Dharmendra Health Update: হাসপাতালে সানি-ববি, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এল বিরাট আপডেট..

আজ সকালে হঠাৎ খবর এল, অভিনেতার ভুয়ো মৃত্যুর। কিন্তু তাঁর পরিবারের তরফে জানানো হয়, অভিনেতা নাকি এখন স্থিতিশীল। গতকাল থেকে অনেক তারকাই ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন।

আজ সকালে হঠাৎ খবর এল, অভিনেতার ভুয়ো মৃত্যুর। কিন্তু তাঁর পরিবারের তরফে জানানো হয়, অভিনেতা নাকি এখন স্থিতিশীল। গতকাল থেকে অনেক তারকাই ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sunny

ধর্মেন্দ্রর জন্য সানি-ববি হাসপাতালে...

Dharemndra Health Update: সোমের সন্ধ্যা থেকে খবর আসছিল অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নাকি খুবই ক্রিটিকাল। তাঁকে নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে এমনটাও জানা যাচ্ছিল। যদিও প্রথম থেকে তার পরিবার দাবি করে এসেছে, অভিনেতা কেবলমাত্র রেগুলার চেকআপের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবং গতকালের ভেন্টিলেশনে রাখার খবরও সম্পূর্ণ মিথ্যে। 

Advertisment

আজ সকালে হঠাৎ খবর এল, অভিনেতার ভুয়ো মৃত্যুর। কিন্তু তাঁর পরিবারের তরফে জানানো হয়, অভিনেতা নাকি এখন স্থিতিশীল। গতকাল থেকে অনেক তারকাই ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন। শাহরুখ থেকে সলমন - অনেকেই গিয়েছিলেন। তাঁর বাড়ির সামনে ব্যারিকেড দেখে অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো অভিনেতা আর নেই। কিন্তু কিছুক্ষণ আগে মিডিয়ার খবরে যেভাবে হেমা মালিনী এবং এশা দেওল ক্ষোভ প্রকাশ করেছেন...

Dharmendra Health-Hema Malini: 'অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন!' ধর্মেন্দ্রকে নিয়ে যা ইচ্ছে তাই? ক্ষোভে ফুঁসছেন হেমা

Advertisment

কিছুক্ষণ পরে অভিনেতাকে হাসপাতালে দেখতে পৌঁছন হেমা ও এশা। তার বড় পুত্র সানি দেওলের ম্যানেজার ক্রমাগত, মিডিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কিছুক্ষণ আগে খবর ছিল সানি দেওয়াল ববি দেওল এবং করণ দেওল হাসপাতালে পৌঁছেছেন ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করতে। যদিও হাসপাতালের সামনে, প্রচন্ড টাইট সিকিউরিটি। কিন্তু...অভিনেতাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সর্বশেষ আপডেট কী জানা যাচ্ছে? 

সানি দেওলের ম্যানেজার মারফত খবর, "স্যার আসতে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। এবং উনি ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন। সকলে একটু প্রার্থনা করুন যেন উনি সুস্থ হয়ে ওঠেন।" প্রসঙ্গে... হেমা কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন...

Dharmendra News: হিরো না হলে এই কাজ করতেন ধর্মেন্দ্র? তাঁর বুদ্ধি-বিবেচনার কথা জানলে অবাক হবেন.. 

 "যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য! একজন মানুষ যখন চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন কীভাবে দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো এমন মিথ্যা খবর ছড়াতে পারে? এটি শুধু অমানবিক নয়, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণও বটে। একজন প্রবীণ শিল্পী, যিনি সারা জীবন দর্শকদের বিনোদন ও আনন্দ দিয়েছেন, তাঁর সম্পর্কে এমন গুজব রটানো সমাজের পক্ষেও লজ্জাজনক।" 

Dharmendra Entertainment News Today