Dharmendra-Hema: নস্টালজিয়ার ছোঁয়ায় ফিরল ধর্মেন্দ্র-হেমার স্মৃতির মুহূর্ত

ভক্তদের হৃদয়ে নতুন করে আবেগ জাগিয়ে তুলেছে তাঁর এবং স্ত্রী হেমা মালিনীর একটি পুরোনো ভিডিও ক্লিপ, যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভক্তদের হৃদয়ে নতুন করে আবেগ জাগিয়ে তুলেছে তাঁর এবং স্ত্রী হেমা মালিনীর একটি পুরোনো ভিডিও ক্লিপ, যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dharmendra-Hema

ধর্মেন্দ্র-হেমার স্মৃতির মুহূর্ত...

নস্টালজিয়ার ছোঁয়ায় ফিরল ধর্মেন্দ্র-হেমা মালিনীর এক অমূল্য মুহূর্ত। ৮৯ বছর বয়সে ২৪শে নভেম্বর প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের (Dharmendra) মৃত্যুর পর শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। তবে শোকের আবহের মধ্যেই ভক্তদের হৃদয়ে নতুন করে আবেগ জাগিয়ে তুলেছে তাঁর এবং স্ত্রী হেমা মালিনীর (Hema Malini) একটি পুরোনো ভিডিও ক্লিপ, যা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধর্মেন্দ্র ও হেমা মালিনী একসঙ্গে গুনগুন করছেন তাঁদের ১৯৮১ সালের জনপ্রিয় ছবি ‘আস পাস’-এর বিখ্যাত গান ‘দরিয়া মেঁ ফেঙ্ক দো চাবি’। এই দৃশ্য মুহূর্তের মধ্যেই দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় এক অন্য সময়ে, যেখানে রূপালি পর্দার রোমান্স ছিল আরও সরল, আরও আবেগপ্রবণ। দু’জনের কণ্ঠে গান গাওয়ার সেই নিখাদ মুহূর্ত এখন ভক্তদের কাছে হয়ে উঠেছে এক অমূল্য স্মৃতি।

আরও পড়ুন: ‘জয় হো’-র আসল স্রষ্টা কে? রহমানকে ঘিরে বিতর্কের মাঝেই আগুনে ঘি ঢালল রামগোপালের মন্তব্য

সূত্রের খবর, ভিডিওটি ধর্মেন্দ্রের মৃত্যুর চার মাস আগের। সম্প্রতি আরজে অনিরুদ্ধ চাওলা এই আবেগঘন ক্লিপটি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। পোস্টটি প্রকাশ্যে আসতেই দ্রুত ভাইরাল হতেই অসংখ্য ভক্ত ভালোবাসা প্রকাশ করেন। কমেন্ট বক্স ভরে ওঠে ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিচারণায়।

আরও পড়ুন: ‘প্রত্যেকের জীবনে প্রাইভেট স্পেস থাকা দরকার’, দ্বিতীয় বিয়ের পরেই ফের চর্চায় হিরণের মন্তব্য

ধর্মেন্দ্রের প্রয়াণের পর ইতিমধ্যেই তাঁর স্ত্রী হেমা মালিনী এবং সন্তান সানি দেওল, ববি দেওল ও এশা দেওল পৃথক পৃথকভাবে হৃদয়স্পর্শী বার্তায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁদের বক্তব্যে উঠে এসেছে একজন আদর্শ স্বামী, স্নেহশীল বাবা ও মহান শিল্পীর কথা। পরিবারের এই আবেগঘন শ্রদ্ধার মাঝেই সামনে আসা এই ভিডিও যেন শোকের মুহূর্তে ভক্তদের কিছুটা সান্ত্বনা দিচ্ছে।
বলিউডে ধর্মেন্দ্র ও হেমা মালিনীকে বরাবরই অন্যতম আইকনিক জুটি হিসেবে ধরা হয়। একাধিক ছবিতে তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহল ও আলোচনা ছিল সবসময়। এই ভিডিও সেই সম্পর্কেরই এক ঘরোয়া এবং মনোরম দৃশ্য তুলে ধরেছে। ধর্মেন্দ্রের প্রয়াণের পর এই ভিডিও যেন ভক্তদের কাছে এক অমূল্য উপহার। এটি শুধু একটি ক্লিপ নয়, এটি একটি যুগের স্মৃতি।

আরও পড়ুন: আইনের ছাত্রী থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট! কে এই হৃতিকা গিরি?

bollywood entertainment Entertainment News Dharmendra Entertainment News Today Bollywood Actor Bollywood Couple