Dharmendra Health Update: ৮৯-এও অপ্রতিরোধ্য ধর্মেন্দ্র, এল বিরাট সুখবর, এখন কেমন আছেন বীরু?

গত কয়েকদিনে অভিনেতার অসুস্থতা নিয়ে অনলাইনে নানা ভুল তথ্য ও গুজব ছড়িয়েছে। সোমবার সামাজিক মাধ্যমে দাবি করা হয়, ধর্মেন্দ্রর অবস্থা নাকি আশঙ্কাজনক এবং তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। আরও কিছু রিপোর্টে এমনও বলা হয় যে তিনি মারা গিয়েছেন।

গত কয়েকদিনে অভিনেতার অসুস্থতা নিয়ে অনলাইনে নানা ভুল তথ্য ও গুজব ছড়িয়েছে। সোমবার সামাজিক মাধ্যমে দাবি করা হয়, ধর্মেন্দ্রর অবস্থা নাকি আশঙ্কাজনক এবং তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। আরও কিছু রিপোর্টে এমনও বলা হয় যে তিনি মারা গিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dharmendra-1762793928702

এখন কেমন আছেন তিনি?

Dharmendra Health Update: প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে আজ সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা অনুভব করার পর গত ৩১ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবলমাত্র একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল, উদ্বেগের কোনও কারণ নেই।

Advertisment

৮৯ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা গত কয়েক সপ্তাহ ধরেই বারবার হাসপাতালে ভর্তি ও রিলিজ হচ্ছিলেন। চিকিৎসক ডাঃ প্রতীত সামদানি জানিয়েছেন, "ধর্মেন্দ্রজিকে সকাল ৭.৩০টার দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন থেকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর চিকিৎসা বাড়িতেই চলবে।" চিকিৎসক আরও জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বিশ্রামে আছেন।

'আমি আর আগের মতো নই', সিদ্ধার্থের শোকে এতদিনে চোখ ভিজল শেহনাজের?

পরবর্তীতে দেওল পরিবারের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে লেখা ছিল, "মিঃ ধর্মেন্দ্র এখন বাড়িতেই রয়েছেন এবং দ্রুত আরোগ্যের পথে। আমরা মিডিয়া ও সাধারণ মানুষকে অনুরোধ করছি যেন কোনও ভিত্তিহীন গুজবে কান না দেন। এই সময়টিতে তাঁর ও পরিবারের গোপনীয়তাকে সম্মান করেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ।" 

Advertisment

গত কয়েকদিনে অভিনেতার অসুস্থতা নিয়ে অনলাইনে নানা ভুল তথ্য ও গুজব ছড়িয়েছে। সোমবার সামাজিক মাধ্যমে দাবি করা হয়, ধর্মেন্দ্রর অবস্থা নাকি আশঙ্কাজনক এবং তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। আরও কিছু রিপোর্টে এমনও বলা হয় যে তিনি মারা গিয়েছেন। এই গুজবের পর অভিনেতার স্ত্রী হেমা মালিনী এক্স (X)-এ কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান, "এভাবে ভুয়ো খবর ছড়ানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। দয়া করে তাঁর এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।" 

Govinda Hospitalised: রাত ১টায় কেলেঙ্কারি! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দা

অভিনেতার মেয়ে এশা দেওলও ইনস্টাগ্রামে লিখেছিলেন, "মিডিয়া মিথ্যা খবর ছড়াচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল, তিনি সুস্থ হয়ে উঠছেন। পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।" সূত্রের খবর, ধর্মেন্দ্র চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে চাঙ্গা হচ্ছেন। ইতিমধ্যে আমির খান, শাহরুখ খান, সালমান খান, গোবিন্দ ও আমিশা প্যাটেল সহ একাধিক বলিউড তারকা হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Dharmendra Entertainment News Today