একটি সূত্র জানিয়েছিল যে ধানুশ ও ম্রুনাল সত্যিই একে অপরকে ডেট করছেন। সূত্রের দাবি অনুযায়ী, “সম্পর্কটি খুবই নতুন। তাঁরা এটিকে প্রচারের আলোয় আনতে চান না। তবে বাইরে যাওয়া বা একে অপরের সঙ্গে সময় কাটাতে তাঁদের কোনও দ্বিধা নেই। তবে কাছের মানুষদের দাবি, তাঁদের মূল্যবোধ ও স্বভাবগত দিক থেকে বেশ মিল রয়েছে।”
এদিকে কাজের দিক থেকে ধানুশকে দেখা যাবে ভিগনেশ রাজার অ্যাকশন-থ্রিলার ‘কারা’ ছবিতে, যা ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে ম্রুনাল ঠাকুরের পরবর্তী ছবি হলো সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে রোমান্টিক ড্রামা ‘দো দিওয়ানে সেহের মে’, যা মুক্তি পাবে ২০ ফেব্রুয়ারি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us