/indian-express-bangla/media/media_files/2025/11/10/sdqwedqwe-2025-11-10-18-02-49.jpg)
Dharmendra Health Live Updates:
৮৯ বছর বয়সে ভারতীয় কিংবদন্তি-কে নিয়ে এবং তার শারীরিক অবস্থা ঘিরে নানা আলোচনা। কিন্তু তার মেয়ে এশা কিছুক্ষন আগে একটি পোস্ট করেন। তার বাবার লেটেস্ট আপডেট কী? এশা সমাজ মাধ্যমে বলেন... "গত কয়েকদিন ধরে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা রকম খবর ছড়িয়ে পড়েছে। দুঃখের বিষয়, এই প্রতিবেদনগুলির অনেকটাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এত দ্রুত ভুল তথ্য ছড়িয়ে পড়ে যে তার ফলে অযথা উদ্বেগ ও গুজব তৈরি হয়েছে, যা আমাদের পরিবারের জন্য এবং বাবার অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য খুব কষ্টদায়ক।"
- Nov 11, 2025 16:09 IST
Dharmendra Health Updates: ভক্তদের প্রার্থনা-ই কামাল করল? চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র..
Dharmendra Health Updates: সোমের দুপুর থেকেই খবর ছিল ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়। তিনি নাকি ভেন্টিলেশনে ছিলেন। যদিও অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল যে তিনি স্থিতিশীল। এদিকে, গতকাল রাত থেকে আজ সকাল- এমন কিছু খবর শোনা যাচ্ছিল, অভিনেতা আর নেই। কিন্তু, তৎক্ষণাৎ রেগে আগুন হেমা মালিনী পোস্ট করে জানান, সংবাদ মাধ্যমে যা রটছে তা ভুয়ো। এভাবে কোনও জীবিত মানুষকে মেরে ফেলা যায় না।
- Nov 11, 2025 15:10 IST
Dharmendra-Sholay: ধর্মেন্দ্রর গুলিতে অমিতাভের ওষ্ঠাগত প্রাণ, 'শোলে' ছবির শুটিং-এ ভয়ঙ্কর কাণ্ড ঘটান পর্দার বীরু
Dharmendra-Sholay: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, যিনি 'শোলে' ছবিতে বীরুর চরিত্রে অভিনয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে নিজেকে অমর করে তুলেছিলেন, বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। ৮৯ বছর বয়সী এই অভিনেতা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। তাঁর পরিবার এবং হাসপাতাল সূত্রে খবর, ধর্মেন্দ্র বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন।
- Nov 11, 2025 14:23 IST
Dharmendra Death Rumour: 'ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে দয়া করে...', মৃত্যুর গুজব রটতেই কী পদক্ষেপ IFTDA-এর?
ধর্মেন্দ্রর মতো একজন প্রবাদপ্রতীম অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর না ছড়ানোর আর্জি ইন্ডিয়ান অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। প্রেস বিজ্ঞপ্তি জারি করে IFTDA-র অনুরোধ ধর্মেন্দ্রর মতো একজন লেজেন্ডারি অভিনেতাকে নিয়ে এহেন গুজব কখনই কাম্য নয়। এই ধরনের খবর পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক, ভক্তরাও শোকে পাথর হয়ে যাবে। ধর্মেন্দ্র তো শুধু একজন অভিনেতা নয় তিনি প্রতিটি মানুষের কাছে একটা আবেগ। ধর্মেন্দ্রর মতো আইকনকে নিয়ে গুজব তাঁর প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করা হয়। তাই সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া ইউজারদের কাছে IFTDA-এর করজোড়ে অনুরোধ কোনওরকম ভুল খবর যেন না ছড়ানো হয়। সকলে ধর্মেন্দ্রর আরোগ্য কামনার জন্য প্রার্থনার অনুরোধ করা হয়েছে।
- Nov 11, 2025 13:34 IST
Dharmendra First Love: হেমা মালিনী বা মীনা কুমারী না, ধর্মেন্দ্রর প্রথম প্রেম কে?
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র যিনি 'হি-ম্যান' নামে সকলের কাছে বিশেষভাবে পরিচিত। যাঁর প্রেমে একসময় মাতোয়ারা ছিল গোটা ভারত। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন এক সাধারণ, লাজুক স্কুলছাত্র। তারকা তকমা গায়ে লাগার আগেই মনে বাসা বেঁধেছিল এক নিষ্পাপ অনুভূতি। তবে সেই অনুভূতির নাম হেমা মালিনী কিংবা মীনা কুমারী নয়। মন মজেছিল হামিদা-তে। এই নাম কখনও কোনও বিনোদনের খবরে উঠে আসেনি। তবে একটা সময় ধর্মেন্দ্র তাঁর হৃদয়ে লিখেছিলেন এই নামটি।
- Nov 11, 2025 13:28 IST
Dharemndra Health Update: হাসপাতালে সানি-ববি, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এল বিরাট আপডেট..
Dharemndra Health Update: সোমের সন্ধ্যা থেকে খবর আসছিল অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নাকি খুবই ক্রিটিকাল। তাঁকে নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে এমনটাও জানা যাচ্ছিল। যদিও প্রথম থেকে তার পরিবার দাবি করে এসেছে, অভিনেতা কেবলমাত্র রেগুলার চেকআপের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং গতকালের ভেন্টিলেশনে রাখার খবরও সম্পূর্ণ মিথ্যে।
- Nov 11, 2025 12:45 IST
Dharmendra-Hema Malin: প্রথম স্ত্রীর সঙ্গে ফার্মহাউজে নিভৃতে ধর্মেন্দ্র, কী হয়েছিল সেদিন?
Dharmendra First Wife: ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবনও তাঁর অভিনয় জীবনের মতোই নাটকীয়। তিনি যখন পঞ্জাব থেকে মুম্বই আসেন তখন তিনি বিবাহিত। সুপারস্টার হওয়ার পর পরিবারের ভাগ্য বদলে যায়। তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে নতুন জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলার প্রস্তুতি নিতে হয়। এর কয়েক বছর পর আরও এক চ্যালেঞ্জিং মহূর্তের সম্মুখীন হয়েছিলেন প্রকাশ কৌর। হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্ক তৈরি হতেই চিড় ধরে দাম্পত্যে। হেমা মালিনীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েও আলাদা থাকতেন দুজনে। প্রথম স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের বাড়িতে থাকতেন ধর্মেন্দ্র আর হেমা থাকতেন নিজস্ব বাংলোতে।
- Nov 11, 2025 12:29 IST
Dharmendra Last Movie: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে অভিনেতা, ধর্মেন্দ্রর শেষ ছবিতে সঙ্গে কী ভাবে অমিতাভ যোগ?
রাঘবন পরিচালিত এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত আগামী ছবিতে দেখা যাবে আগস্ত্য নন্দা, ধর্মেন্দ্র ও জয়দীপ আহলাওয়াতকে। এই বছরের ডিসেম্বরেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। অমিতাভ প্রত্যক্ষশভাবে এই ছবিতে কাজ না করলেও পরোক্ষভাবে নাতির সৌজন্যে যুক্ত রয়েছেন সে কথা বলাইবাহুল্য। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইক্কিসের ট্রেলার। যেখানে ধর্মেন্দ্রকে অমিতাভ বচ্চনের নাতির সঙ্গে একফ্রেমে পর্দায় দেখে কোথাও যেন জয়-বীরুর সেই সোনালি দিনের স্মৃতিতে জিয়া নস্ট্যাল অমিতাভ-ধর্মেন্দ্র জুটির অনুরাগীরা।
- Nov 11, 2025 12:21 IST
Dharmendra News: হিরো না হলে এই কাজ করতেন ধর্মেন্দ্র? তাঁর বুদ্ধি-বিবেচনার কথা জানলে অবাক হবেন..
ধর্মেন্দ্র - এই নামটাই যেন বলিউডের কাছে এই আশীর্বাদ। কারণ, তিনি হি-ম্যান তকমা পেয়েছিলেন কেরিয়ারের শুরুতেই। এহেন ম্যাচো ম্যানের আবির্ভাব তখনও হয়নি বলিপাড়ায়। তাই তো তাকে পেয়ে যেন আলাদা রকমের অনুভূতি হয়েছিল সকলের। দর্শকদের, মনে আলোড়ন ফেলেছিলেন তিনি। ধর্মেন্দ্র যেন দারুণ এক মুহূর্ত ক্রিয়েট করেছিলেন সিল্ভার স্ক্রিনে। কিন্তু, এই মানুষটাই কি আশা হারিয়েছিলেন?
- Nov 11, 2025 11:26 IST
Amitabh Bachchan-Dharmendra: ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে তুমুল চর্চা, বীরুর খবর শুনে মধ্যরাতে এ কী করলেন 'জয়' অমিতাভ?
Dharmendra Death Rumour: প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অবস্থায় আছেন এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই এই খবরে শোরগোল। তবে ধর্মেন্দ্রর অবস্থা মোটেই সংকটজনক নয় বলে দাবি করেছে পরিবার। পর্দার বীরুর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই রেগে কাঁই স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। মৃত্যুর গুজব উড়িয়ে জানিয়েছেন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল। এর মাঝে বীরুর স্বাস্থ্য সংক্রান্ত খবর শুনে যেন ভাষা হারিয়ে ফেলছিলেন জয়। মাঝরাতে এক্স হ্যান্ডেলে অদ্ভুত একটি পোস্ট শেয়ার করেন বিগ বি। ঘড়ির কাঁটায় তখন তিনটে বেজে ৩৮ মিনিট। মধ্যরাতে সকলে যখন ঘুমের দেশে তখন সোশ্যাল মিডিয়ায় অমিতাভ একটি 'ব্ল্যাঙ্ক' পোস্ট শেয়ার করলেন। শুধু লিখেছেন, "T 5561-"
- Nov 11, 2025 11:09 IST
Dharmendra: হাসপাতালে হেমা-এশা...
বর্ষীয়ান কিংবদন্তি-র শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনটাই জানান তাঁর মেয়ে এশা। সকাল সকাল অভিনেতার প্রয়াণের ভুয়ো খবর রটতেই হেমা ক্ষোভে ফুঁসতে থাকেন। তারপর-ই দেখা যায়, হেমা এবং এশা কালো রঙের গাড়িতে হাসপাতালে প্রবেশ করেন।
- Nov 11, 2025 10:58 IST
Dharmendra Death Rumor: ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে সাংঘাতিক চর্চা! বিতর্কের মুখে কী আপডেট দিলেন মেয়ে এশা?
৮৯ বছর বয়সে ভারতীয় কিংবদন্তি-কে নিয়ে এবং তার শারীরিক অবস্থা ঘিরে নানা আলোচনা। কিন্তু তার মেয়ে এশা কিছুক্ষন আগে একটি পোস্ট করেন। তার বাবার লেটেস্ট আপডেট কী? এশা সমাজ মাধ্যমে বলেন...
"গত কয়েকদিন ধরে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা রকম খবর ছড়িয়ে পড়েছে। দুঃখের বিষয়, এই প্রতিবেদনগুলির অনেকটাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এত দ্রুত ভুল তথ্য ছড়িয়ে পড়ে যে তার ফলে অযথা উদ্বেগ ও গুজব তৈরি হয়েছে, যা আমাদের পরিবারের জন্য এবং বাবার অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য খুব কষ্টদায়ক।"
- Nov 11, 2025 10:31 IST
Actors who Visits Dharmendra: কে কে এলেন তাকে দেখতে?
সোমবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে উপস্থিত হন তাঁর স্ত্রী হেমা মালিনী, ছেলে সানি দেওল, ববি দেওলের স্ত্রী তানিয়া দেওল, এবং বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান। এর আগের দিনও হেমা মালিনীকে হাসপাতালে দেখা গিয়েছিল। অন্যদিকে, সানি দেওল ও তাঁর ছেলে করণ দেওলকে হাসপাতালে পৌঁছানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গদর অভিনেতা সানি দেওল সামনের সিটে বসে আছেন, মুখে উদ্বেগের ছাপ, হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন। পিছনের সিটে বসা করণকে নিজের ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। গতকাল, সন্ধ্যার দিকে ববি দেওলের স্ত্রী তানিয়া দেওল, শাহরুখ খান, সালমান খান এবং অভিনেত্রী আমিশা প্যাটেলকেও হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। তাঁদের এই সফর ঘটে এমন সময়, যখন সংবাদমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে ধর্মেন্দ্রকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা নাকি আশঙ্কাজনক।
- Nov 11, 2025 10:24 IST
Dharmendra Health-Hema Malini: 'অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন!' ধর্মেন্দ্রকে নিয়ে যা ইচ্ছে তাই? ক্ষোভে ফুঁসছেন হেমা
স্বামীর মৃত্যুসংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। যে মানুষটি এখনও বেঁচে আছেন, তাঁর মৃত্যু সংবাদ শুনে পরিবারের অন্তর কেঁপে উঠছে! এহেন খবর শুনে রেগে আগুন তাঁর স্ত্রী হেমা মালিনী খোদ। তিনি সোজাসুজি গণ-মাধ্যমে কটাক্ষ করলেন। তাঁর কথায়, "যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! একজন মানুষ যখন চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন মিথ্যা খবর ছড়াতে পারে? এটি শুধু অমানবিক নয়, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণও বটে। একজন প্রবীণ শিল্পী, যিনি সারা জীবন দর্শকদের বিনোদন ও আনন্দ দিয়েছেন, তাঁর সম্পর্কে এমন গুজব রটানো সমাজের পক্ষেও লজ্জাজনক।"
- Nov 11, 2025 10:11 IST
Dharmendra-Hema Net Worth: কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি-গয়না আরও কত কী, সম্পত্তির বিচারে ধনী কে ধর্মেন্দ্র না হেমা?
বলিউডের হি-ম্যান নামে পরিচিত ধর্মেন্দ্রর আনুমানিক মোট সম্পত্তির পরিমান ৩৩৫ কোটি থেকে ৪৫০ কোটি। ফিল্মি কেরিয়ারে তিনি ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আয়ের সিংহভাগ এসেছে চলচ্চিত্র, ব্র্যান্ড ও রিয়েল এস্টেটে বিনিয়োগ মারফৎ। লোনাওয়ালায় ১০০ একরের একটি বিশাল খামার বাড়ি আছে। মুম্বইয়ে বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি ও গাড়ির মালিক। এছাড়াও কয়েকটি রেস্তোরাঁয় তাঁর কিছু অংশীদারিত্ব রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us