Celeb Death Rumor: তারকাদের মৃত্যু-গুজব: ধর্মেন্দ্র থেকে জ্যাকি চ্যান—কীভাবে ছড়ায় মিথ্যা খবর?

শেষ কয়েক দিনে ধর্মেন্দ্রকে নিয়ে ভুয়ো মৃত্যুর গুজব যেমন চাঞ্চল্য তৈরি করেছে, তেমনই অতীতে, রওয়ান অ্যাটকিনসন (মিস্টার বিন) এবং জ্যাকি চ্যানের মৃত্যু নিয়েও ছড়িয়েছিল ভুয়ো খবর। বারবার এই ধরনের রটনা শুধু বিভ্রান্তিই নয়...

শেষ কয়েক দিনে ধর্মেন্দ্রকে নিয়ে ভুয়ো মৃত্যুর গুজব যেমন চাঞ্চল্য তৈরি করেছে, তেমনই অতীতে, রওয়ান অ্যাটকিনসন (মিস্টার বিন) এবং জ্যাকি চ্যানের মৃত্যু নিয়েও ছড়িয়েছিল ভুয়ো খবর। বারবার এই ধরনের রটনা শুধু বিভ্রান্তিই নয়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mr bean

কারা এই তারকারা?

Celeb Death Rumor: তারকাদের মৃত্যু সবসময়-ই দর্শকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। খেয়াল করলে দেখা যাবে, শেষ কিছুদিন ধরে ধর্মেন্দ্রকে নিয়ে যে ধরণের শোরগোল হয়েছে, বিশেষ করে তাঁর মৃত্যুর খবর রটেছে তাতে গতকাল বেজায় রেগে গিয়েছিলেন অভিনেতার বড়ছেলে সানি। তিনি যা নয় তাই বলেন মিডিয়াকে। কিন্তু ধর্মেন্দ্র প্রথম না। এর আগেও বহু তারকা, নিজেই নিজের মৃত্যুর খবর কানে শুনেছেন। 

Advertisment

এই বছরের মাঝের দিকে যাকে নিয়ে বা যার মৃত্যু নিয়ে এত শোরগোল হয়, তিনি হলেন, আশা ভোঁসলে! কিংবদন্তিকে নিয়ে যে ধরণের আলোচনা শোনা গিয়েছিল, তাতে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। আশা ভারতীয় সঙ্গীতের সেই নাম, যার দ্বিতীয় খুঁজে পাওয়া জুরি মেলা ভার। তাঁর মৃত্যুর খবর সমাজ মাধমে তোলপাড় ফেলে দেয়। পরিবারের তরফে জানানো হয়, তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। 

Govinda Wife Sunita Ahuja: গোবিন্দার হাসপাতালে ভর্তি হওয়ার আসল কারণ কী? বড় সত্যি ফাঁস করলেন তাঁর স্ত্রী...

Advertisment

আরেকজন যাকে নিয়ে মৃত্যুর খবর রটে তিনি হলেন দক্ষিণের অভিনেত্রী কাজল আগরওয়াল। এই অভিনেত্রী বেজায় জনপ্রিয় বলিউড এবং দক্ষিণে। এমন রটে যে তিনি নাকি পথ দুর্ঘটনায় পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এমন খবরে তোলপাড় পড়ে যায়। অভিনেত্রী জানান যে তিনি সুস্থ আছেন। 

এছাড়াও, আরেক অভিনেতার মৃত্যুর খবর রটে যায় ঝড়ের গতিতে। তিনি সকলের প্রিয় মিস্টার বিন। রওান অ্যাটকিনসনকে নিয়ে বহুবার গুজব ছড়িয়েছে। অভিনেতাকে অনেকবার পাঠানো হয়েছে না ফেরার দেশে। যদিও তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। 

Delhi Crime Season 3 Review: বদি দিদি বনাম বর্তিকা চতুর্বেদী, কেমন হল দিল্লি ক্রাইম ৩? পড়ুন রিভিউ

এদিকে দিন তিনেক আগে আরেক অভিনেতাকে নিয়েও ছড়িয়েছিল নানা গুজব। অভিনেতা জ্যাকি চ্যান! তিনি শুটিং ফ্লোরে জটিল আঘাতের কারণে প্রয়াত- এমন খবর ছড়িয়ে পড়েছে। যদিও, পরে জানানো হয়, তিনি একেবারেই ভাল আছেন। অন্যদিকে, বাংলা ছবিতে বেশ কিছু অভিনেতা আছেন, যাদের মৃত্যুর খবর ছড়ায় ভয়ঙ্কর ভাবে। সেই তালিকায় রয়েছে অভিনেতা হরনাথ চক্রবর্তী থেকে সুজন নীল মুখোপাধ্যায়ের নাম।   

Entertainment News Kajal Aggarwal Dharmendra Asha Bhosle