Dharmendra Last Film-Ikkis: অগস্ত্য নন্দের সঙ্গে ধর্মেন্দ্রর শেষ অভিনয়, ‘ইক্কিস’–এর নতুন ট্রেলারে উন্মাদনা

অরুণ ক্ষেত্রপাল ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বীর সেনানী, যিনি মাত্র ২১ বছর বয়সে ১৯৭১ সালের বসন্তর যুদ্ধে (Battle of Basantar) অতুলনীয় সাহসিকতার পরিচয় দেন।

অরুণ ক্ষেত্রপাল ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বীর সেনানী, যিনি মাত্র ২১ বছর বয়সে ১৯৭১ সালের বসন্তর যুদ্ধে (Battle of Basantar) অতুলনীয় সাহসিকতার পরিচয় দেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dharmen

দেখুন নতুন ট্রেলার...

Dharmendra Last Film-Ikkis: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’-এর নতুন ট্রেলার সোমবার প্রকাশ্যে এসেছে, যা মুক্তির আগেই দর্শকদের মধ্যে গভীর আবেগ জাগিয়ে তুলেছে। শ্রীরাম রাঘবন পরিচালিত এই যুদ্ধ-নির্ভর চলচ্চিত্রে ধর্মেন্দ্রকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে। শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট, পিভিসি অরুণ ক্ষেত্রপালের পিতার ভূমিকায়। ট্রেলারের কয়েকটি মুহূর্তেই স্পষ্ট, এই চরিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শেষ অধ্যায়কে তিনি সম্মানের সঙ্গেই সমাপ্ত করেছেন।

Advertisment

অরুণ ক্ষেত্রপাল ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বীর সেনানী, যিনি মাত্র ২১ বছর বয়সে ১৯৭১ সালের বসন্তর যুদ্ধে (Battle of Basantar) অতুলনীয় সাহসিকতার পরিচয় দেন। পাকিস্তানি ট্যাঙ্ক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় গুরুতর আহত হলেও তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাঁর এই অসীম বীরত্বের জন্য, তাঁকে মরণোত্তর, দেশের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র প্রদান করা হয়।

Dharmendra Last Rites: দীপিকা–রণবীর থেকে অমিতাভ: ধর্মেন্দ্রর শেষকৃত্যে বলিউডের আবেগঘন মুহূর্ত

Advertisment

ট্রেলারে দেখা যায়, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, যিনি অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করছেন, নিজেকে কঠোর শারীরিক ও মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে এই ভূমিকায় ঢেলে দিয়েছেন। নেটফ্লিক্সের দ্য আর্চিস-এর মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় অভিষেকের পর, ‘ইক্কিস’ তাঁর প্রথম থিয়েটার রিলিজ হতে চলেছে। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমারের ভাগ্নী সিমার ভাটিয়া এবং শক্তিশালী অভিনেতা জয়দীপ আহলাওয়াত।

ট্রেলার প্রকাশের আগে ছবির নির্মাতারা ধর্মেন্দ্রকে উৎসর্গ করা একটি নতুন পোস্টার শেয়ার করেছিলেন। পোস্টারের ক্যাপশনেই ধরা পড়ে ছবির আবেগ- “পিতারা ছেলেদের বড় করেন, কিংবদন্তিরা জাতিকে বড় করেন।” এখানে ধর্মেন্দ্রকে বর্ণনা করা হয়েছে একজন আবেগপ্রবণ শক্তিধর হিসেবে। যিনি পর্দায় একজন শহীদ সেনার পিতার ব্যথা, গর্ব ও অদম্য সাহসকে- জীবন্ত করে তুলেছেন।

২৪ নভেম্বর ধর্মেন্দ্রর প্রয়াণের পর থেকে ‘ইক্কিস’ তাঁর প্রতি নিবেদিত এক স্মারক হয়ে উঠেছে। এটাই হবে বলিউডের ‘হি-ম্যান’-এর শেষ পর্দায় উপস্থিতি। জীবনের শেষভাগেও তিনি এমন একটি চরিত্র বেছে নিয়েছিলেন, যা ভারতীয় সেনার বীরত্বকে চিরস্মরণীয় করে তোলে।

শ্রীরাম রাঘবনের এই বহু প্রতীক্ষিত চলচ্চিত্রটি ২৫ ডিসেম্বর ২০২৫ বিশ্বব্যাপী মুক্তি পাবে। ‘ইক্কিস’ শুধু একটি যুদ্ধচলচ্চিত্র নয়, বরং একজন কিংবদন্তি অভিনেতা এবং একজন কিংবদন্তি সৈনিক—দু’জনেরই অমরত্বের গল্প।

bollywood Dharmendra Bollywood Actor