/indian-express-bangla/media/media_files/2025/12/07/dharmendra-esha-prakash-2025-12-07-09-55-38.jpg)
মেয়ের সঙ্গে প্রকাশের সম্পর্ক নিয়ে কী বলেছিলেন ধর্মেন্দ্র?
প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর পরিবারে, দুই শাখার মধ্যে সম্পর্ক নিয়ে বহু বছর ধরেই মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়েছে। পাঞ্জাবে থাকার সময়, প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। তাঁদের সন্তান সানি দেওল, ববি দেওল, অজিতা দেওল ও বিজয়তা দেওল। অন্যদিকে, তাঁর দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে এশা দেওল ও আহানা দেওল ভোহরা- এই দুই কন্যা। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে দূরত্বের কথা বলা হলেও, ঘনিষ্ঠ মহলের দাবি—পারিবারিক সদিচ্ছা সব সময়ই অটুট ছিল।
ধর্মেন্দ্রর জীবনী Dharmendra: Not Just a He-Man–এর লেখক রাজীব বিজয়কর উল্লেখ করেন, ২০১২ সালে এশা দেওলের বিয়ের আগেই প্রকাশ কৌর নাকি, নিজের সৎ কন্যার জন্য উপযুক্ত বর খুঁজতে সাহায্য করেছিলেন। ধর্মেন্দ্র নিজেও লেখককে বলেছিলেন, “প্রকাশ এশার জন্য ভালো পাত্র দেখছেন।” যদিও পরে এশার বিয়েতে প্রকাশ কৌর বা তাঁর পরিবারের কেউ উপস্থিত ছিলেন না, তবুও সৌহার্দ্যের ইঙ্গিত মিলেছিল এই উদ্যোগ থেকেই।
Karishma Kapoor: রক্তে ভিজে গিয়েছিল পোশাক! শরীরে অজস্র আঘাতের যন্ত্রণা, করিশ্মা যা করলেন..
এশা দেওল নিজের স্মৃতিচারণে বলেন, প্রকাশের সঙ্গে তাঁর মাত্র একবার দেখা হয়েছিল- যখন তিনি অসুস্থ কাকাকে দেখতে গিয়েছিলেন। তিনি জানান, প্রকাশ তাঁকে আশীর্বাদ করেছিলেন। জীবনীকার বিজয়কর প্রকাশকে “উজ্জ্বল, শান্ত এবং আত্মবিশ্বাসী” এক নারী হিসেবেই বর্ণনা করেছেন, যিনি ধর্মেন্দ্রকে এবং তাঁর ‘অন্য পরিবারকেও’ যত্ন করতেন।
Premanand Ji Maharaj: প্রেমানন্দজি মহারাজকেও হাসালেন রাজপাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার সরলতা
হেমা মালিনীও প্রকাশকে সম্মানের চোখেই দেখেছেন। নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, “আমি কখনোই প্রকাশ সম্পর্কে মন্তব্য করিনি, তবে তাঁকে আমি খুব সম্মান করি। আমার মেয়েরাও ধরমজির পরিবারকে সম্মান করে।” একইসঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের সমালোচনা করে বলেন, “অনেকে ভাবে আমি ঘরে বসে তাঁর জন্য অপেক্ষা করি- এটি হাস্যকর। ধরমজি একজন দায়িত্ববান বাবা ও মানুষ। আমাকে কখনোই তাঁকে কিছু মনে করিয়ে দিতে হয়নি।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us