/indian-express-bangla/media/media_files/2025/11/24/dharmendra-2025-11-24-14-50-10.jpeg)
জেনে নিন আপডেট...
প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার সকালে মুম্বইয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি—এ খবরটি পুলিশ সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস-কে নিশ্চিত করেছে। গত এক মাস ধরেই অসুস্থ ছিলেন এই কিংবদন্তি অভিনেতা। পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০ বছরে পদার্পণ করতেন।
অক্টোবরে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন এবং স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালেই কয়েকদিন অতিরিক্ত সময় রাখা হয়। এ বছরের শুরুতে তাঁর এক চোখে কর্নিয়া প্রতিস্থাপন (গ্রাফট সার্জারি) করা হয়েছিল।
- Nov 24, 2025 19:15 IST
Mohan Agashe: 'ভেবেছিলাম আরও কিছুদিন অন্তত তিনি ভাল থাকবেন', ধর্মেন্দ্রর প্রয়াণে শোকজ্ঞাপন বর্ষীয়ান অভিনেতা মোহনের
ধর্মেন্দ্রর প্রয়াণে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলিউডের বর্ষীয়ান অভিনেতা Mohan Agashe এক্সক্লুসিভ শোকজ্ঞাপন বার্তায় বলেছেন, 'সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র মিলেছিল। তাই ভেবেছিলাম আরও কিছুদিন অন্তত তিনি ভাল থাকবেন। কিন্তু না, ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। তিনি চলে গেলেন। শেষ সময়ে খুব কষ্ট হয়নি, এই আশাই করি। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দিন।'
- Nov 24, 2025 16:59 IST
Dharmendra-Ekavali Khanna Exclusive: ধরমজির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি কথা সারাজীবন হৃদয়ে আগলে রাখব: একাবলী খান্না
আর মাত্র কয়েকদিন পরই সেলুলয়েডে মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি 'ইক্কিস'। M.L. Khetarpal-এর চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন বলি ডিভা Ekavali Khanna। অভিনেতার প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন অভিনেত্রী। বিমানে ওঠার কিছুক্ষণ আগে তাঁর কাছে খবর পৌঁছাতেই চোখে জল Ekavali-এর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অভিনেত্রী অত্যন্ত দুঃখের সঙ্গে বলেন, 'ধরমজির মতো সুন্দর হৃদয় আর ভাল মনের মানুষ সত্যিই হয় না। এত স্নেহশীল, সকলকে ভালবেসে কাছে টেনে নেন। সহজাত সৌন্দর্যে ভরা একজন মানুষ ছিলেন।' আরও যোগ করেন, 'সবসময় চারপাশের সবাইকে ভালবাসায় বেঁধে রাখতেন। প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলতেন। আজ এই খবরটা শুনে আমার মন পুরো ভেঙে গিয়েছে। ধরমজির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি কথা আমি সারাজীবন হৃদয়ে সযত্নে আগলে রাখব।'
- Nov 24, 2025 16:49 IST
মনোজ বাজপেয়ীর শ্রদ্ধা
মনোজ বাজপেয়ী ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে লিখেছেন যে এই মৃত্যু তাঁর কাছে অত্যন্ত ব্যক্তিগত। তিনি লেখেন- “ধর্মজি শুধু আমার বাবা–মায়েরই নয়, আমার নিজেরও শৈশবের নায়ক ছিলেন। তাঁকে প্রথমবার দেখার আগেই তাঁর সেই অনন্য উষ্ণতা অনুভব করতে পেরেছিলাম। তাঁর সৌজন্য, সরল রসবোধ এবং পর্দার সামনে–পেছনে নিজেকে যে মর্যাদায় ধারণ করতেন, তা তাঁকে দেখা বা তাঁর সান্নিধ্যে আসা প্রত্যেকের মনে গভীর ছাপ ফেলেছে। তাঁর প্রয়াণ যেন ব্যক্তিগত এক শোকের মতো। তবে তাঁর চলচ্চিত্র, মানুষের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা এবং যে শান্ত, দৃঢ় শক্তির প্রতীক তিনি ছিলেন—সবই আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। ওম শান্তি...
- Nov 24, 2025 16:05 IST
Dharmendra Last Film-Ikkis: অগস্ত্য নন্দের সঙ্গে ধর্মেন্দ্রর শেষ অভিনয়, ‘ইক্কিস’–এর নতুন ট্রেলারে উন্মাদনা
Dharmendra Last Film-Ikkis: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’-এর নতুন ট্রেলার সোমবার প্রকাশ্যে এসেছে, যা মুক্তির আগেই দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়ে তুলেছে। শ্রীরাম রাঘবন পরিচালিত এই যুদ্ধ-নির্ভর চলচ্চিত্রে ধর্মেন্দ্রকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে। শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট, পিভিসি অরুণ ক্ষেত্রপালের পিতার ভূমিকায়। ট্রেলারের কয়েকটি মুহূর্তেই স্পষ্ট, এই চরিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শেষ অধ্যায়কে তিনি সম্মানের সঙ্গেই সমাপ্ত করেছেন।
- Nov 24, 2025 15:53 IST
Dharmendra First Love: হেমা মালিনী বা মীনা কুমারী নন, প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র কার প্রেমে হাবুডুবু খেতেন?
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র যিনি 'হি-ম্যান' নামে সকলের কাছে বিশেষভাবে পরিচিত। যাঁর প্রেমে একসময় মাতোয়ারা ছিল গোটা ভারত। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন এক সাধারণ, লাজুক স্কুলছাত্র। তারকা তকমা গায়ে লাগার আগেই মনে বাসা বেঁধেছিল এক নিষ্পাপ অনুভূতি। তবে সেই অনুভূতির নাম হেমা মালিনী কিংবা মীনা কুমারী নয়। মন মজেছিল হামিদা-তে। এই নাম কখনও কোনও বিনোদনের খবরে উঠে আসেনি। তবে একটা সময় ধর্মেন্দ্র তাঁর হৃদয়ে লিখেছিলেন এই নামটি।
- Nov 24, 2025 15:24 IST
হেমা মালিনী এবং এশা দেওল করজোড়ে কৃতজ্ঞতা জানালেন
ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এশা দেওলকে শ্মশান ত্যাগ করতে দেখা গেছে, হাত জোড় করে সংবাদমাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
- Nov 24, 2025 15:22 IST
Dharmendra Passed Away: বলিউডের ‘হি-ম্যান’ আর নেই, পাঞ্জাবের গ্রাম থেকে হিন্দি ছবির কিংবদন্তি, রইল অজানা গল্প
অক্টোবরে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালেই কয়েকদিন অতিরিক্ত সময় রাখা হয়। এ বছরের শুরুতে তাঁর এক চোখে কর্নিয়া প্রতিস্থাপন (গ্রাফট সার্জারি) করা হয়েছিল।
- Nov 24, 2025 14:41 IST
পবন হংসে দুই খান
যেদিন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানে দেখতে গিয়েছিলেন শাহরুখ-সলমন... আজ-ও গেলেন।
- Nov 24, 2025 14:32 IST
পবন হংসে এলেন সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত পবন হংসে পৌঁছান কিছুক্ষন আগেই। একে একে তারকারা গেলেন সেখানেই।
- Nov 24, 2025 14:23 IST
জন্মদিনের দিন শ্মশানে সেলিম খান
আজ ৯০ তম জন্মদিন সেলিম খানের। পবন হংস শ্মশানে দেখা গেছে তাকেও। - Nov 24, 2025 14:17 IST
ঠাকুরদাদা রাজ কাপুরের সঙ্গে ধর্মেন্দ্রর ছবি, দেখালেন করিনা
/indian-express-bangla/media/post_attachments/11b42794-ca6.png)
- Nov 24, 2025 14:11 IST
অনিল শর্মা এলেন শ্মশানে...
চলচ্চিত্র নির্মাতা অনিল শর্মাকে পবন হংস শ্মশানের মাঠে উপস্থিত থাকতে দেখা গেছে। ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা বা সংশ্লিষ্ট কোনও বিষয়েই এখনও পর্যন্ত দেওল পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে দেওল পরিবারকে একটি অ্যাম্বুলেন্সসহ পবন হংসের নিকটে পৌঁছাতে দেখা যায়, যা পরিস্থিতি ঘিরে আরও জল্পনা বাড়িয়েছে।
কিছুদিন আগে অনিল শর্মা ধর্মেন্দ্রর একটি পুরনো স্মৃতিচারণমূলক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, “@aapkadharam-এর সঙ্গে আমার স্মৃতিময় যাত্রার পাতা উল্টাচ্ছিলাম, তখনই এই ছবিটি পেলাম… একদিকে ধরমজি তাঁর মায়ের সঙ্গে— কি সুন্দর মুহূর্ত— আর অন্যদিকে ‘হুকুমত’-এর গোল্ডেন জুবলি ট্রফি। ধর্মজির মুখে যে নিষ্কলুষ হাসি— সত্যিই কমল কে লমহে… কমল কে দিন…”
- Nov 24, 2025 14:02 IST
করণ জোহর ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র-কে নিয়ে পোস্ট করলেন...
করণ জোহর ইনস্টাগ্রামে লিখেছেন—
“একটি যুগ সত্যিই শেষ হয়ে গেল… এক অদ্বিতীয় মেগাস্টারকে আমরা বিদায় জানালাম। মূলধারার ভারতীয় সিনেমায় নায়কের যে আদর্শ রূপ—তিনি তারই জীবন্ত প্রতীক। অপূর্ব সুদর্শন, তেমনি রহস্যময়, গভীর এবং মুগ্ধকর পর্দা-উপস্থিতি… তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের এমন এক কিংবদন্তি, যাঁর নাম ইতিহাসের পাতায় চিরকাল জ্বলজ্বল করে থাকবে।
কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয়—তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। আমাদের ইন্ডাস্ট্রির সকলের প্রিয়জন। সবার প্রতি তাঁর ছিল নিঃস্বার্থ ভালোবাসা, অকৃত্রিম স্নেহ আর অশেষ ইতিবাচকতা। তাঁর আশীর্বাদ, তাঁর আলিঙ্গন, তাঁর উষ্ণতা—সবকিছুই আজ থেকে অপরিমেয়ভাবে অনুপস্থিত থাকবে।
আজ আমাদের ইন্ডাস্ট্রিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে… এমন এক স্থান, যা কখনও, কেউই পূরণ করতে পারবে না। তিনি ছিলেন এবং চিরকাল থাকবেন—এক এবং অদ্বিতীয় ধর্মজি।"
- Nov 24, 2025 13:59 IST
ইক্কিস তারকা অগস্ত্য এলেন ...
ধর্মেন্দ্রর ইক্কিসের সহ-অভিনেতা অগস্ত্য আনন্দকে পবন হংস মাঠে পৌঁছাতে দেখা গেছে। - Nov 24, 2025 13:51 IST
আমির খান পবন হংস শ্মশানে পৌঁছেছেন, রয়েছেন অমিতাভ
আমির খানকে পবন হংসে দেখা গিয়েছে। সঙ্গে অমিতাভ বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন।
- Nov 24, 2025 13:49 IST
হেমা মালিনী পবন হংস শ্মশানে কাছে পৌঁছেছেন
হেমা মালিনী পবন হংসে পৌঁছান কিছুক্ষন আগে। ধর্মেন্দ্রর পরিবারকে আগে দেখা গিয়েছিল সেখানে। - Nov 24, 2025 13:42 IST
ধর্মেন্দ্রের বাড়ির বাইরে অ্যাম্বুলেন্স
ধর্মেন্দ্রর বাড়িতে একটি অ্যাম্বুলেন্স দেখা যাওয়ায় ভক্তরা চিন্তিত। তার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আসছেন অনেকেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us