/indian-express-bangla/media/media_files/2025/11/24/dharmendra-deol-2025-11-24-20-08-22.jpg)
বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র দেওল
Dharmendra Death Five Facts: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৯। মাত্র কয়েকদিন পরই তিনি পা দিতেন তাঁর ৯০তম জন্মবছরে।
অক্টোবর মাসে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে শুরু করলে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর, ১২ নভেম্বর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা সেখানেই চলতে থাকে। অবশেষে ২৪ নভেম্বর নিজের বাসভবনেই শান্তিপূর্ণভাবে প্রয়াত হন তিনি।
১) গোপনীয়তার আবরণে শেষকৃত্য
দেওল পরিবার সিদ্ধান্ত নেয়, ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হবে। যদিও তিনি ছিলেন পদ্মভূষণ সম্মানিত ও ছয় দশকেরও বেশি সময়ের উজ্জ্বল চলচ্চিত্র-জীবনের অধিকারী। তবুও পরিবার কোনও রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতা চাননি।
Dharmendra Best Films: কেন অন্যতম সেরা অভিনেতা তিনি? ধর্মেন্দ্রর এই ছবিগুলো দেখলেই বোঝা যাবে...
মুম্বাইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভক্তদের ভিড় ক্রমশ বাড়তে থাকায় এবং গেটের বাইরে কান্নায় ভেঙে পড়া মানুষের চাপ বেড়ে গেলে পুলিশ বাধ্য হয়ে গেট বন্ধ করে দেয়, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারে।
২) পরিবারের নীরবতা
ধর্মেন্দ্রর মৃত্যু সম্পর্কে দেওল পরিবার এখনো কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিবার সূত্রে খবর- এই কঠিন সময়ে তাঁরা গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চান।
৩) শেষ শ্রদ্ধা জানাতে বলিউডের প্রায় সকলেই
শেষকৃত্যস্থলে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক, শাহরুখ খান ও গৌরী, আমির খান, সালমান খান, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত, শাবানা আজমি, সায়রা বানু, অনিল শর্মা-সহ একাধিক তারকা। কাজল, শিল্পা শেঠি, ফারহান আখতার-সহ আরও অনেকেই দেওল পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
Riddhi Sen: ‘মগজের মেদ ঝরান পরিচালকরা', 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ প্রসঙ্গে কাদের ঠুকলেন ঋদ্ধি?
৪) দীর্ঘ চিকিৎসার পর শান্ত প্রস্থান
ধর্মেন্দ্রকে অক্টোবরে শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই সময় ভেন্টিলেটরে থাকা বা মৃত্যুর ভুয়ো খবর ছড়ালে পরিবার কঠোর ভাষায় সেই গুজব উড়িয়ে দেয়। হেমা মালিনী ও এশা দেওল দু’জনেই সামাজিক মাধ্যমে অনুরোধ করেন- গোপনীয়তা রক্ষা করতে ও ভুয়ো খবর না ছড়াতে। এরপর অবস্থা স্থিতিশীল হলে তাঁকে বাড়িতেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।
৫) পুরো দেশ শোকগ্রস্ত- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় লেখেন- "ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের সমাপ্তি। তিনি প্রতিটি চরিত্রে যে গভীরতা ও আন্তরিকতা এনেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন- "ভারতীয় সিনেমার এক উচ্চস্তরের ব্যক্তিত্ব হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর উত্তরাধিকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us